Logo
Logo
×

Advertisement

খেলা

এই দলের কাছ থেকে পিসিবির কোনো আশা নেই: শোয়েব আখতার

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ পিএম

এই দলের কাছ থেকে পিসিবির কোনো আশা নেই: শোয়েব আখতার

Advertisement

ইংল্যান্ড সফরের প্রথম দুই টেস্টে পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে প্রতিরোধ গড়ার মানসিকতার ঘাটতি ছিল বলে মনে করেন সাবেক তারকা পেসার শোয়েব আখতার। তার মতে, বর্তমান দলের বেশিরভাগ খেলোয়াড়ের ওপরই আস্থা হারিয়ে ফেলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

হেডিংলিতে ইনিংস ব্যবধানে এবং লর্ডসে ১৯৪ রানের বড় ব্যবধানে হারের পর পাকিস্তানের টেস্ট দল ও টিম ম্যানেজমেন্টে বড় ধরনের পরিবর্তন আনে পিসিবি। তৃতীয় টেস্টের আগে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয় সাত ক্রিকেটারকে। তাদের জায়গায় দলে নেওয়া হয়েছে আরও সাতজনকে, যাদের মধ্যে পাঁচজনেরই এখনো টেস্ট অভিষেক হয়নি।

শুধু খেলোয়াড় পরিবর্তনেই থামেনি বোর্ড। প্রধান কোচ সরফরাজ আহমেদ ও বোলিং কোচ উমর গুলকেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাদের জায়গায় সাদা বলের দলের প্রধান কোচ মাইক হেসন ও বোলিং কোচ অ্যাশলি নফকে টেস্ট দলের কোচিং স্টাফে যুক্ত করা হয়েছে।

পিসিবির এই সিদ্ধান্ত নিয়ে পাকিস্তান ক্রিকেটে শুরু হয়েছে তুমুল আলোচনা-সমালোচনা। দেশটির সাবেক অনেক ক্রিকেটারই বোর্ডের এমন পদক্ষেপের কঠোর সমালোচনা করেছেন। তবে শোয়েব আখতারের মতে, এই পরিবর্তনের মধ্য দিয়ে পিসিবি ইতোমধ্যেই নতুন প্রজন্মের দল গঠনের পরিকল্পনায় এগিয়ে যাচ্ছে।

‘আউটসাইড এজ’ অনুষ্ঠানে কথা বলার সময় শোয়েব বলেন, ‘পিসিবি এই খেলোয়াড়দের নিয়ে খুব হতাশ, তারা এই পাকিস্তান দলের কাছ থেকে কিছুই আশা করে না। পরিকল্পনা হলো এই দলকে সরিয়ে তাদের জায়গায় তরুণ, নতুন খেলোয়াড় আনা, এমন খেলোয়াড়, যারা শুধু পাকিস্তানের হয়ে খেলতে চায়। তারা এখন ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে এবং সঠিক পথেই কাজ করছে।’

তবে পরিবর্তনের এই প্রক্রিয়ায় পাকিস্তানের তিন পেসার শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফের ক্যারিয়ার সুরক্ষিত রাখার আহ্বান জানিয়েছেন শোয়েব। তিনি বলেন, ‘এই পরিবর্তনের সময়ে আমি শুধু চাই শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফের ক্যারিয়ারকে সুরক্ষিত করা হোক। এই খেলোয়াড়দের এখনও অনেক কিছু দেওয়ার বাকি আছে।’

পিসিবির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বোর্ডের এক কর্মকর্তার সঙ্গে নিজের কথোপকথনের কথাও জানিয়েছেন শোয়েব। ইংল্যান্ড সফরে থাকা বর্তমান দলের কাছ থেকে বোর্ডের প্রত্যাশা কী, তা জানতে চেয়েছিলেন তিনি। জবাবে ওই কর্মকর্তা নাকি বলেছিলেন, ‘কিছুই না। আমরা পরবর্তী প্রজন্মের খেলোয়াড়দের কাছ থেকে প্রত্যাশা করি, যাদের আমরা বড় মঞ্চের জন্য প্রস্তুত করছি।’

শোয়েবের ভাষ্য অনুযায়ী, ওই কর্মকর্তা পাকিস্তান ক্রিকেটের বর্তমান অবস্থাকে ‘ভেন্টিলেটরে’ থাকার সঙ্গে তুলনা করেছেন। তার ধারণা, জাতীয় দলকে আবার ঘুরে দাঁড়াতে প্রায় দুই বছর সময় লাগতে পারে।

দলের এমন অস্থির পরিস্থিতি নিয়ে বিস্মিত হওয়ার কিছু নেই বলেও মন্তব্য করেছেন শোয়েব। এ প্রসঙ্গে তার প্রশ্ন, ‘এতে অবাক হওয়ার কী আছে? আপনারা কি এমনটা আশা করেননি?’

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্টে পাকিস্তানের পারফরম্যান্সের মূল্যায়ন করতে গিয়ে ৫১ বছর বয়সি সাবেক এই পেসার আরও সরাসরি বলেন, ‘আমাদের মধ্যে লড়াই করার মানসিকতাই ছিল না।’

শোয়েবের মন্তব্যে স্পষ্ট, ইংল্যান্ড সফরে পাকিস্তানের হতাশাজনক পারফরম্যান্সের পেছনে শুধু মাঠের ব্যর্থতাই নয়, দলের মানসিক দৃঢ়তার অভাবও বড় কারণ। একই সঙ্গে তিনি মনে করছেন, পিসিবি এখন বর্তমান দলকে ঘিরে না থেকে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় নতুন প্রজন্মের ক্রিকেটার তৈরির দিকেই বেশি গুরুত্ব দিচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাকিব-আফ্রিদির রেকর্ড ছুঁলেন মিনহাস

সাকিব-আফ্রিদির রেকর্ড ছুঁলেন মিনহাস

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে রেকর্ড গড়লেন পাকিস্তানের মিনহাস

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে রেকর্ড গড়লেন পাকিস্তানের মিনহাস

পাকিস্তান-শ্রীলংকাকে আইসিসির জরিমানা

পাকিস্তান-শ্রীলংকাকে আইসিসির জরিমানা

বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে লাহোরের মাস্টারপ্ল্যান

বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে লাহোরের মাস্টারপ্ল্যান

ধারাভাষ্য প্যানেল থেকে বাদ নাসের-আথারটন, নেপথ্যে কী?

ধারাভাষ্য প্যানেল থেকে বাদ নাসের-আথারটন, নেপথ্যে কী?

বাবর আজমের নতুন মাইলফলক

বাবর আজমের নতুন মাইলফলক

আরও পড়ুন

আফগানিস্তানের কাছে হেরে সিরিজ ড্র করল বাংলাদেশ

আফগানিস্তানের কাছে হেরে সিরিজ ড্র করল বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপের প্রাথমিক দল ঘোষণা

সাফ চ্যাম্পিয়নশিপের প্রাথমিক দল ঘোষণা

বিশ্বকাপ পাকিস্তানেই হবে, ভারত যাবে তো?

বিশ্বকাপ পাকিস্তানেই হবে, ভারত যাবে তো?

ক্যানসারের কাছে হার মানলেন বাংলাদেশি ক্রিকেটার

ক্যানসারের কাছে হার মানলেন বাংলাদেশি ক্রিকেটার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম