Logo
Logo
×
   

Advertisement

খেলা

ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনছে অস্ট্রেলিয়া

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পিএম

ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনছে অস্ট্রেলিয়া

Advertisement

অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে বড় ধরনের পরিবর্তনের পথে হাঁটছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। বিগ ব্যাশ লিগ (বিবিএল) ও উইমেন্স বিগ ব্যাশ লিগে (ডব্লিউবিবিএল) বেসরকারি বিনিয়োগের পরিকল্পনায় আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আয়োজিত সংবাদ সম্মেলনে ঐতিহাসিক এই সিদ্ধান্তের ঘোষণা দেওয়া হয়। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে এটি অন্যতম গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, মেলবোর্ন স্টার্স ও মেলবোর্ন রেনিগেডসকে একীভূত করার বিতর্কিত পরিকল্পনার কয়েক মাস পরই বেসরকারি বিনিয়োগের অনুমোদনের সিদ্ধান্ত এলো।

ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান মাইক বেয়ার্ড জানিয়েছেন, বেসরকারি বিনিয়োগের সুযোগ তৈরি হলেও অস্ট্রেলিয়ান ক্রিকেটের গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে বোর্ডের নিয়ন্ত্রণ বহাল থাকবে। আন্তর্জাতিক সূচি, খেলোয়াড়দের প্রাপ্যতা, বিবিএলের বেতন কাঠামো, স্যালারি ক্যাপ ও ব্র্যান্ডিং-সংক্রান্ত সিদ্ধান্তের নিয়ন্ত্রণ ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছেই থাকবে।

বেয়ার্ড বলেন, বিগ ব্যাশে বেসরকারি বিনিয়োগের সুযোগ করে দেওয়া অস্ট্রেলিয়ান ক্রিকেটের দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ আরও শক্তিশালী ও নিরাপদ করার একটি পরিকল্পিত পদক্ষেপ। সিদ্ধান্তটি নেওয়ার আগে কয়েক মাস ধরে বিশ্লেষণ, আলোচনা ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে সমন্বয় করা হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, এই উদ্যোগের মাধ্যমে এমন একটি কাঠামোর দিকে এগিয়ে যাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া, যা বিগ ব্যাশকে আরও শক্তিশালী করার পাশাপাশি দেশটির ক্রিকেটের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে সহায়তা করবে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার আশা, বেসরকারি বিনিয়োগের ফলে বিগ ব্যাশের আর্থিক সক্ষমতা ও প্রতিযোগিতামূলক শক্তি বাড়বে এবং অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট আরও সমৃদ্ধ হবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম