Logo
Logo
×

Advertisement

খেলা

ইউএস ওপেনে হেরে র‍্যাকেট ভাঙলেন সাবালেঙ্কা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ পিএম

ইউএস ওপেনে হেরে র‍্যাকেট ভাঙলেন সাবালেঙ্কা

Advertisement

ইউএস ওপেনে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণ হল না আরিনা সাবালেঙ্কার। ফাইনালে এলেনা রিবাকিনার কাছে ৬-৪, ৫-৭, ৬-২ গেমে হেরে শিরোপা হাতছাড়া করেন বেলারুশের এই টেনিস তারকা।

২০২৪ ও ২০২৫ সালে ইউএস ওপেন জয়ের পর এবারও ট্রফি ধরে রাখার লক্ষ্যে নেমেছিলেন সাবালেঙ্কা। জিততে পারলে টানা তিনবার চ্যাম্পিয়ন হওয়ার নজির গড়তেন তিনি। কিন্তু দুর্দান্ত পারফরম্যান্সে সেই স্বপ্ন ভেঙে দেন রিবাকিনা।

ম্যাচ শেষে হতাশা সামলাতে পারেননি সাবালেঙ্কা। কোর্টেই র‍্যাকেট মাটিতে আছড়ে নিজের ক্ষোভ প্রকাশ করেন।

ট্রফি দেওয়ার সময়ও তার হতাশা স্পষ্ট ছিল। দলের সঙ্গে বসে থাকার সময় ক্যামেরাম্যান তার কাছে এগিয়ে এলে সাবালেঙ্কা তাকে সরে যেতে ইঙ্গিত করেন। 

ম্যাচের পর সংবাদ সম্মেলনে সাবালেঙ্কা বলেন, গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে হার এবং টানা তৃতীয় ইউএস ওপেন জয়ের লক্ষ্য থাকায় আবেগ নিয়ন্ত্রণ করা তার জন্য অত্যন্ত কঠিন ছিল। সেই আবেগ নিজের মধ্যে চেপে রাখলে পরিস্থিতি আরও খারাপ হতে পারত বলেও জানান তিনি।

ফাইনালে শুরু থেকেই দাপট দেখান রিবাকিনা। শক্তিশালী সার্ভিস ও আক্রমণাত্মক বেসলাইন খেলায় প্রথম সেট ৬-৪ ব্যবধানে জিতে নেন কাজাখস্তানের এই তারকা। দ্বিতীয় সেটে অবশ্য ঘুরে দাঁড়ান সাবালেঙ্কা। নিজের খেলায় গতি বাড়িয়ে ৭-৫ ব্যবধানে সেটটি জিতে ম্যাচে সমতা ফেরান তিনি।

তবে নির্ণায়ক সেটে ফের নিয়ন্ত্রণ নেন রিবাকিনা। নিখুঁত গ্রাউন্ডস্ট্রোক এবং কার্যকর সার্ভিসে সাবালেঙ্কাকে চাপে রেখে দ্রুত ৬-২ ব্যবধানে সেট জিতে নেন তিনি। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো ইউএস ওপেন ঘরে তোলেন রিবাকিনা।

এই জয়ে রিবাকিনার গ্র্যান্ড স্ল্যাম শিরোপার সংখ্যা দাঁড়াল তিন। ২০২২ সালে উইম্বলডন এবং ২০২৬ সালের অস্ট্রেলিয়ান ওপেনের পর এবার ইউএস ওপেনও জিতলেন তিনি। চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালেও সাবালেঙ্কাকে হারিয়েছিলেন রিবাকিনা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অবসরের পাঁচ বছর পর হল অব ফেমে অ্যাশলে বার্টি

অবসরের পাঁচ বছর পর হল অব ফেমে অ্যাশলে বার্টি

দ্বিতীয় বিয়ে ও প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন সানিয়া মির্জা

দ্বিতীয় বিয়ে ও প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন সানিয়া মির্জা

ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর রাকীন

ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর রাকীন

ইউএস ওপেনের ফাইনালে রিবাকিনা-সাবালেঙ্কা মহারণ

ইউএস ওপেনের ফাইনালে রিবাকিনা-সাবালেঙ্কা মহারণ

আলকারাজকে হারিয়ে ইউএস ওপেনের সেমিফাইনালে শেলটন

আলকারাজকে হারিয়ে ইউএস ওপেনের সেমিফাইনালে শেলটন

চার গ্র্যান্ডস্লামেই কোয়ার্টার ফাইনালে জভেরেভ

চার গ্র্যান্ডস্লামেই কোয়ার্টার ফাইনালে জভেরেভ

আরও পড়ুন

ম্যানচেস্টার সিটির ২০০ কোটি ডলারের ঋণ বাতিল

ম্যানচেস্টার সিটির ২০০ কোটি ডলারের ঋণ বাতিল

অবসরের পাঁচ বছর পর হল অব ফেমে অ্যাশলে বার্টি

অবসরের পাঁচ বছর পর হল অব ফেমে অ্যাশলে বার্টি

পাঁচ বছরের বিরতি শেষে জাতীয় স্টেডিয়ামে ফিরছে ঘরোয়া ফুটবল

পাঁচ বছরের বিরতি শেষে জাতীয় স্টেডিয়ামে ফিরছে ঘরোয়া ফুটবল

আইসিসির শাস্তির মুখে দুই আফগান ক্রিকেটার

আইসিসির শাস্তির মুখে দুই আফগান ক্রিকেটার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম