Logo
Logo
×

Advertisement

খেলা

চার গ্র্যান্ডস্লামেই কোয়ার্টার ফাইনালে জভেরেভ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পিএম

চার গ্র্যান্ডস্লামেই কোয়ার্টার ফাইনালে জভেরেভ

Advertisement

ইউএস ওপেনে শুরুটা প্রত্যাশামতো না হলেও টুর্নামেন্ট যত এগোচ্ছে, ততই নিজের পরিচিত ছন্দে ফিরছেন জার্মান তারকা আলেকজান্ডার জভেরেভ। ইতালির লুসিয়ানো দারদেরিকে সরাসরি তিন সেটে হারিয়ে এবার কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছেন তিনি।

নিউইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে দারদেরির বিপক্ষে জভেরেভের জয় এসেছে ৬-২, ৬-২, ৭-৬ (৭-৩) গেমে। এর মধ্য দিয়ে চলতি মৌসুমের চারটি গ্র্যান্ডস্লামেই কোয়ার্টার ফাইনালে ওঠার কীর্তি গড়লেন তিনি। এ বছর পুরুষদের টেনিসে একমাত্র খেলোয়াড় হিসেবে চার গ্র্যান্ডস্লামেই শেষ আটে জায়গা করে নিয়েছেন এই জার্মান।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক টেনিস খেলেছেন জভেরেভ। প্রথম সেটের শেষ দিকে নিজের সার্ভিসে কিছুটা চাপে পড়লেও সেটটি সহজেই ৬-২ ব্যবধানে জিতে নেন ২০২০ ইউএস ওপেনের রানার্সআপ।

দ্বিতীয় সেটেও আধিপত্য ধরে রাখেন তিনি। দারদেরির একটি ভুল ড্রপ শটের সুযোগ কাজে লাগিয়ে তার সার্ভিস ব্রেক করেন জভেরেভ। এরপর টানা গেম জিতে ৪-০ ব্যবধানে এগিয়ে যান ফ্রেঞ্চ ওপেনজয়ী এই খেলোয়াড়। শেষ পর্যন্ত দ্বিতীয় সেটও ৬-২ ব্যবধানে জিতে ম্যাচে ২-০ লিড নেন তিনি।

তৃতীয় সেটে অবশ্য লড়াই জমিয়ে তোলেন দারদেরি। সেটের শুরুতে দুর্দান্ত টেনিস খেলে জভেরেভকে বেশ চাপে ফেলেন ইতালিয়ান এই খেলোয়াড়। তবে গুরুত্বপূর্ণ মুহূর্তে অভিজ্ঞতা কাজে লাগিয়ে ম্যাচে ফের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন জভেরেভ। শেষ পর্যন্ত টাইব্রেকে ৭-৩ ব্যবধানে জয় নিয়ে ম্যাচ শেষ করেন তিনি।

এবারের ইউএস ওপেনে এটিই জভেরেভের প্রথম ম্যাচ, যা মধ্যরাতের আগেই শেষ হলো। স্থানীয় সময় রাত ১১টা ৪৮ মিনিটে ম্যাচ শেষ হওয়ার পর নিজের ঘড়ির দিকে ইঙ্গিত করে মজার ছলে তিনি বলেন, মধ্যরাতের আগেই ম্যাচ শেষ হওয়ায় এখন কী করবেন, সেটিই বুঝতে পারছেন না। এরপর অবশ্য হাসতে হাসতে জানান, তিনি মজা করছেন এবং নিজের পারফরম্যান্সে বেশ সন্তুষ্ট।

জভেরেভ বলেন, প্রথম দুই ম্যাচের তুলনায় ধীরে ধীরে তার খেলার মান উন্নত হচ্ছে। তৃতীয় সেটে দারদেরির পারফরম্যান্সেরও প্রশংসা করেন তিনি। জার্মান তারকার মতে, ওই সময় দারদেরি অসাধারণ গতিতে ও ধারাবাহিকভাবে বল মারছিলেন এবং তাকে কঠিন পরিস্থিতিতে ফেলেছিলেন।

ইউএস ওপেনে এটি জভেরেভের পঞ্চম কোয়ার্টার ফাইনাল। এবার সেমিফাইনালে ওঠার লড়াইয়ে তার প্রতিপক্ষ নেদারল্যান্ডসের বোটিক ভান দে জান্ডশুল্প। দুজনের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি হবে আগামীকাল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অবসরের পাঁচ বছর পর হল অব ফেমে অ্যাশলে বার্টি

অবসরের পাঁচ বছর পর হল অব ফেমে অ্যাশলে বার্টি

দ্বিতীয় বিয়ে ও প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন সানিয়া মির্জা

দ্বিতীয় বিয়ে ও প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন সানিয়া মির্জা

ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর রাকীন

ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর রাকীন

৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন জভেরেভ

৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন জভেরেভ

ইউএস ওপেনে হেরে র‍্যাকেট ভাঙলেন সাবালেঙ্কা

ইউএস ওপেনে হেরে র‍্যাকেট ভাঙলেন সাবালেঙ্কা

সাবালেঙ্কার হ্যাটট্রিক আটকে ইউএস ওপেনের রানী রিবাকিনা

সাবালেঙ্কার হ্যাটট্রিক আটকে ইউএস ওপেনের রানী রিবাকিনা

আরও পড়ুন

ম্যানচেস্টার সিটির ২০০ কোটি ডলারের ঋণ বাতিল

ম্যানচেস্টার সিটির ২০০ কোটি ডলারের ঋণ বাতিল

অবসরের পাঁচ বছর পর হল অব ফেমে অ্যাশলে বার্টি

অবসরের পাঁচ বছর পর হল অব ফেমে অ্যাশলে বার্টি

পাঁচ বছরের বিরতি শেষে জাতীয় স্টেডিয়ামে ফিরছে ঘরোয়া ফুটবল

পাঁচ বছরের বিরতি শেষে জাতীয় স্টেডিয়ামে ফিরছে ঘরোয়া ফুটবল

আইসিসির শাস্তির মুখে দুই আফগান ক্রিকেটার

আইসিসির শাস্তির মুখে দুই আফগান ক্রিকেটার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম