Logo
Logo
×

Advertisement

খেলা

আবারও শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি ব্রাজিল, কেমন হবে একাদশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ পিএম

আবারও শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি ব্রাজিল, কেমন হবে একাদশ

সংগৃহীত

Advertisement

গত শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে হারতে হারতে ড্র করেছিল ব্রাজিল। তার ৩ দিন পর আজ মঙ্গলবার আবারও সেই সকারুদের মুখোমুখি দলটি। প্রথম ম্যাচের বাজে পারফর্ম্যান্সের পর দ্বিতীয় ম্যাচে বড় পরিবর্তন আসতে চলেছে সেলেসাওদের একাদশে।

টুর্নামেন্টের পর দল নতুন করে সাজাতে আনচেলত্তি প্রচুর পরিবর্তন আনছেন। ডানপ্রান্তের ডিফেন্ডার ওয়েসলি চোটের কারণে নেই। তার জায়গায় শেষ মুহূর্তে দলে ডাকা হয়েছে মোনাকোর ভান্দেরসনকে। ডান প্রান্তে তারই শুরুর একাদশে নামার কথা।

দলের সামর্থ্য যাচাই করতে আরও কিছু পরিবর্তন আনতে পারেন আনচেলত্তি। আগের ম্যাচে যোগ করা সময়ে নাটকীয় সমতাসূচক গোল করা রায়ানের শুরুর একাদশে জায়গা পাওয়ার কথা আছে।

মাঝমাঠে ম্যানচেস্টার ইউনাইটেডের আন্দ্রে সান্তোস ফিরতে পারেন দানিলোর জায়গায়। তিনি মাঠের মাঝখানে ব্রুনো গিমারেশের সঙ্গে জুটি বাঁধবেন।

এত পরীক্ষা-নিরীক্ষার মধ্যেও দলের বড় তারকাদের ওপরই ভরসা রাখতে হবে ব্রাজিলকে। ভিনিসিউস জুনিয়র ও রাফিনিয়া দুজনেরই শুরুর একাদশে জায়গা পাওয়ার কথা। স্ট্রাইকার এনদ্রিকের পেছনে মাঝমাঠের সৃজনশীল ভূমিকায় থাকবেন রাফিনিয়া। অস্ট্রেলিয়ার জমাট ও নিচু রক্ষণ ভাঙার দায়িত্ব তার ওপরই বর্তাবে।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ
সুজা; 
ভান্দেরসন, মারকিনিওস, গাব্রিয়েল, দে সান্তোস; 
গিমারেশ, এ. সান্তোস; 
রায়ান, রাফিনিয়া, ভিনিসিউস জুনিয়র; 
এনদ্রিক

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সৌদি লিগে গিয়ে ইসলামের ছায়াতলে, এবার ওমরায় ব্রাজিলের নারী ফুটবলার

সৌদি লিগে গিয়ে ইসলামের ছায়াতলে, এবার ওমরায় ব্রাজিলের নারী ফুটবলার

ফিফা র‌্যাংকিংয়ে রেকর্ড গড়ল মরক্কো; ব্রাজিল-আর্জেন্টিনার অবস্থান কত?

ফিফা র‌্যাংকিংয়ে রেকর্ড গড়ল মরক্কো; ব্রাজিল-আর্জেন্টিনার অবস্থান কত?

বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম রেখেছেন ‘কেনদ্রিক’

বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম রেখেছেন ‘কেনদ্রিক’

সিঙ্গাপুরের জালে ব্রাজিলের সেভেনআপ

সিঙ্গাপুরের জালে ব্রাজিলের সেভেনআপ

‘স্বপ্ন দেখতে তো কোনো খরচ নেই’, জাতীয় দলে ফেরার আশা রাখছেন নেইমার

‘স্বপ্ন দেখতে তো কোনো খরচ নেই’, জাতীয় দলে ফেরার আশা রাখছেন নেইমার

ব্রাজিল-সিঙ্গাপুর ম্যাচ মোবাইলে দেখবেন যেভাবে

ব্রাজিল-সিঙ্গাপুর ম্যাচ মোবাইলে দেখবেন যেভাবে

আরও পড়ুন

ট্রিপল জাম্পে নতুন ইতিহাস, জাতীয় রেকর্ড গড়ে স্বপ্নার রুপা

ট্রিপল জাম্পে নতুন ইতিহাস, জাতীয় রেকর্ড গড়ে স্বপ্নার রুপা

গোলের চেয়ে লাল কার্ডের সংখ্যা বেশি, দুঃস্বপ্নের মৌসুম ম্যানইউর

গোলের চেয়ে লাল কার্ডের সংখ্যা বেশি, দুঃস্বপ্নের মৌসুম ম্যানইউর

সাইবার হামলার শিকার ফিফা, গুরুত্বপূর্ণ তথ্য চুরি

সাইবার হামলার শিকার ফিফা, গুরুত্বপূর্ণ তথ্য চুরি

১৪৯ বছরের টেস্ট ইতিহাসে প্রথমবার যে কীর্তি গড়লেন দ. আফ্রিকান অলরাউন্ডার

১৪৯ বছরের টেস্ট ইতিহাসে প্রথমবার যে কীর্তি গড়লেন দ. আফ্রিকান অলরাউন্ডার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম