Logo
Logo
×

Advertisement

খেলা

এমএলএসের মাসসেরা হয়ে ইতিহাস গড়লেন কাভান সুলিভান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৪:০০ পিএম

এমএলএসের মাসসেরা হয়ে ইতিহাস গড়লেন কাভান সুলিভান

সংগৃহীত ছবি

Advertisement

মাত্র ১৭ বছর বয়সেই মেজর লিগ সকারের (এমএলএস) মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নতুন ইতিহাস গড়েছেন কাভান সুলিভান। বুধবার সেপ্টেম্বরের সেরা খেলোয়াড় হিসেবে ফিলাডেলফিয়া ইউনিয়নের এই তরুণ মিডফিল্ডারের নাম ঘোষণা করা হয়। পুরস্কার জয়ের সময় কাভানের বয়স ছিল ১৭ বছর ২ দিন।

এই অর্জনের মাধ্যমে এমএলএসের ইতিহাসে সবচেয়ে কম বয়সি মাসসেরা খেলোয়াড়ের রেকর্ড নিজের করে নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের এই প্রতিভাবান ফুটবলার। এর আগে ২০২০ সালের আগস্টে ২০ বছর ৯৮ দিন বয়সে অরলান্ডো সিটির ড্যারিল ডাইক এই রেকর্ড গড়েছিলেন।

সেপ্টেম্বরে ফিলাডেলফিয়া ইউনিয়ন পাঁচ ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে। দলের এই দুর্দান্ত সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল কাভানের। মাসটিতে তিনি করেছেন চার গোল এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও পাঁচটি—মোট ৯ গোল-অবদানে ছিলেন লিগের সবার ওপরে।

পাঁচ অ্যাসিস্ট নিয়ে মাসের সর্বোচ্চ সহায়তাকারীদের তালিকায় যৌথভাবে শীর্ষে ছিলেন কাভান। চার গোল নিয়ে গোলদাতাদের তালিকায়ও যৌথভাবে তৃতীয় অবস্থানে ছিলেন তিনি।

পুরো মৌসুমেও ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে চলেছেন কাভান। টানা আট ম্যাচে গোল করা অথবা গোলে সহায়তা করার কৃতিত্ব রয়েছে তার। এমএলএসে কোনো কিশোর খেলোয়াড়ের জন্য এটিই সবচেয়ে দীর্ঘ গোল-অবদান ধারা।

চলতি মৌসুমে ২৪ ম্যাচের মধ্যে ১৭টিতে একাদশে থেকে খেলেছেন কাভান। ১ হাজার ৪৫০ মিনিট মাঠে থেকে তার সংগ্রহ সাত গোল ও ১২ অ্যাসিস্ট। মোট ১৯ গোল-অবদান নিয়ে এক মৌসুমে কিশোর খেলোয়াড়দের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছেন তিনি। ২০১৮ সালে ২০ গোল-অবদান নিয়ে এই তালিকার শীর্ষে আছেন আলফনসো ডেভিস।

কাভানের এমএলএস অভিষেকও ছিল রেকর্ডময়। ২০২৪ সালের ১৭ জুলাই নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষে মাঠে নামার সময় তার বয়স ছিল মাত্র ১৪ বছর ২৯৩ দিন। এর ফলে উত্তর আমেরিকার দলীয় খেলাধুলার ইতিহাসে সবচেয়ে কম বয়সি খেলোয়াড় হিসেবে অভিষেকের রেকর্ড গড়েন ফিলাডেলফিয়ার এই স্থানীয় প্রতিভা।

ফিলাডেলফিয়া ইউনিয়নের একাডেমি থেকে উঠে আসা কাভান আরও একটি ইতিহাসের অংশ হয়েছেন। এমএলএস নেক্সট থেকে এমএলএস নেক্সট প্রো হয়ে মূল দলে উঠে এসে এরপর এমএলএসের মাসসেরা খেলোয়াড় হওয়ার প্রথম নজির গড়েছেন তিনি।

ক্লাবের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে গত মাসে যুক্তরাষ্ট্রের জাতীয় দলেও অভিষেক হয় কাভানের। জাতীয় দলের জার্সিতে প্রথম ম্যাচ খেলতে নামার সময় তার বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের জাতীয় দলের ইতিহাসে চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে অভিষেকের কীর্তি গড়েছেন এই তরুণ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নারী রেফারিকে নিপীড়নের দায়ে চাকরি হারালেন হিগুয়েইন

নারী রেফারিকে নিপীড়নের দায়ে চাকরি হারালেন হিগুয়েইন

শিরোপাজয়ের পর কেন এমএলএস কর্তার সঙ্গে বিবাদে জড়ালেন মেসি?

শিরোপাজয়ের পর কেন এমএলএস কর্তার সঙ্গে বিবাদে জড়ালেন মেসি?

২১ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান

২১ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান

মেসির দলে যোগ দিলেন ফ্রান্সের ‘জাতীয় শত্রু’

মেসির দলে যোগ দিলেন ফ্রান্সের ‘জাতীয় শত্রু’

চার গোল করলেন মেসি, ৭-১ গোলে জিতে ইতিহাস গড়ল ইন্টার মিয়ামি

চার গোল করলেন মেসি, ৭-১ গোলে জিতে ইতিহাস গড়ল ইন্টার মিয়ামি

নতুন কোচ নিয়োগ দিল মেসির দল

নতুন কোচ নিয়োগ দিল মেসির দল

আরও পড়ুন

ফিফা নির্বাচনের আগে নিজ দেশের সমর্থনও হারালেন ইনফান্তিনো

ফিফা নির্বাচনের আগে নিজ দেশের সমর্থনও হারালেন ইনফান্তিনো

এমএলএসের মাসসেরা হয়ে ইতিহাস গড়লেন কাভান সুলিভান

এমএলএসের মাসসেরা হয়ে ইতিহাস গড়লেন কাভান সুলিভান

৬ মাস নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো

৬ মাস নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো

এশিয়ান গেমস শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের বড় জয়, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান

শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের বড় জয়, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম