Logo
Logo
×

Advertisement

খেলা

আগুনে পুড়ল লিয়ান্দ্রো পারেদেসের বাড়ি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ এএম

আগুনে পুড়ল লিয়ান্দ্রো পারেদেসের বাড়ি

সংগৃহীত

Advertisement

সময়টা বেশ খারাপই যাচ্ছে আর্জেন্টাইন মিডফিল্ডার ও বোকা জুনিয়র্সের অধিনায়ক লিয়ান্দ্রো পারেদেসের। নিষেধাজ্ঞার কারণে তিনি লিওনেল মেসির বিদায়ী ম্যাচে খেলতে পারছেন না। এবার নতুন বিপত্তিতে পড়তে হয়েছে তাকে। আগুনে পুড়ে গেছে তার বাড়ি।

বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে। বাড়িটি বুয়েনোস আইরেসের কানিং এলাকার সেন্ট টমাস এস্তে-ওয়েস্তে নামের একটি কাউন্ট্রি ক্লাবে।

আর্জেন্টিনার ক্রীড়া সংবাদমাধ্যম ওলেকে ঘটনাটি নিশ্চিত করেছে এস্তেবান এচেভেরিয়ার স্বেচ্ছাসেবী দমকল বাহিনীর ২ নম্বর ইউনিট। তারা জানিয়েছে, এই আগুনে কেউ আহত হননি।

আগুনের শুরু বাড়ির একটি মধ্যতলায়। সেখানে একটি বয়লার বসানো ছিল। দমকলকর্মীরা দ্রুত পৌঁছে যান। তাদের তৎপরতায় আগুন বাড়ির অন্য অংশে ছড়াতে পারেনি।

ঘটনার সময় পরিবারের কে কে বাড়িতে ছিলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও দমকল ইউনিট নিশ্চিত করে বলতে পারেনি সেখানে কারা ছিলেন। 

পারেদেসের স্ত্রীর নাম কামিলা গালান্তে। তাদের তিন সন্তান আছে। সন্তানদের নাম ভিক্তোরিয়া, জিওভান্নি ও লাউতারো।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মেসিকে ছাড়াই বলিভিয়াকে ৪ গোল দিল আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই বলিভিয়াকে ৪ গোল দিল আর্জেন্টিনা

মেসি এবার ‘ডক্টর মেসি’

মেসি এবার ‘ডক্টর মেসি’

মেসির ‘১০’ নম্বর জার্সি পাওয়ার তালিকায় ৫ নাম

মেসির ‘১০’ নম্বর জার্সি পাওয়ার তালিকায় ৫ নাম

মেসির বিদায়ের পর কে পাচ্ছেন ১০ নম্বর জার্সি, যা জানালেন স্কালোনি

মেসির বিদায়ের পর কে পাচ্ছেন ১০ নম্বর জার্সি, যা জানালেন স্কালোনি

প্রেমিকার ভুলে বিপাকে আর্জেন্টাইন স্ট্রাইকার

প্রেমিকার ভুলে বিপাকে আর্জেন্টাইন স্ট্রাইকার

স্কালোনিকে ধরে রাখতে আলোচনা শুরু করেছে আর্জেন্টিনা

স্কালোনিকে ধরে রাখতে আলোচনা শুরু করেছে আর্জেন্টিনা

আরও পড়ুন

২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন

২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন

স্পেনে আরও এক ফুটবল ক্লাব কিনে নিলেন মেসি

স্পেনে আরও এক ফুটবল ক্লাব কিনে নিলেন মেসি

আগুনে পুড়ল লিয়ান্দ্রো পারেদেসের বাড়ি

আগুনে পুড়ল লিয়ান্দ্রো পারেদেসের বাড়ি

আজ থেকে বদলে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের এই ১০টি নিয়ম

আজ থেকে বদলে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের এই ১০টি নিয়ম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম