Logo
Logo
×

Advertisement

খেলা

মেসির ‘১০’ নম্বর জার্সি পাওয়ার তালিকায় ৫ নাম

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ পিএম

মেসির ‘১০’ নম্বর জার্সি পাওয়ার তালিকায় ৫ নাম

লিওনেল মেসি ১০ নম্বর জার্সি পরে খেলতেন। সংগৃহীত ছবি

Advertisement

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেও আলোচনায় লিওনেল মেসির ‘নাম্বার টেন’ জার্সি। এ নম্বরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এমএলটেনের নাম। তাই মেসির বিদায়ের পর আর্জেন্টিনা জাতীয় দলের এ নম্বরের জার্সিটি কার গায়ে উঠবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

সাবেক আর্জেন্টাইন ফুটবলার ও রাজনীতিক কার্লোস ম্যাক অ্যালিস্টারের মতে, মেসির পরপরই কাউকে ১০ নম্বর জার্সি দেওয়া উচিত নয়। বরং কয়েক মাস সময় নিয়ে সম্ভাব্য খেলোয়াড়দের পর্যবেক্ষণ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।

ইএসপিএনে দেওয়া বক্তব্যে ম্যাক অ্যালিস্টার বলেন, ‘আমি কাউকেই ১০ নম্বর দেব না।’ তবে তিনি কয়েকজনের নাম প্রস্তাব করেছেন। এই তালিকায় আছেন ৫ জন খেলোয়াড়।

তার প্রস্তাব অনুযায়ী, মেসির পর নির্দিষ্ট একটি সময় পর্যন্ত কয়েকজন খেলোয়াড়কে পর্যায়ক্রমে ১০ নম্বর জার্সি পরানো যেতে পারে। এরপর তাদের পারফরম্যান্স ও দলের সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনা করে স্থায়ী উত্তরসূরি বেছে নেওয়া হবে।

সম্ভাব্য পাঁচ খেলোয়াড় হিসেবে উঠে এসেছে এনজো ফার্নান্দেজ, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও নিকো পাজের নাম।

তবে মেসির উত্তরসূরি নিয়ে আলোচনা থাকলেও আর্জেন্টিনার অধিনায়কত্বের উত্তরসূরি ইতোমধ্যে নির্ধারিত। কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, মেসির পর ক্রিস্তিয়ান রোমেরো জাতীয় দলের অধিনায়কত্ব করবেন। মেসি ও নিকোলাস ওতামেন্দির পর অধিনায়কত্বের ক্রমে রোমেরোই ছিলেন তৃতীয়।

অর্থাৎ আর্জেন্টিনার নেতৃত্বের দায়িত্ব কার হাতে থাকবে, সেটি স্পষ্ট হলেও মেসির ঐতিহাসিক ১০ নম্বর জার্সির নতুন মালিক কে হবেন, সেই সিদ্ধান্তের জন্য এখনো অপেক্ষা করতে হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পড়াশোনায় কেমন ছিলেন মেসি? প্রকাশ্যে এল স্কুলজীবনের মার্কশিট

পড়াশোনায় কেমন ছিলেন মেসি? প্রকাশ্যে এল স্কুলজীবনের মার্কশিট

প্রতিদ্বন্দ্বিতাই মেসি-রোনালদোর ক্যারিয়ার দীর্ঘ করেছে: গার্দিওলা

প্রতিদ্বন্দ্বিতাই মেসি-রোনালদোর ক্যারিয়ার দীর্ঘ করেছে: গার্দিওলা

ব্যালন ডি’অরে মেসির ভোট তালিকায় চার আর্জেন্টাইন ছাড়াও এগিয়ে যারা

ব্যালন ডি’অরে মেসির ভোট তালিকায় চার আর্জেন্টাইন ছাড়াও এগিয়ে যারা

মেসিকে লাল কার্ড না দেখানোর ব্যাখ্যা দিলেন রেফারি

মেসিকে লাল কার্ড না দেখানোর ব্যাখ্যা দিলেন রেফারি

সাক্ষাৎকার দিতে গিয়ে জ্ঞান হারালেন পারেদেস

সাক্ষাৎকার দিতে গিয়ে জ্ঞান হারালেন পারেদেস

‘গুরুতর অপরাধ’ লাল কার্ড পেলেন না মেসি!

‘গুরুতর অপরাধ’ লাল কার্ড পেলেন না মেসি!

আরও পড়ুন

ভারতকে বিদায় করে ফাইনালে শ্রীলংকা

ভারতকে বিদায় করে ফাইনালে শ্রীলংকা

ট্রিপল জাম্পে নতুন ইতিহাস, জাতীয় রেকর্ড গড়ে স্বপ্নার রুপা

ট্রিপল জাম্পে নতুন ইতিহাস, জাতীয় রেকর্ড গড়ে স্বপ্নার রুপা

গোলের চেয়ে লাল কার্ডের সংখ্যা বেশি, দুঃস্বপ্নের মৌসুম ম্যানইউর

গোলের চেয়ে লাল কার্ডের সংখ্যা বেশি, দুঃস্বপ্নের মৌসুম ম্যানইউর

সাইবার হামলার শিকার ফিফা, গুরুত্বপূর্ণ তথ্য চুরি

সাইবার হামলার শিকার ফিফা, গুরুত্বপূর্ণ তথ্য চুরি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম