Logo
Logo
×

Advertisement

খেলা

মেসিকে ছাড়াই বলিভিয়াকে ৪ গোল দিল আর্জেন্টিনা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০১:২৯ পিএম

মেসিকে ছাড়াই বলিভিয়াকে ৪ গোল দিল আর্জেন্টিনা

Advertisement

লিওনেল মেসি-পরবর্তী যুগের প্রস্তুতির শুরুতেই এক দুর্দান্ত জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। স্থানীয় সময় বুধবার (৩০ সেপ্টেম্বর) কর্ডোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বলিভিয়াকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। 

এদিন ম্যাচে নিয়মিত অধিনায়ককে ছাড়া খেলতে নামায় দলপতির আর্মব্যান্ড সামলান রক্ষণভাগের তারকা ক্রিস্টিয়ান রোমেরো। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল ও দ্রুতগতির ছন্দে খেলে বলিভিয়াকে পুরো সময় চাপে রাখে স্বাগতিকেরা। 

আর্জেন্টিনার গোলের সূচনা হয় খেলার ১৯তম মিনিটে। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের বাড়িয়ে দেওয়া চমৎকার পাস থেকে বল পেয়ে নিচু শটে জালে জড়ান লাউতারো মার্তিনেজ। 

প্রথম গোলের ১০ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করে স্কালোনির শিষ্যরা। বলিভিয়ার গোলরক্ষক গুইলারমো ভিসকারাকে গোলপোস্ট ছেড়ে সামনে এগিয়ে আসতে দেখে বুদ্ধিমত্তার সঙ্গে তার মাথার উপর দিয়ে বল চিপ করে দৃষ্টিনন্দন গোলটি উপহার দেন উদীয়মান মিডফিল্ডার নিকো পাজ। 

বিরতির পরও আর্জেন্টিনার আক্রমণের ধার কমেনি। ম্যাচের ৫৪ মিনিটে নিকো পাজের নেওয়া দূরপাল্লার ফ্রি-কিক থেকে লাফিয়ে উঠে দুর্দান্ত হেডে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে নেন অধিনায়ক ক্রিস্টিয়ান রোমেরো। 

আরও পড়ুন
মেসি এবার ‘ডক্টর মেসি’

এরপর ম্যাচের ৮৬ মিনিটে ব্যবধান ৪-০ করেন বদলি হিসেবে নামা হোসে ম্যানুয়েল লোপেজ। 

পরিসংখ্যানের দিক থেকেও খেলায় একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছিল আর্জেন্টিনা, যেখানে ৭০ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখে তারা প্রতিপক্ষের গোলপোস্ট লক্ষ্য করে ১৮টি শট নেয়। যার মধ্যে ৯টি শটই ছিল অন-টার্গেট। অন্যদিকে, বলিভিয়া পুরো ম্যাচে মাত্র ৩টি শট নিতে সমর্থ হয়, এর মধ্যে কেবল একটি শট ছিল লক্ষ্য বরাবর। 

আর্জেন্টিনার পোস্টারবয় মেসিকে ছাড়া আক্রমণভাগে নতুন কৌশলের পরীক্ষা নিতে এই ম্যাচে দুই স্ট্রাইকার লাউতারো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজকে একসঙ্গে মাঠে নামিয়ে সাফল্য পান কোচ লিওনেল স্কালোনি। পাশাপাশি, এক গোল ও এক অ্যাসিস্টে দারুণ পারফর্ম করে আর্জেন্টিনার নতুন প্রজন্মের সম্ভাবনার জানান দিয়েছেন তরুণ তুর্কি নিকো পাজ। 

প্রীতি ম্যাচের পরবর্তী খেলায় আগামী ০৩ অক্টোবর বুরকিনা ফাসোর মুখোমুখি হবে আর্জেন্টিনা। 

এরপর ০৬ অক্টোবর বুয়েনস আইরেসে বেনিনের বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা, যা লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের শেষ ম্যাচ হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মেসি এবার ‘ডক্টর মেসি’

মেসি এবার ‘ডক্টর মেসি’

মেসির ‘১০’ নম্বর জার্সি পাওয়ার তালিকায় ৫ নাম

মেসির ‘১০’ নম্বর জার্সি পাওয়ার তালিকায় ৫ নাম

পেলে নয়, মেসিকে ‘ইতিহাসের সেরা’ বললেন ব্রাজিলিয়ান তারকা

পেলে নয়, মেসিকে ‘ইতিহাসের সেরা’ বললেন ব্রাজিলিয়ান তারকা

মেসির বিদায়ের পর কে পাচ্ছেন ১০ নম্বর জার্সি, যা জানালেন স্কালোনি

মেসির বিদায়ের পর কে পাচ্ছেন ১০ নম্বর জার্সি, যা জানালেন স্কালোনি

বিশ্বকাপ ফাইনালের পর মেসিকে যা বলেছিলেন ইয়ামাল

বিশ্বকাপ ফাইনালের পর মেসিকে যা বলেছিলেন ইয়ামাল

মেসিকেই সর্বকালের সেরা মানেন ইয়ামাল

মেসিকেই সর্বকালের সেরা মানেন ইয়ামাল

আরও পড়ুন

নিজের মৃত্যুর খবর শুনে যা বললেন পাকিস্তানি ক্রিকেটার

নিজের মৃত্যুর খবর শুনে যা বললেন পাকিস্তানি ক্রিকেটার

মেসিকে ছাড়াই বলিভিয়াকে ৪ গোল দিল আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই বলিভিয়াকে ৪ গোল দিল আর্জেন্টিনা

মেসি এবার ‘ডক্টর মেসি’

মেসি এবার ‘ডক্টর মেসি’

পর্তুগিজ সংবাদমাধ্যমের দাবি পর্তুগালের জার্সিতে আর খেলবেন না রোনালদো

পর্তুগালের জার্সিতে আর খেলবেন না রোনালদো

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম