Logo
Logo
×

Advertisement

খেলা

২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১০:০২ এএম

২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন

সংগৃহীত

Advertisement

পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ ২০২৭-এর সূচি ঘোষণা করেছে আইসিসি। বৃহস্পতিবার এই সূচি প্রকাশ করা হয়। এবার ১২টি দল খেলবে। দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপে থাকছে ছয়টি করে দল।

বাংলাদেশ আছে গ্রুপ বি-তে। এই গ্রুপে আরও আছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও কোয়ালিফায়ার বি। গ্রুপ পর্বে বাংলাদেশ মোট পাঁচটি ম্যাচ খেলবে। পুরো টুর্নামেন্টে ম্যাচ হবে ৫৭টি। ফাইনাল হবে ২১ নভেম্বর, জোহানেসবার্গে।

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ তাদের বিশ্বকাপ যাত্রা শুরু করবে। ২০২৭ সালের ৮ অক্টোবর শুক্রবার এই ম্যাচটি হবে নামিবিয়ার উইন্ডহোকে।

এরপর অবশ্য খুব বেশি দিন বিশ্রাম নিতে পারবে না দলটি। ৩ দিন পর ১২ অক্টোবর তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। আগে ‘ইস্ট লন্ডন’ নামে পরিচিত কুগোম্পো সিটিতে হবে খেলাটি।

বাংলাদেশের পরের ম্যাচও ৩ দিনের বিরতির পর। ১৬ অক্টোবর শনিবার তাদের প্রতিপক্ষ সাবেক বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। ম্যাচটি হবে ডারবানে।

এই ম্যাচের পর বাংলাদেশ বিশ্রাম পাবে ২ দিনের। তাদের চতুর্থ ম্যাচ ১৯ অক্টোবর মঙ্গলবার। এই দিন বাংলাদেশের সামনে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচও হবে ডারবানে।

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ বাংলাদেশ খেলবে ২৩ অক্টোবর শনিবার। সেদিন তাদের প্রতিপক্ষ সুপার সিরিজ খেলে আসা কোয়ালিফায়ার বি দলটি। খেলা হবে সেঞ্চুরিয়নে।

গ্রুপ পর্ব শেষ হলে শুরু হবে সুপার সেভেন। ২৫ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত চলবে এই পর্ব। সেখানে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায় ও কার সঙ্গে হবে, তা নির্ভর করবে গ্রুপ বি-তে দলের অবস্থানের ওপর। সেমিফাইনাল হবে ১৭ ও ১৮ নভেম্বর।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

২০২৭ আইসিসি বিশ্বকাপের সূচি ঘোষণা, চিরপ্রতিদ্বন্দ্বী পাক-ভারত ম্যাচ কবে?

২০২৭ আইসিসি বিশ্বকাপের সূচি ঘোষণা, চিরপ্রতিদ্বন্দ্বী পাক-ভারত ম্যাচ কবে?

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ চূড়ান্ত, বাংলাদেশের প্রতিপক্ষ যারা

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ চূড়ান্ত, বাংলাদেশের প্রতিপক্ষ যারা

আমরা অনেকদিন ধরে রুমে বসা: পাকিস্তানের কাছে হারের পর লিটন

আমরা অনেকদিন ধরে রুমে বসা: পাকিস্তানের কাছে হারের পর লিটন

বাংলাদেশকে লজ্জার বিশ্বরেকর্ড থেকে মুক্তি দিলেন গিল

বাংলাদেশকে লজ্জার বিশ্বরেকর্ড থেকে মুক্তি দিলেন গিল

বাংলাদেশ সিরিজের জন্য অস্ট্রেলিয়ার শক্তিশালী স্কোয়াড ঘোষণা

বাংলাদেশ সিরিজের জন্য অস্ট্রেলিয়ার শক্তিশালী স্কোয়াড ঘোষণা

সেমিফাইনালেও শঙ্কা, সব ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে কী পাবে বাংলাদেশ?

সেমিফাইনালেও শঙ্কা, সব ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে কী পাবে বাংলাদেশ?

আরও পড়ুন

২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন

২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন

স্পেনে আরও এক ফুটবল ক্লাব কিনে নিলেন মেসি

স্পেনে আরও এক ফুটবল ক্লাব কিনে নিলেন মেসি

আগুনে পুড়ল লিয়ান্দ্রো পারেদেসের বাড়ি

আগুনে পুড়ল লিয়ান্দ্রো পারেদেসের বাড়ি

আজ থেকে বদলে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের এই ১০টি নিয়ম

আজ থেকে বদলে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের এই ১০টি নিয়ম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম