|
ফলো করুন |
|
|---|---|
আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে লিওনেল মেসিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বেনিনের অধিনায়ক স্টিভ মৌনিয়ে। ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা মেসিকে তিনি নিজের আদর্শ মানেন না বলেই সাফ জানিয়ে দিয়েছেন। তবে মেসির কীর্তির প্রতি তার শ্রদ্ধায় কোনও ঘাটতি নেই।
আর্জেন্টিনার বুয়েনস আইরেসে অবস্থিত ঐতিহাসিক ও বৃহত্তম ফুটবল স্টেডিয়াম এস্তাদিও মনুমেন্টালে মেসিদের মুখোমুখি হবে বেনিন। এই ম্যাচটাই আর্জেন্টিনার হয়ে মেসির শেষ ম্যাচ। চোটের কারণে এই ম্যাচে খেলা হবে না বেনিন অধিনায়ক মৌনিয়ের।
আফ্রিকার সংবাদমাধ্যম ‘মেগা স্পোর্টস মিডিয়া’-কে দেওয়া সাক্ষাৎকারে মেসি প্রসঙ্গে মৌনিয়ে বলেন, আমি কাউকেই আদর্শ মানি না, লিওনেল মেসিকেও না।
নিজের ফুটবল দর্শন ব্যাখ্যা করে তিনি বলেন, আমি ফুটবল ভালোবাসি। ভালো খেলোয়াড়দের খেলা দেখতে এবং তারা কতটা অসাধারণভাবে খেলেন, তা পর্যবেক্ষণ করতে আমার ভালো লাগে। আমি যখন বড় বড় খেলয়াড়ের বিপক্ষে খেলেছি, কখনও তাদের কাছে জার্সি চাইনি।
তবে মেসিকে আদর্শ না মানলেও আর্জেন্টাইন মহাতারকার প্রতি গভীর শ্রদ্ধা রয়েছে তার। মেসির সম্ভাব্য বিদায়ী মুহূর্তের সাক্ষী হতে পারাটাকেও বিশেষ বলে মনে করছেন মৌনিয়ে।
তিনি বলেন, মেসি কী করতে চলেছে, সেটাই আমি দেখতে এসেছি। একজন ফুটবলার হিসেবে এবং ফুটবলের জন্য বহু বছর ধরে এত কিছু করা একজন মানুষ হিসেবে তার এই মুহূর্তটা উপভোগ করা উচিত। এই মুহূর্তটি উপভোগ করার মতোই।
আর্জেন্টিনার মতো শক্তিশালী দলের বিপক্ষে বেনিনের পরিকল্পনা নিয়েও আত্মবিশ্বাসী মৌনিয়ে। তিনি বলেন, আমরা খুবই শৃঙ্খলাবদ্ধ একটি দল।
