Logo
Logo
×

Advertisement

খেলা

‘মেসি এমন কিছু রেখে যাচ্ছে, যার তুলনা নেই’

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৬:২২ পিএম

‘মেসি এমন কিছু রেখে যাচ্ছে, যার তুলনা নেই’

Advertisement

লিওনেল মেসির বিদায়ী ম্যাচের আগে আবেগঘন হয়ে পড়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। বেনিনের বিপক্ষে ম্যাচের আগে আর্জেন্টাইন অধিনায়কের ভূঁয়সী প্রশংসা তরেছেন স্কালোনি। মেসিকে সতীর্থদের জন্য ‘অবিশ্বাস্য উদাহরণ’ হিসেবে উল্লেখ করেছেন।

স্কালোনির মতে, মেসির বিদায়ের পর জাতীয় দলে তার উপস্থিতির স্মৃতিই সবচেয়ে বেশি মনে পড়বে। তিনি বলেন, ‘সে আর থাকবে না, এখন শুধু নস্টালজিয়াই বাকি থাকবে।’

মেসির মাঠের বাইরের পেশাদারিত্বও আলাদা করে তুলে ধরেছেন আর্জেন্টিনা কোচ। তার ভাষায়, ‘সে একজন অবিশ্বাস্য উদাহরণ। সবার আগে আসে, সবার শেষে বের হয়, নিজের যত্ন নেয় এবং প্রতিটি ম্যাচের মুখোমুখি হয় যেভাবে, সেটিও অনুকরণীয়।’

কোচ আরও বলেন, ‘সে কীভাবে খেলে, তা দেখলেই বোঝা যায় সে একজন অসাধারণ খেলোয়াড়। কিন্তু এর বাইরেও এমন অনেক বিষয় আছে, যা তার সতীর্থরা দেখেছে। এর চেয়ে ভালো উদাহরণ আর হতে পারে না।’

মেসির রেখে যাওয়া উত্তরাধিকারকেও অনন্য বলে মন্তব্য করেছেন স্কালোনি। তিনি বলেন, ‘সে এমন কিছু রেখে যাচ্ছে, যার কোনো তুলনা নেই। যদিও বলছি ‘রেখে যাচ্ছে’, কারণ তার সামনে এখনও একটি ম্যাচ বাকি।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মেসিকে সম্মান জানাতে বিশেষ আয়োজন রোজারিওতে

মেসিকে সম্মান জানাতে বিশেষ আয়োজন রোজারিওতে

মেসিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য

মেসিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য

মেসির শেষ ম্যাচ কখন কোথায় কিভাবে দেখবেন

মেসির শেষ ম্যাচ কখন কোথায় কিভাবে দেখবেন

মেসির বিদায়ের পরও যে রেকর্ডগুলো ভাঙা খুব কঠিন

মেসির বিদায়ের পরও যে রেকর্ডগুলো ভাঙা খুব কঠিন

বিদায়ী ম্যাচে মেসি পেনাল্টি পেলে কী করবেন, জানালেন বেনিন গোলরক্ষক

বিদায়ী ম্যাচে মেসি পেনাল্টি পেলে কী করবেন, জানালেন বেনিন গোলরক্ষক

২০৮ ম্যাচ, ১২৫ গোল, ১ বিশ্বকাপ: আর্জেন্টিনায় মেসির যত ইতিহাস

২০৮ ম্যাচ, ১২৫ গোল, ১ বিশ্বকাপ: আর্জেন্টিনায় মেসির যত ইতিহাস

আরও পড়ুন

মেসির বিদায়ী ম্যাচে যেতে পারছেন না দিবালা-মলিনা

মেসির বিদায়ী ম্যাচে যেতে পারছেন না দিবালা-মলিনা

মেসিকে সম্মান জানাতে বিশেষ আয়োজন রোজারিওতে

মেসিকে সম্মান জানাতে বিশেষ আয়োজন রোজারিওতে

পাকিস্তানকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ

পাকিস্তানকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ

‘মেসি এমন কিছু রেখে যাচ্ছে, যার তুলনা নেই’

‘মেসি এমন কিছু রেখে যাচ্ছে, যার তুলনা নেই’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম