Logo
Logo
×

Advertisement

খেলা

১ রান করেই অদ্ভুতভাবে উদযাপন করলেন লিটন

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১০:২৫ এএম

১ রান করেই অদ্ভুতভাবে উদযাপন করলেন লিটন

সংগৃহীত

Advertisement

একটা রান নিয়ে ব্যাটার ব্যাট তুলে অভিবাদনের জবাব দিচ্ছেন, দৃশ্যটা সাধারণত কোনো মাইলফলক ছুঁলে এরপর দেখা যায়। কিন্তু প্রথম রান নিয়েই উদযাপন! এমন দৃশ্য ক্রিকেট ইতিহাসে খুব কমই দেখা গেছে। আফগানিস্তানের বিপক্ষে লিটন দাস গতকাল সে অদ্ভুত কাজটিই করেছেন। ১টা রান নিয়েই ব্যাট তুলেছেন প্যাভিলিয়নের দিকে, মুখে তখন মুচকি হাসি। 

গেল বছর কাজটা বিরাট কোহলি করেছিলেন। টানা দুই বার শূন্য রানে আউট হয়ে হাঁসফাঁস করছিলেন রানের জন্য। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনিতে ১টি রান করার পরই উদযাপন শুরু করে দেন। শূন্যে ঘুষি পাকিয়ে মুচকি হেসে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলেন তিনি।

গতকাল লিটন দাসের জন্যও মঞ্চটা ছিল এমন, কিংবা কোহলির চেয়েও খারাপ বলা যায়। আগের তিন ইনিংসে তিনি আউট হয়েছেন রানের খাতা খোলার আগে। এরপর এশিয়ান গেমসেও ব্রোঞ্জ ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে আউট হয়েছেন শূন্য রানে। অথচ এই শূন্যের ‘সিরিজের’ ঠিক আগেই পাকিস্তানের বিপক্ষে একটা সেঞ্চুরি আর ফিফটি ছিল তার নামের পাশে। টানা ৪টি শূন্য রানের ফলে তার নিজের ভেতরও বোধ হয় অস্বস্তি দানা বেধেছিল। 

গতকাল ইয়ামিন আহমদজাইয়ের বলে রানটা যে তিনি নিলেন, সেটাও খুব সহজে আসেনি। গুড লেন্থের বলটা তার ব্যাটের কানায় লেগে চলে যায় ডিপ থার্ড ম্যানের দিকে। একটা রান সুযোগ বুঝে নিয়ে নেন লিটন। এরপরই সেই উদযাপন। 

লিটন এরপর বাংলাদেশের ইনিংসকে পথ দেখিয়েছেন। ২২৩ রানে ৪ উইকেট খুইয়ে দল কিছুটা ধুঁকছিল। ইনিংস অকালে ধসে পড়ার শঙ্কাও তৈরি হয়েছিল। সেখানে দাঁড়িয়ে তিনি করেছেন ফিফটি, উদযাপনের জন্য ব্যাট তুলেছেন আবার। তার ফিফটি বাংলাদেশকে নিয়ে গেছে ৩০০ রানের ওপারে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

লিটনের ফিফটি, ৩০০ পার করল বাংলাদেশ

লিটনের ফিফটি, ৩০০ পার করল বাংলাদেশ

১৬ বছর আগে যে হতাশায় ডুবেছিলেন তামিম, সেটাই এবার ডোবাল তানজিদকে

১৬ বছর আগে যে হতাশায় ডুবেছিলেন তামিম, সেটাই এবার ডোবাল তানজিদকে

ইতিহাস গড়া ইনিংসের পরও একাদশে জায়গা হলো না হৃদয়ের

ইতিহাস গড়া ইনিংসের পরও একাদশে জায়গা হলো না হৃদয়ের

টস জিতল বাংলাদেশ, বোলিংয়ে পাঠাল আফগানিস্তানকে

টস জিতল বাংলাদেশ, বোলিংয়ে পাঠাল আফগানিস্তানকে

আফগানিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে কেমন হতে পারে বাংলাদেশ একাদশ?

আফগানিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে কেমন হতে পারে বাংলাদেশ একাদশ?

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

আরও পড়ুন

১ রান করেই অদ্ভুতভাবে উদযাপন করলেন লিটন

১ রান করেই অদ্ভুতভাবে উদযাপন করলেন লিটন

সমর্থকরা পাশে দাঁড়াতেই জ্বলে উঠলেন রোনালদো

সমর্থকরা পাশে দাঁড়াতেই জ্বলে উঠলেন রোনালদো

ইতিহাসে কখনো যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার দেখল ক্রিকেট

ইতিহাসে কখনো যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার দেখল ক্রিকেট

আজকের খেলা: ১০ অক্টোবর ২০২৬

আজকের খেলা: ১০ অক্টোবর ২০২৬

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম