দ্বিতীয় দিনে ২৯ রান যোগ করেই শেষ টাইগারদের ইনিংস
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০১:১০ পিএম
সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
স্বীকৃত ব্যাটারদের সবাই সাজঘরে ফিরে গিয়েছিলেন। দ্বিতীয় দিনে বাংলাদেশের ইনিংসের সমাপ্তিটা তাই সময়ের ব্যাপারই ছিল। শেষমেশ সেটাই হলো। প্রথম দিনের ৩১৯ রানের সঙ্গে ২৯ যোগ করেই প্রথম ইনিংস শেষ করল দলটি।
শনিবার টাইগাররা খেলতে পেরেছে মোটে ৫১ বল। এই সময়ে রান যা এসেছে, তার সিংহভাগই এসেছে নাঈম হাসানের ব্যাট থেকে। ৬৭ বলে ৩৫ রান করে অপরাজিত ছিলেন তিনি।
আগের দিনের অপর ব্যাটার তাইজুল ইসলাম ২০ বলে ৯ রান করেন। শেষ ব্যাটার এবাদত হোসেন সাত বল খেলে শূন্য রানে আউট হন।
প্রথম দিনে তানজিদ হাসান তামিমের ৮৩ রানের ঝোড়ো ইনিংসে ভর করে বড় পুঁজির স্বপ্ন দেখছিল বাংলাদেশ। সঙ্গী সাদমান ইসলাম করেছিলেন ৬৩ রান।
এরপর মুশফিকুর রহিম বাদে বাকি সবাই ভালো শুরু পেয়েছিলেন। তবে কেউই সেটাকে বড় রানে রূপ দিতে পারেননি। তৃতীয় সর্বোচ্চ রান আসে লিটন দাসের ব্যাট থেকে, তিনি করেন ৫৩ রান।
আফগানিস্তানের হয়ে সবচেয়ে সফল বোলার মোহাম্মদ সেলিম। তিনি ৮২ রানে নেন ৪ উইকেট।
