Logo
Logo
×

Advertisement

খেলা

সোফির ছোঁয়ায় বদলে গেল শিখরের জীবন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পিএম

সোফির ছোঁয়ায় বদলে গেল শিখরের জীবন

Advertisement

ক্রিকেট মাঠে এক সময় বেশ দাপট দেখিয়েছেন শিখর ধাওয়ান। ভারতীয় এই সাবেক তারকা ওপেনার জাতীয় দলের হয়ে ২৪টি সেঞ্চুরি আর ৫৫টি ফিফটির সাহায্যে ১০ হাজার ৮৬৭ রান সংগ্রহ করেন। এবার তার ব্যক্তিগত জীবনের এক ঝলক সামনে এলো।

সম্প্রতি স্ত্রী সোফি শাইনের সঙ্গে জনপ্রিয় ফুড ও ট্রাভেল শো ‘কার্লি টেলস’এর হাজির হয়েছিলেন সাবেক ভারতীয় ক্রিকেটার। সেখানেই নিজেদের প্রেম, বিয়ের প্রস্তাব এবং দাম্পত্য জীবন নিয়ে খোলামেলা কথা বলেন তারা।

পাশাপাশি অনুরাগীদের ঘুরিয়ে দেখান গুরগাঁওয়ে তাদের বিলাসবহুল ফ্ল্যাটও। গত বছর প্রায় ৬৯ কোটি টাকা দিয়ে ডিএলএফ দ্য ডালিয়াসে এই বিলাসবহুল অ্যাপার্টমেন্টটি কিনেছিলেন শিখর।

সোফি ও শিখরের পরিচয় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। ২০২৩ সাল থেকে প্রেম করছেন এই জুটি। ২০২৪ সালের সেপ্টেম্বরে উভয়ে তাদের সম্পর্কের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে সামনে আনেন।

আগের স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর প্রায় তিন-চার বছর একা ছিলেন তিনি। সেই সময় নিজের মতো করে জীবন উপভোগ করেছেন। তবে সোফি জীবনে আসার পর থেকেই তার জীবনযাপনে এসেছে শৃঙ্খলা ও স্থিতিশীলতা।

শিখর জানান, বিচ্ছেদের পর প্রায় তিন-চার বছর আমি একা ছিলাম। সেই সময় বেশ আনন্দেই কাটিয়েছি। তবে সোফি আমার জীবনে আসার পর একটা স্থিতিশীলতা এসেছে। আমার দৈনন্দিন রুটিন ভালো দিকে বদলেছে। আমি এখন অনেক বেশি শৃঙ্খলাপরায়ণ এবং স্বচ্ছন্দে জীবন কাটাচ্ছি।

দুবাইয়ে এক সাধারণ বন্ধুর মাধ্যমে সোফির সঙ্গে প্রথম আলাপ হয় শিখর ধাওয়ানের। দুই বছর প্রেম করার পর বিয়ের ইচ্ছা প্রকাশ করেন সোফি। সোফির জানান, আমিই বিয়ে করতে চেয়েছিলাম, শিখর চাইত না। তবে আমি কখনও ওকে জোর করিনি। আমার মনে হয়েছিল, যদি হওয়ার থাকে, তা হলে ঠিকই হবে।

সোফি আয়ারল্যান্ডের লিমেরিক ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে মার্কেটিং ও ম্যানেজমেন্টে পড়াশোনা করেছেন। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ‘নর্দার্ন ট্রাস্ট করপোরেশন’-এর সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত। 

উল্লেখ্য, ২০২১ সালে আয়েশা মুখোপাধ্যায়ের সঙ্গে বিচ্ছেদ হয় শিখর ধাওয়ানের। ২০২৩ সালে আদালত তাদের বিবাহবিচ্ছেদে সম্মতি দেয়। ছেলের স্থায়ী হেফাজত শিখরকে দেওয়া না হলেও, আদালত তাকে ছেলের সঙ্গে দেখা করার এবং ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ রাখার অধিকার দিয়েছিল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আইসিসির গুরুত্বপূর্ণ দুটি টুর্নামেন্টের আয়োজক ভারত

আইসিসির গুরুত্বপূর্ণ দুটি টুর্নামেন্টের আয়োজক ভারত

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও আইসিসির চেয়ারম্যান জয় শাহ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও আইসিসির চেয়ারম্যান জয় শাহ

পাকিস্তানকে হারানোর পর ভারতের ‘সাহস’ নিয়ে গম্ভীরের পোস্ট

পাকিস্তানকে হারানোর পর ভারতের ‘সাহস’ নিয়ে গম্ভীরের পোস্ট

নাটকীয় ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ নাটকীয় ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

বাবা ছিলেন তারকা, শেবাগ-রাজ্জাকদের ছেলেরাও হাঁটছেন সে পথেই

বাবা ছিলেন তারকা, শেবাগ-রাজ্জাকদের ছেলেরাও হাঁটছেন সে পথেই

টি-টোয়েন্টিতে নতুন বিশ্বরেকর্ড গড়লেন সূর্যবংশী

টি-টোয়েন্টিতে নতুন বিশ্বরেকর্ড গড়লেন সূর্যবংশী

আরও পড়ুন

দ্বিতীয় সেশনে উইকেটের দেখা পায়নি বাংলাদেশ

দ্বিতীয় সেশনে উইকেটের দেখা পায়নি বাংলাদেশ

অলিম্পিকের বাছাই পর্ব হবে বাংলাদেশে

অলিম্পিকের বাছাই পর্ব হবে বাংলাদেশে

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লুকাকু

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লুকাকু

মুশফিকের যে রেকর্ড ছাড়িয়ে নতুন উচ্চতায় লিটন

মুশফিকের যে রেকর্ড ছাড়িয়ে নতুন উচ্চতায় লিটন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম