Logo
Logo
×

Advertisement

খেলা

কেন বাংলাদেশ লিগ ছেড়ে যাচ্ছেন সুকি ইতোফুসা?

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০১:১২ পিএম

কেন বাংলাদেশ লিগ ছেড়ে যাচ্ছেন সুকি ইতোফুসা?

সংগৃহীত

Advertisement

বাংলাদেশ ফুটবল লিগে ফর্টিস এফসির হয়ে খেলছিলেন বাংলাদেশের হয়ে এ বছরই অভিষেকের স্বাদ পাওয়া ফুটবলার সুকি ইতোফুসা। জাপানি বংশোদ্ভূত বাংলাদেশি এই খেলোয়াড় এবার ফর্টিস এফসি ছেড়ে যাচ্ছেন। গতকাল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিষয়টি পরিষ্কার জানিয়ে দিয়েছেন তিনি।

চলতি মৌসুমেই তিনি নাম লিখিয়েছিলেন ফর্টিসে। সব মিলিয়ে ৩ ম্যাচে খেলেছেন ৯৬ মিনিট। তাতেই নিজের ছাপ রেখেছেন। তবে এখানেই এই পর্বের শেষ।

তার কারণ হিসেবে তিনি জানিয়েছেন, তার লক্ষ্য আরও দ্রুত গতিসম্পন্ন ফুটবল লিগে খেলা। আপাতত ইন্দোনেশিয়া বা থাইল্যান্ডের লিগে খেলতে চান তিনি। এরপর চেষ্টা করবেন জাপানের জে লিগে জায়গা করে নেওয়ার।

মঙ্গলবার জাতীয় স্টেডিয়ামে রহমতগঞ্জ এমএফএসের বিপক্ষে ফেডারেশন কাপের ম্যাচ শেষে জাপানি ভাষায় সাংবাদিকদের নিজের ইচ্ছার কথা জানান সুকি।

তিনি বলেন, ‘আমি উচ্চপর্যায়ের ফুটবল খেলতে চাই। শীর্ষ লিগে খেলার ইচ্ছা আছে আমার। ভালো খেলা এবং বাংলাদেশ জাতীয় দলের হয়ে উজ্জ্বল পারফরম্যান্স করতে হলে অন্য কোনো লিগে নিজেকে আরও গড়ে তুলতে চাই। কঠোর পরিশ্রম করতে চাই। যাতে আবারও জাতীয় দলের সদস্য হিসেবে জয় এনে দিতে পারি।’

চলতি মৌসুমে ফর্টিসে যোগ দিয়েছিলেন সুকি। তবে মঙ্গলবারের ম্যাচে দলের স্কোয়াডে ছিলেন না তিনি। বাংলাদেশের হয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে খেলার সময় কুঁচকিতে চোট পান এই উইঙ্গার। এখনো সেই চোট থেকে সেরে উঠছেন তিনি।

জাপানে জন্ম নেওয়া সুকি আগে দেশটির পঞ্চম স্তরের লিগে খেলেছেন। গত ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ফিফা আসিয়ান কাপের ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় তার। এরপর জাতীয় দলের হয়ে পাঁচটি ম্যাচ খেলেছেন তিনি। এর মধ্যে তিনটি আসিয়ান কাপে এবং দুটি সাফ চ্যাম্পিয়নশিপে। গত অক্টোবরে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের ঘরোয়া লিগে অভিষেক হয় তার।

নতুন কোনো ক্লাবের প্রস্তাব পেয়েছেন কি না, এমন প্রশ্নে সুকি বলেন, ‘আমি জানি না। খোঁজ চলছে। এজেন্ট কথা বলছেন। আমি জানি না।’

সুকিকে ছাড়তে রাজি ফর্টিসও। ক্লাবটির সভাপতি শাহিন হাসান জানিয়েছেন, তার স্বপ্নপূরণের পথে বাধা হতে চান না তারা।

শাহিন বলেন, ‘চুক্তির কথা বলে আমরা চাইলে তার জন্য বিষয়টি কঠিন করতে পারতাম। কিন্তু আমরা তার পথে কোনো বাধা তৈরি করতে চাই না। অন্য কোনো লিগে খেলার ইচ্ছাটাও আমরা পূরণ করতে চাই।’ 

তার ইচ্ছাকেই শুধু সম্মান করেনি ফর্টিস। তার জন্য বিদায় অনুষ্ঠানের আয়োজনও করবে বলে জানা গেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাঁশি বাজে, পারিশ্রমিক মেলে না

বাঁশি বাজে, পারিশ্রমিক মেলে না

তুরস্কে প্রীতি ম্যাচের আমন্ত্রণ পেল বাংলাদেশ

তুরস্কে প্রীতি ম্যাচের আমন্ত্রণ পেল বাংলাদেশ

বাংলাদেশের হারের কারণ ড্রেসিংরুমের তথ্য ফাঁস নয়, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বাংলাদেশের হারের কারণ ড্রেসিংরুমের তথ্য ফাঁস নয়, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

সাফ ব্যর্থতার জেরে কি চাকরি যাবে থমাস ডুলির?

সাফ ব্যর্থতার জেরে কি চাকরি যাবে থমাস ডুলির?

পাঁচ বছরের বিরতি শেষে জাতীয় স্টেডিয়ামে ফিরছে ঘরোয়া ফুটবল

পাঁচ বছরের বিরতি শেষে জাতীয় স্টেডিয়ামে ফিরছে ঘরোয়া ফুটবল

‘আমি সত্যিই দুঃখিত, বাংলাদেশ’ — ফেসবুক পোস্টে ক্ষমা চাইলেন শ্রাবণ

‘আমি সত্যিই দুঃখিত, বাংলাদেশ’ — ফেসবুক পোস্টে ক্ষমা চাইলেন শ্রাবণ

আরও পড়ুন

আইপিএলের নিলামে নাম লিখিয়েছেন যে ১২ বাংলাদেশি

আইপিএলের নিলামে নাম লিখিয়েছেন যে ১২ বাংলাদেশি

কেন বাংলাদেশ লিগ ছেড়ে যাচ্ছেন সুকি ইতোফুসা?

কেন বাংলাদেশ লিগ ছেড়ে যাচ্ছেন সুকি ইতোফুসা?

১২ বছরে তৃতীয় বার কোপা আমেরিকা আয়োজন করবে যুক্তরাষ্ট্র

১২ বছরে তৃতীয় বার কোপা আমেরিকা আয়োজন করবে যুক্তরাষ্ট্র

২০২৬ সালেই কি ১০০০তম গোল করে ফেলবেন রোনালদো?

২০২৬ সালেই কি ১০০০তম গোল করে ফেলবেন রোনালদো?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম