Logo
Logo
×

Advertisement

খেলা

স্পট ফিক্সিংয়ের দায়ে নাসিরের ১৭ মাসের কারাদণ্ড

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২০, ১২:১১ পিএম

স্পট ফিক্সিংয়ের দায়ে নাসিরের ১৭ মাসের কারাদণ্ড

Advertisement

স্পট ফিক্সিংয়ের দায়ে পাকিস্তানি ক্রিকেটার নাসির জামশেদকে ১৭ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএলে) তার ঘুষ নেয়া-দেয়ার প্রমাণ পেয়েছেন তারা।

বহু আগে নাসিরের বিরুদ্ধে ম্যাচ পাতানোর অভিযোগ উঠেছিল। তাকে আটক করে পুলিশ। তবে তা অস্বীকার করেন তিনি। কিন্তু নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেননি। এবার ওকে ১৭ মাসের জেল দিলেন আদালত।

খেলা গড়াপেটার দায়ে একইসঙ্গে অভিযুক্ত ছিলেন আরো দুই ক্রিকেটার। তাদের বিরুদ্ধেও শাস্তি ঘোষণা করেছেন আদালত। ফিক্সিংয়ের অন্ধকার জগতের সঙ্গে জড়িত ইউসুফ আনোয়ারকে ৪০ মাস এবং মোহাম্মদ ইজাজকে ৩০ মাসের জেল হয়েছে।

শুক্রবার ম্যানচেস্টার ক্রাউন কোর্ট এ রায় দিয়েছেন।

অভিযোগে বলা হয়, ২০১৮ সালে দুবাইয়ে পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেড বনাম পেশোয়ার জালমির ম্যাচে সতীর্থ ক্রিকেটারদের ফিক্সিং করতে অনুপ্রাণিত করেন নাসির। এজন্য জুয়াড়ির কাছ থেকে টাকা নেন তিনি।

পাশাপাশি ২০১৬ সালে বিপিএলেও স্পট ফিক্সিংয়ের চেষ্টা করেন নাসির। যদিও শেষ পর্যন্ত সেই প্রচেষ্টা সফল হয়নি।

উল্লেখ্য, বিভিন্ন লিগে ফিক্সিংয়ের অপরাধে ২০১৮ সালে তাকে দেশের সব ধরনের ক্রিকেটে  ১০ বছরনিষিদ্ধ করে পাকিস্তান ক্রিকেটার বোর্ড (পিসিবি)। জাতীয় দলের হয়ে ২টি টেস্ট, ৪৮টি ওয়ানডে এবং ১৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন তিনি।

তথ্যসূত্র: ক্রিকবাজ।

 

Advertisement

নাসির

Advertisement

আরও পড়ুন

‘আমাকে মারা উচিত ছিল’ মাশরাফি মারেননি

‘আমাকে মারা উচিত ছিল’ মাশরাফি মারেননি

শ্রীলঙ্কা ও ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের জন্য পাকিস্তানের দল ঘোষণা

শ্রীলঙ্কা ও ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের জন্য পাকিস্তানের দল ঘোষণা

টেস্ট ক্রিকেটে এখন আমাদের আধিপত্য বিস্তারের সময়: হাসান মাহমুদ

টেস্ট ক্রিকেটে এখন আমাদের আধিপত্য বিস্তারের সময়: হাসান মাহমুদ

মেসির বিদায়ী উৎসব ‘নষ্ট’ করার সতর্কবার্তা প্রতিপক্ষ খেলোয়াড়ের

মেসির বিদায়ী উৎসব ‘নষ্ট’ করার সতর্কবার্তা প্রতিপক্ষ খেলোয়াড়ের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম