Logo
Logo
×

Advertisement

খেলা

পাকিস্তানে রাইলি রুশোর ঝড়ো সেঞ্চুরি

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২০, ০৬:২৭ পিএম

পাকিস্তানে রাইলি রুশোর ঝড়ো সেঞ্চুরি

পিএসএলে রাইলি রুশোর ব্যাটিং তাণ্ডব

Advertisement

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পঞ্চম আসরের ১২তম ম্যাচে শনিবার ঝড়ো সেঞ্চুরি হাঁকিয়েছেন মুলতান সুলতানের দক্ষিণ আফ্রিকান তারকা ব্যাটসম্যান রাইলি রুশো। 

সরফরাজ আহমেদের নেতৃত্বাধীন কোয়েটা গ্ল্যাডিয়েটরসের বিপক্ষে মাত্র ৪৪ বল খেলে ১০টি চার ও তিন ছক্কায় কাটায় কাটায় শতরান করেন রুশো। তার ১০০ রানের অনবদ্য ইনিংসে ভর করে ৫ উইকেটে ১৯৯ রানের পাহাগ গড়ে মুলতান সুলতান। 

চলতি আসরে কামরান আকমলের পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করেছন রুশো। তবে পিএসলের পাঁচ আসরে সবমিলে সেঞ্চুরি হয়েছে ৭টি। তার মধ্যে কামরান আকমল একাই করেছেন তিনটি। বাকি চারটি করেন শারজিল খান, ক্যারেন ডেলপোর্ট, কলিন ইনগ্রাম ও রাইলি রুশো।

তবে চলতি আসরে সঞ্চুরির ঠিক কাছে গিয়েও শতরানের মাইলফলক স্পর্শ করতে পারেননি লাহোর কালান্দার্সের তারকা ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ। গত ২৩ ফেব্রুয়ারি ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ৯৮ রানে অপরাজিত ছিলেন। 

শনিবার মুলতান ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেন স্বাগতিক দলের অধিনায়ক শান মাসুদ। প্রথমে ব্যাটিংয়ে নেমে ৪৮ রানে ৩ উইকেট হারায় মুলতান সুলতান। 

এরপর চতুর্থ উইকেটে শান মাসুদকে সঙ্গে নিয়ে ১৩৯ রানের জুটি গড়েন রুশো। ৩২ বলে ৬টি চারের সাহায্যে ৪৬ রান করেন শান মাসুদ। 

সংক্ষিপ্ত স্কোর

মুলতান সুলতান: ২০ ওভারে ১৯৯/৫ (রুশো ১০০*, শান মাসুদ ৪৬, জেমস ভিন্স)

Advertisement

ক্রিকেট পিএসএল

Advertisement

আরও পড়ুন

‘আমাকে মারা উচিত ছিল’ মাশরাফি মারেননি

‘আমাকে মারা উচিত ছিল’ মাশরাফি মারেননি

শ্রীলঙ্কা ও ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের জন্য পাকিস্তানের দল ঘোষণা

শ্রীলঙ্কা ও ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের জন্য পাকিস্তানের দল ঘোষণা

টেস্ট ক্রিকেটে এখন আমাদের আধিপত্য বিস্তারের সময়: হাসান মাহমুদ

টেস্ট ক্রিকেটে এখন আমাদের আধিপত্য বিস্তারের সময়: হাসান মাহমুদ

মেসির বিদায়ী উৎসব ‘নষ্ট’ করার সতর্কবার্তা প্রতিপক্ষ খেলোয়াড়ের

মেসির বিদায়ী উৎসব ‘নষ্ট’ করার সতর্কবার্তা প্রতিপক্ষ খেলোয়াড়ের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম