Logo
Logo
×

Advertisement

খেলা

তামিমকে গালি দেয়ায় আটক দর্শক

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২০, ০৭:৩০ পিএম

তামিমকে গালি দেয়ায় আটক দর্শক

Advertisement

বাংলাদেশ সেরা ওপেনার তামিম ইকবালকে গালি দেয়ার অপরাধে একজন দর্শককে আটক করা হয়েছে।

রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানেডে ম্যাচে ওপেনিংয়ে নেমে টেস্টের আদলে স্লো মোশন ব্যাটিং করেন তামিম ইকবাল। ৪৩ বল খেলে মাত্র ২টি চারের সাহায্যে করেন ২৪ রান।

জিম্বাবুয়ের মতো তুলনামূলক দূর্বল দলের সঙ্গে ঘরের মাঠে তামিম ইকবালের এমন স্লোথ ব্যাটিং দেখে হতাশই হয়েছে সিলেটের দর্শকরা।

আর সেই হতাশা থেকেই তামিমকে হয়তো গালাগাল দিয়েছেন একজন দর্শক। ৪৩ বল খেলে মাত্র ২৪ রানে আউট হয়ে তামিম যখন ডেসিংরুমে ফিরছিলেন ঠিক তখন গ্র্যান্ড স্ট্যান্ড থেকে বাজে ইঙ্গিত করেন ওই দর্শক। তামিমও তখন প্রতিক্রিয়া দেখান। 

পরে ওই দর্শককে আটক করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিরাপত্তা কর্মীরা। ক্রিকেট বোর্ডের নিরাপত্তা বিভাগের প্রধান মেজর (অব.) হোসেন ইমাম জানিয়েছেন, যথাযথ প্রক্রিয়া মেনে ওই দর্শকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Advertisement

ক্রিকেট তামিম

Advertisement

আরও পড়ুন

সফল হতে ক্যারিয়ারের শুরুতে যা করেছেন স্মৃতি

সফল হতে ক্যারিয়ারের শুরুতে যা করেছেন স্মৃতি

চোট কাটিয়ে মাঠে ফিরেই কোচের প্রশংসা পেলেন ডি ইয়ং

চোট কাটিয়ে মাঠে ফিরেই কোচের প্রশংসা পেলেন ডি ইয়ং

মেসি-রোনালদো নয়, তেভেজের চোখে সেরা সতীর্থ যিনি

মেসি-রোনালদো নয়, তেভেজের চোখে সেরা সতীর্থ যিনি

ব্যালন ডি’অর জিতে সতীর্থদের জন্য বিশেষ উপহারের ঘোষণা কেইনের

ব্যালন ডি’অর জিতে সতীর্থদের জন্য বিশেষ উপহারের ঘোষণা কেইনের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম