Logo
Logo
×

Advertisement

খেলা

স্ত্রীকে নিয়ে কোথায় গেলেন সাব্বির?

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৫১ এএম

স্ত্রীকে নিয়ে কোথায় গেলেন সাব্বির?

Advertisement

ফাইনালের মধ্য দিয়ে বৃহস্পতিবার শেষ হলো বিপিএল নবম আসর। টুর্নামেন্টের ফাইনালে সিলেটকে ৭ উইকেটে হারিয়ে চতুর্থবারের মতো শিরোপা জিতে নেয় কুমিল্লা।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল নবম আসরের সমাপনী দিন দেওয়া হয়েছে ৩ কোটি ২৮ লাখ টাকার পুরস্কার।

বৃহস্পতিবার কুমিল্লা-সিলেট যখন নিজেদের শিরোপার লড়াইয়ে মেতেছে তখন স্ত্রীকে নিয়ে দেশের বাইরে উড়াল দিয়েছেন ক্রিকেটার সাব্বির রহমান।
 
এদিন সন্ধ্যায় নিজের অফিসিয়েল ফেসবুক পেজে একটি পোস্ট করেন এই ক্রিকেটার। যেখানে স্ত্রীর সঙ্গে নিজের একটি ছবিসহ দুই জনের পাসপোর্টের ছবি শেয়ার করেন তিনি।

ক্যাপশনে চারটা ইমুজি দিলেও কিছুই লিখেননি। তবে পাসপোর্টের বোর্ডিং পাসে কাতার লেখা দেখে ধারণা করা হচ্ছে স্ত্রীসহ কাতার উড়াল দিচ্ছেন সাব্বির। 

বিপিএলের এবারের আসরে সাতটি দলের মধ্যে পঞ্চম স্থানে রয়েছে খুলনা টাইগার্স। দলটির অন্যতম সদস্য ‌‘হার্ডহিটার ব্যাটসম্যান’ এর তকমা পাওয়া ক্রিকেটার সাব্বির রহমান। 

পুরো টুর্নামেন্টে এই ব্যাটিং অলরাউন্ডার রান করেছেন মাত্র ৩০ রান। এর মধ্যে সর্বোচ্চ ইনিংস ১১ রানের। খুলনার হয়ে টুর্নামেন্ট জুড়ে পাঁচটি ম্যাচ খেলেন সাব্বির। এর মধ্যে একটি চারও মারতে পারেননি তিনি। তবে ছক্কা হাঁকিয়েছেন একটি। 
 

Advertisement

স্ত্রী সাব্বির

Advertisement

আরও পড়ুন

‘আমাকে মারা উচিত ছিল’ মাশরাফি মারেননি

‘আমাকে মারা উচিত ছিল’ মাশরাফি মারেননি

শ্রীলঙ্কা ও ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের জন্য পাকিস্তানের দল ঘোষণা

শ্রীলঙ্কা ও ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের জন্য পাকিস্তানের দল ঘোষণা

টেস্ট ক্রিকেটে এখন আমাদের আধিপত্য বিস্তারের সময়: হাসান মাহমুদ

টেস্ট ক্রিকেটে এখন আমাদের আধিপত্য বিস্তারের সময়: হাসান মাহমুদ

মেসির বিদায়ী উৎসব ‘নষ্ট’ করার সতর্কবার্তা প্রতিপক্ষ খেলোয়াড়ের

মেসির বিদায়ী উৎসব ‘নষ্ট’ করার সতর্কবার্তা প্রতিপক্ষ খেলোয়াড়ের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম