Logo
Logo
×

Advertisement

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

কিশোরদের সুরক্ষায় নতুন ফিচার চালু করল স্ন্যাপচ্যাট

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১২:১১ পিএম

কিশোরদের সুরক্ষায় নতুন ফিচার চালু করল স্ন্যাপচ্যাট

কিশোর-কিশোরীদের অনলাইন নিরাপত্তা জোরদার করতে গোপনীয়তা নীতি চালু করেছে স্ন্যাপচ্যাট।

Advertisement

কিশোর-কিশোরীদের অনলাইন নিরাপত্তা জোরদার করতে নতুন গোপনীয়তা নীতি চালু করেছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম স্ন্যাপচ্যাট। নতুন এই ব্যবস্থার আওতায় ১৩ থেকে ১৫ বছর বয়সি ব্যবহারকারীদের জন্য প্রাইভেট প্রোফাইল চালু করা হয়েছে।

স্ন্যাপচ্যাট জানিয়েছে, এ পদক্ষেপের মাধ্যমে অপরিচিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের ঝুঁকি কমানো, জনসম্মুখে জনপ্রিয়তা প্রদর্শনের চাপ হ্রাস করা এবং অভিভাবকদের জন্য আরও কার্যকর তদারকির সুযোগ তৈরি করা হবে।

নতুন নীতিমালা অনুযায়ী, ১৩–১৫ বছর বয়সি ব্যবহারকারীদের স্টোরি ও স্পটলাইট পোস্ট শুধুমাত্র পারস্পরিক বন্ধুদের কাছে দৃশ্যমান হবে। অর্থাৎ, যেসব ব্যবহারকারী একে অপরকে অনুসরণ করেন, কেবল তারাই এসব কনটেন্ট দেখতে পারবেন। এর ফলে অচেনা ব্যক্তিদের কাছে কনটেন্ট পৌঁছানোর সম্ভাবনা কমবে।

স্পটলাইট ফিচারেও আনা হয়েছে পরিবর্তন। আগে এই বয়সি ব্যবহারকারীরা স্পটলাইটে প্রকাশ্যে পোস্ট শেয়ার করতে পারতেন। এখন থেকে তাদের পোস্ট কেবল অনুমোদিত সংযোগের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। পাশাপাশি জনপ্রিয়তা বা র‌্যাঙ্কিং নিয়ে মানসিক চাপ সৃষ্টি করতে পারে এমন কিছু এনগেজমেন্ট মেট্রিকও সরিয়ে দেওয়া হয়েছে।   

এর আগে থেকেই স্ন্যাপচ্যাট কিশোর ব্যবহারকারীদের সুরক্ষায় বিভিন্ন ব্যবস্থা চালু রেখেছে। অপরিচিত ব্যক্তিরা যেন কিশোরদের কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট বা সরাসরি বার্তা পাঠাতে না পারে, সে বিষয়ে বিধিনিষেধ রয়েছে। কোনো কিশোর ব্যবহারকারী যদি তার পরিচিত নেটওয়ার্কের বাইরের কারও সঙ্গে যোগাযোগের চেষ্টা করে, তাহলে অ্যাপটি সতর্কবার্তা প্রদর্শন করে।    

এ ছাড়া অ্যাপে কিশোরদের জন্য প্রদর্শিত কনটেন্টের ধরনও সীমিত রাখা হয়েছে। একই সঙ্গে ‘ফ্যামিলি সেন্টার’ টুলস সম্প্রসারণ করেছে স্ন্যাপচ্যাট, যার মাধ্যমে অভিভাবকেরা তাদের সন্তানরা স্টোরি, স্পটলাইটসহ অ্যাপের বিভিন্ন অংশে কত সময় ব্যয় করছে তা পর্যবেক্ষণ করতে পারবেন। তবে ব্যক্তিগত কথোপকথনে সরাসরি প্রবেশের সুযোগ থাকবে না।

অন্যদিকে, ১৬ থেকে ১৮ বছর বয়সি ব্যবহারকারীরা স্পটলাইটে পোস্ট করার ক্ষেত্রে তুলনামূলক বেশি সুবিধা পাবেন। তবে তাদের কনটেন্টও বন্ধু, অনুসারী এবং পারস্পরিক সংযোগ থাকা ব্যবহারকারীদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে শিশু-কিশোরদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বজুড়ে চাপ বাড়তে থাকায় স্ন্যাপচ্যাটের এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এর আগে ইনস্টাগ্রামসহ অন্যান্য বড় প্ল্যাটফর্মও কিশোর ব্যবহারকারীদের জন্য বিশেষ নিরাপত্তা ও গোপনীয়তা সুবিধা চালু করেছে।

সূত্র: সামা  

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জিটিএ ৬ খেললে মস্তিষ্কে কী প্রভাব পড়ে, বাড়তে পারে যেসব দক্ষতা

জিটিএ ৬ খেললে মস্তিষ্কে কী প্রভাব পড়ে, বাড়তে পারে যেসব দক্ষতা

সংসদকে হেয় করার অভিযোগ, পৃষ্ঠপোষকদের তদন্তের দাবি সেলিম ভূঁইয়ার

সংসদকে হেয় করার অভিযোগ, পৃষ্ঠপোষকদের তদন্তের দাবি সেলিম ভূঁইয়ার

ছবি বা স্ক্রিনশটের লেখা টাইপ না করেই কপি করবেন যেভাবে

ছবি বা স্ক্রিনশটের লেখা টাইপ না করেই কপি করবেন যেভাবে

ঘরে বসেই বিদেশি প্রতিষ্ঠানে চাকরি! কাজ খুঁজবেন যেসব ওয়েবসাইটে

ঘরে বসেই বিদেশি প্রতিষ্ঠানে চাকরি! কাজ খুঁজবেন যেসব ওয়েবসাইটে

সিলিকন ভ্যালির ধনকুবেররা কেন চীনা নারীতে মজেছেন?

সিলিকন ভ্যালির ধনকুবেররা কেন চীনা নারীতে মজেছেন?

আধুনিক প্রযুক্তি, বিশ্বস্ত ও নান্দনিক ডিজাইনে দেশের বাজারে আসছে নতুন ইলেকট্রনিক্স ব্র্যান্ড পেগাসাস

আধুনিক প্রযুক্তি, বিশ্বস্ত ও নান্দনিক ডিজাইনে দেশের বাজারে আসছে নতুন ইলেকট্রনিক্স ব্র্যান্ড পেগাসাস

আরও পড়ুন

কিউআর কোডের আড়ালে প্রতারণার ফাঁদ, স্ক্যানের আগে যা যাচাই করবেন

কিউআর কোডের আড়ালে প্রতারণার ফাঁদ, স্ক্যানের আগে যা যাচাই করবেন

হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানোর নতুন সুবিধা, যেভাবে ব্যবহার করবেন

হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানোর নতুন সুবিধা, যেভাবে ব্যবহার করবেন

আইসিটি খাতের অনিয়মকারীদের কালো তালিকাভুক্তির দাবি

আইসিটি খাতের অনিয়মকারীদের কালো তালিকাভুক্তির দাবি

হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার ‘অডিও স্টিকার’

হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার ‘অডিও স্টিকার’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম