Logo
Logo
×

Advertisement

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

গুগল ম্যাপসে আপনার অবস্থান সঠিক আছে কি না যেভাবে বুঝবেন

Advertisement

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১১:২৫ এএম

গুগল ম্যাপসে আপনার অবস্থান সঠিক আছে কি না যেভাবে বুঝবেন

Advertisement

বর্তমানে অচেনা পথে গন্তব্য খুঁজে পেতে গুগল ম্যাপস অনেকেরই ভরসার অ্যাপ। তবে অনেক সময় দেখা যায়, ম্যাপে প্রদর্শিত অবস্থান বাস্তব অবস্থানের সঙ্গে পুরোপুরি মিলে না। গুগল ম্যাপস আপনার অবস্থান কতটা নির্ভুলভাবে শনাক্ত করছে, তা সহজেই একটি বিশেষ চিহ্ন দেখে বোঝা যায়।

গুগল ম্যাপসে আপনার অবস্থান একটি নীল বিন্দু (Blue Dot) দিয়ে দেখানো হয়। এই বিন্দুর চারপাশে থাকা হালকা নীল বৃত্তই অবস্থান শনাক্তের নির্ভুলতার মাত্রা প্রকাশ করে।

যদি নীল বিন্দুর চারপাশের বৃত্তটি ছোট হয়, তাহলে ধরে নেওয়া যায় অ্যাপটি আপনার অবস্থান প্রায় সঠিকভাবে নির্ধারণ করতে পেরেছে। আর বৃত্তটি বড় হলে বুঝতে হবে, গুগল ম্যাপস আপনার সুনির্দিষ্ট অবস্থান সম্পর্কে পুরোপুরি নিশ্চিত নয়। সে ক্ষেত্রে আপনি ওই নীল বৃত্তের ভেতরের যেকোনো স্থানে থাকতে পারেন।

এটি কোনো সফটওয়্যার ত্রুটি নয়। বরং জিপিএস, ওয়াই-ফাই এবং মোবাইল নেটওয়ার্ক থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে গুগল ম্যাপস অবস্থান নির্ধারণে কতটা নিশ্চিত, সেই বিষয়টিই এই বৃত্তের আকারের মাধ্যমে বোঝানো হয়।

কেন অবস্থানের নির্ভুলতা কমে?

গুগল ম্যাপস মূলত জিপিএস স্যাটেলাইট, আশপাশের ওয়াই-ফাই নেটওয়ার্ক এবং মোবাইল টাওয়ারের সিগন্যাল ব্যবহার করে অবস্থান নির্ধারণ করে। এসব সিগন্যাল দুর্বল হলে বা বাধাগ্রস্ত হলে অবস্থানের নির্ভুলতাও কমে যায়।

সাধারণত ভবনের ভেতরে, ভূগর্ভস্থ স্থানে বা চারপাশে উঁচু দালান থাকলে জিপিএস সিগন্যাল ঠিকভাবে পৌঁছাতে পারে না। ফলে ম্যাপে বড় নীল বৃত্ত দেখা যেতে পারে।

অবস্থান আরও নির্ভুল করার উপায়

যদি গুগল ম্যাপসে বড় নীল বৃত্ত দেখা যায়, তাহলে কয়েকটি সহজ উপায়ে অবস্থান শনাক্তের নির্ভুলতা বাড়ানো সম্ভব।

ওয়াই-ফাই চালু রাখুন: কোনো নেটওয়ার্কে সংযুক্ত না থাকলেও ফোনের ওয়াই-ফাই চালু রাখলে আশপাশের রাউটারের তথ্য ব্যবহার করে গুগল ম্যাপস আরও সঠিক অবস্থান নির্ধারণ করতে পারে।

কম্পাস ক্যালিব্রেট করুন: ফোনটি হাতে নিয়ে ইংরেজি ৮ (Figure Eight) আকৃতিতে কয়েকবার নড়াচড়া করলে কম্পাস পুনরায় ক্যালিব্রেট হতে পারে।

খোলা স্থানে যান: সম্ভব হলে উঁচু ভবন বা ছাদযুক্ত জায়গা থেকে বের হয়ে খোলা পরিবেশে দাঁড়ান। এতে ফোন সহজে জিপিএস স্যাটেলাইটের সিগন্যাল গ্রহণ করতে পারে।

ফোনের কম্পাস সঠিকভাবে ক্যালিব্রেট থাকলে এবং জিপিএসসহ অন্যান্য সিগন্যাল শক্তিশালী হলে নীল বৃত্তটি ছোট হয়ে আসবে। এটি ইঙ্গিত দেয় যে গুগল ম্যাপস এখন আপনার অবস্থান আরও নির্ভুলভাবে শনাক্ত করতে সক্ষম।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইউরোপজুড়ে গুগলের ক্লাউড সেবায় বিপর্যয়, বন্ধ ব্যাংকিং ও অনলাইন পরিষেবা

ইউরোপজুড়ে গুগলের ক্লাউড সেবায় বিপর্যয়, বন্ধ ব্যাংকিং ও অনলাইন পরিষেবা

দারুণ ফিচার নিয়ে এলো জেমিনি, মিলবে যে সুবিধা

দারুণ ফিচার নিয়ে এলো জেমিনি, মিলবে যে সুবিধা

নারীরা গুগলে সবচেয়ে বেশি সার্চ করেন যে ৫ বিষয়

নারীরা গুগলে সবচেয়ে বেশি সার্চ করেন যে ৫ বিষয়

রাত জেগে গুগলে পুরুষরা সবচেয়ে বেশি সার্চ করেন যে ৫ বিষয়

রাত জেগে গুগলে পুরুষরা সবচেয়ে বেশি সার্চ করেন যে ৫ বিষয়

গুগলের বর্ষসেরা জনপ্রিয় ১০টি ইমোজির তালিকায় যেগুলো আছে

গুগলের বর্ষসেরা জনপ্রিয় ১০টি ইমোজির তালিকায় যেগুলো আছে

ডিগ্রি ছাড়াই বার্ষিক সর্বোচ্চ ১১ কোটি টাকা বেতনে গুগলে চাকরির সুযোগ

ডিগ্রি ছাড়াই বার্ষিক সর্বোচ্চ ১১ কোটি টাকা বেতনে গুগলে চাকরির সুযোগ

আরও পড়ুন

যে ৫ কারণে পাশের দেশ ভারতে চালু হয়নি স্টারলিংক

যে ৫ কারণে পাশের দেশ ভারতে চালু হয়নি স্টারলিংক

ইন্টারনেট ছাড়াই নির্দিষ্ট সময়ে যাবে হোয়াটসঅ্যাপ মেসেজ, আসছে নতুন ফিচার

ইন্টারনেট ছাড়াই নির্দিষ্ট সময়ে যাবে হোয়াটসঅ্যাপ মেসেজ, আসছে নতুন ফিচার

নতুন ফোন বা কম্পিউটারে স্টোরেজ কম দেখায় কেন?

নতুন ফোন বা কম্পিউটারে স্টোরেজ কম দেখায় কেন?

বন্ধ হচ্ছে ফেসবুকের পরিচিত ‘রিচ’ পদ্ধতি, যা চালু করতে যাচ্ছে মেটা

বন্ধ হচ্ছে ফেসবুকের পরিচিত ‘রিচ’ পদ্ধতি, যা চালু করতে যাচ্ছে মেটা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম