Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

রাত জেগে গুগলে পুরুষরা সবচেয়ে বেশি সার্চ করেন যে ৫ বিষয়

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ পিএম

রাত জেগে গুগলে পুরুষরা সবচেয়ে বেশি সার্চ করেন যে ৫ বিষয়

Advertisement

কোনো প্রশ্নের উত্তর জানা কিংবা অজানা বিষয় সম্পর্কে ধারণা পেতে গুগলের দ্বারস্থ হন অনেকেই। স্বাস্থ্য, রূপচর্চা থেকে শুরু করে দৈনন্দিন জীবনের নানা কৌতূহল মেটাতে সার্চ ইঞ্জিনটির ওপর নির্ভর করেন ব্যবহারকারীরা। বিশেষ করে রাতে অবসর সময়ে অনেকে গুগলে বিভিন্ন বিষয় অনুসন্ধান করেন।

পুরুষদের মধ্যেও এমন কিছু বিষয় নিয়ে জানার আগ্রহ দেখা যায়, যেগুলো তারা নিয়মিত গুগলে খোঁজ করেন। একটি গবেষণার বরাত দিয়ে প্রকাশিত তথ্যে উঠে এসেছে, পুরুষদের সবচেয়ে বেশি অনুসন্ধান করা বিষয়গুলোর মধ্যে রয়েছে পাঁচটি প্রশ্ন।

চলুন, জেনে নেওয়া যাক পুরুষদের গুগলে বেশি খোঁজা সেই পাঁচটি বিষয়।

১. পুরুষত্বহীনতার লক্ষণ

নিজের যৌনস্বাস্থ্য নিয়ে জানতে আগ্রহী অনেক পুরুষ। পুরুষত্বহীনতার লক্ষণ কী এবং কীভাবে তা শনাক্ত করা যায়, সে সম্পর্কে জানতে গুগলে অনুসন্ধান করেন তারা। প্রকাশিত তথ্য অনুযায়ী, গত বছর এ বিষয়ে প্রায় ৬৮ হাজার ৬০০ জন পুরুষ গুগলে খোঁজ করেছিলেন।

২. দাড়ি কামালে কি দাড়ি বেশি বাড়ে?

পুরুষদের সৌন্দর্যচর্চার অন্যতম অংশ দাড়ি। দাড়ি কামালে তা আরও ঘন বা দ্রুত বাড়ে কি না, এমন প্রশ্নও অনেকের মনে আসে। এ বিষয়ে গুগলে অনুসন্ধান করেছিলেন প্রায় ৬৮ হাজার ৪০০ জন পুরুষ।

৩. পুরুষদের কি স্তন ক্যানসার হতে পারে?

স্তন ক্যানসারকে সাধারণত নারীদের রোগ হিসেবে বিবেচনা করা হলেও পুরুষদেরও এ রোগ হতে পারে। এ বিষয়ে সচেতনতা ও কৌতূহল থেকে ২০২১ সালে প্রায় ৬১ হাজার ২০০ জন পুরুষ গুগলে জানতে চেয়েছিলেন, পুরুষদের স্তন ক্যানসার হওয়ার সম্ভাবনা আছে কি না।

৪. টুপি পরা বা চুল বেঁধে রাখলে কি চুল পড়ে?

চুলের যত্ন নিয়েও পুরুষদের আগ্রহ কম নয়। দীর্ঘ সময় টুপি পরা কিংবা চুলে ঝুঁটি বা বেণি করে রাখার কারণে চুল বেশি পড়ে কি না, তা জানতে গুগলে অনুসন্ধান করেছিলেন প্রায় ৫২ হাজার ১০০ জন পুরুষ।

৫. ব্যায়ামের পর কতটুকু প্রোটিন খাওয়া প্রয়োজন?

শরীর সুস্থ রাখা এবং পেশি গঠনের জন্য ব্যায়ামের পাশাপাশি সঠিক খাদ্যাভ্যাসও গুরুত্বপূর্ণ। তাই ব্যায়ামের পর কতটুকু প্রোটিন খাওয়া উচিত এবং কোন খাবার থেকে তা পাওয়া যায়, সে বিষয়ে জানতে গুগলে সার্চ করেন অনেকে। প্রকাশিত তথ্যে এ বিষয়ে অনুসন্ধানকারী পুরুষের সংখ্যা প্রায় ৫১ হাজার।

এ ছাড়া ব্যায়ামের নিয়ম, শরীরচর্চা এবং বিভিন্ন ধরনের রান্নার রেসিপি সম্পর্কেও গুগলে খোঁজ করেন অনেক পুরুষ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গুগলের বর্ষসেরা জনপ্রিয় ১০টি ইমোজির তালিকায় যেগুলো আছে

গুগলের বর্ষসেরা জনপ্রিয় ১০টি ইমোজির তালিকায় যেগুলো আছে

ডিগ্রি ছাড়াই বার্ষিক সর্বোচ্চ ১১ কোটি টাকা বেতনে গুগলে চাকরির সুযোগ

ডিগ্রি ছাড়াই বার্ষিক সর্বোচ্চ ১১ কোটি টাকা বেতনে গুগলে চাকরির সুযোগ

গুগল ম্যাপে যেকোনো স্থান চিহ্নিত করবেন যেভাবে

গুগল ম্যাপে যেকোনো স্থান চিহ্নিত করবেন যেভাবে

জেমিনি ব্যবহারে গুনতে হবে টাকা

জেমিনি ব্যবহারে গুনতে হবে টাকা

নতুন ফিচার নিয়ে এলো গুগল মেসেজ

নতুন ফিচার নিয়ে এলো গুগল মেসেজ

এআই দৌড়ে টক্কর দিতে গুগলের নতুন মডেল ‘আর্গন’

এআই দৌড়ে টক্কর দিতে গুগলের নতুন মডেল ‘আর্গন’

আরও পড়ুন

পুরুষদের তুলনায় নারীরা থাইরয়েডে বেশি ভোগেন কেন?

পুরুষদের তুলনায় নারীরা থাইরয়েডে বেশি ভোগেন কেন?

রাত জেগে গুগলে পুরুষরা সবচেয়ে বেশি সার্চ করেন যে ৫ বিষয়

রাত জেগে গুগলে পুরুষরা সবচেয়ে বেশি সার্চ করেন যে ৫ বিষয়

সংসারের খরচ সামলে সঞ্চয় করবেন যেভাবে

সংসারের খরচ সামলে সঞ্চয় করবেন যেভাবে

ফ্যাটি লিভার কমবে এই ৩ সুস্বাদু সালাদে!

ফ্যাটি লিভার কমবে এই ৩ সুস্বাদু সালাদে!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম