Logo
Logo
×

Advertisement

টেনিস

‘আমি সেই সময় কাঁপছিলাম’

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ০৯:২৫ পিএম

‘আমি সেই সময় কাঁপছিলাম’

ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা

Advertisement

ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা সম্প্রতি এক টক শো-তে পিতামাতা হিসেবে দায়িত্ব পালন এবং বর্তমানে তার সিঙ্গেল মাদার হিসেবে জীবনযাপন প্রসঙ্গে খোলামেলা আলোচনা করেছেন। তার একক ইউটিউব অনুষ্ঠান ‘সার্ভিং ইট আপ উইথ সানিয়া’-তে তিনি তার বন্ধু এবং বলিউড পরিচালক ফারাহ খানের সাথে আলাপ করেন।

পর্বটিতে তারা বিবাহের সিদ্ধান্ত নিয়ে আলোচনা করেন এবং কীভাবে এমন সিদ্ধান্ত নেওয়া যায় যা সকলের জন্য সেরা হয়। এই আলোচনাটির সূত্রপাত হয় ঘটে যখন ফারাহ পিতামাতার বিচ্ছেদের প্রভাব নিয়ে আলোচনা করেন।

সানিয়া বলেন, ‘একজন শিশু যে কোনোভাবেই প্রভাবিত হবে। তাই আপনাকে বুঝতে হবে এবং এমন একটি পরিস্থিতি বেছে নিতে হবে যা তার ভালো। কারণ যদি একটি শিশু দুটি অসুখী মানুষকে দেখে, তখন চিন্তার প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘একটি শিশু বুঝে যায়, এমনকি যদি পিতামাতা সুখের অভিনয়ও করে।’

এ সময় ফারাহ মন্তব্য করেন, ‘একজন সিঙ্গেল মাদার হওয়ার চেয়ে কঠিন কিছু নেই’ এবং সানিয়া কীভাবে একাই তার সন্তানের পিতামাতার দায়িত্ব পালন করেন সেটির প্রশংসা করেন।

ফারাহ সানিয়াকে তার জীবনের উত্থান-পতন গুলোর মধ্যে সবসময় প্রশংসা করেছেন। সানিয়াও বলেছেন যে তিনি সবসময় ফারাহর পাশে থাকার জন্য কৃতজ্ঞ।

তিনি একটি বিশেষ মুহূর্তের কথা স্মরণ করেন, যখন সানিয়া তার জীবনের সবচেয়ে কঠিনতম সময় পার করছিল। ফারাহ তার সেটে এসে তখন তাকে সমর্থন দেন। সানিয়ার ভাষ্য, ‘আমি সেই সময় কাঁপছিলাম। যদি ফারাহ আমাকে না এসে বলতেন, তবে আমি কখনই তা করতাম না, আমি চলে যেতাম।’

পাকিস্তানের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শোয়েব মালিকের সঙ্গে ১২ বছরের সংসার ছিল সানিয়ার। সে ঘরে তার একটি ছেলে সন্তানও আছে। বিচ্ছেদের পর ছেলে ইঝান মির্জা মালিক বেশিরভাগ সময় সানিয়ার কাছেই থাকে। বর্তমানে শোয়েব পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সানিয়ার ক্যারিয়ারের নতুন অধ্যায় নিয়ে জল্পনা তুঙ্গে!

সানিয়ার ক্যারিয়ারের নতুন অধ্যায় নিয়ে জল্পনা তুঙ্গে!

যেভাবে ছেলেকে ডিভোর্সের কথা জানান সানিয়া মির্জা

যেভাবে ছেলেকে ডিভোর্সের কথা জানান সানিয়া মির্জা

মির্জা আব্বাস আমার বিয়েতে এসেছিলেন তাই দোয়ায় আসা: তামিম

মির্জা আব্বাস আমার বিয়েতে এসেছিলেন তাই দোয়ায় আসা: তামিম

এক মাসের বেশি সময় ঘরবন্দি থাকার কারণ জানালেন সানিয়া

এক মাসের বেশি সময় ঘরবন্দি থাকার কারণ জানালেন সানিয়া

ওজন নিয়ন্ত্রণে খাবার মেন্যুতে কী রাখেন সানিয়া মির্জা

ওজন নিয়ন্ত্রণে খাবার মেন্যুতে কী রাখেন সানিয়া মির্জা

বিচ্ছেদের পর ‘প্যানিক অ্যাটাক’ হতো সানিয়া মির্জার, এটি কতটা ভয়ঙ্কর?

বিচ্ছেদের পর ‘প্যানিক অ্যাটাক’ হতো সানিয়া মির্জার, এটি কতটা ভয়ঙ্কর?

আরও পড়ুন

শিরোপা জয়ের তিন দিনের মাথায় সাংহাইয়ে বিদায় জকোভিচের

শিরোপা জয়ের তিন দিনের মাথায় সাংহাইয়ে বিদায় জকোভিচের

৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন জভেরেভ

৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন জভেরেভ

ইউএস ওপেনে হেরে র‍্যাকেট ভাঙলেন সাবালেঙ্কা

ইউএস ওপেনে হেরে র‍্যাকেট ভাঙলেন সাবালেঙ্কা

সাবালেঙ্কার হ্যাটট্রিক আটকে ইউএস ওপেনের রানী রিবাকিনা

সাবালেঙ্কার হ্যাটট্রিক আটকে ইউএস ওপেনের রানী রিবাকিনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম