Logo
Logo
×
   

Advertisement

আনন্দ নগর

আকাশমহলের কাঠুরিয়া ইমন

Advertisement

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০১৮, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আকাশমহলের কাঠুরিয়া ইমন

আকাশমহল ছবিতে ইমন ও আইরিন

Advertisement

কাঠুরিয়া, বনে বনে কাঠ কাটাই যার অন্ন সংস্থানের মূল উৎস।

সেই কাঠুরিয়া হয়েই এখন জীবনযাপন করছেন চিত্রনায়ক ইমন। দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘আকাশমহল’ নামে একটি ছবিতে এ ধরনের কাঠুরিয়া চরিত্রে দেখা যাবে ইমনকে। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এ ছবিতে ইমনের বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়িকা আইরিন।

এ ছবির মাধ্যমে প্রায় ৮ বছর পর আবারও দেলোয়ার জাহান ঝন্টুর সঙ্গে কাজ করছেন ইমন। সর্বশেষ পূর্ণিমাকে নিয়ে এ পরিচালকের ‘সবাই তো ভালোবাসা চায়’ নামে একটি ছবিতে অভিনয় করেছিলেন ইমন।

গতকাল থেকে এফডিসিতে আকাশমহল ছবিতে নিজের অংশের শুটিং শুরু করেছেন তিনি।

এতে অভিনয় প্রসঙ্গে ইমন বলেন, ‘চমৎকার গল্পের একটি ছবি আকাশমহল। আমার চরিত্র কাঠুরিয়ার। এ ধরনের ফ্যান্টাসি ছবিতে আগে কখনও অভিনয় করিনি। বিশেষ করে ছবিতে আমার চরিত্রটি বেশ উপভোগ করছি। আশা করি দর্শকদেরও ভালো লাগবে।’ এ

ছবি ছাড়াও বর্তমানে ইমন আরও অভিনয় করছেন ‘বেলা-অবেলা’, ‘আমার সিদ্ধান্ত’, ‘সাহসী যোদ্ধা’ ও ‘পাপকাহিনী’ ছবিতে।

Advertisement

ইমন

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম