Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

প্রথমবার সিনেমায় রিচি

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

একসময় নাটকে অভিনয় নিয়েই ব্যস্ত ছিলেন রিচি সোলায়মান। এরপর স্বামী-সংসার নিয়ে প্রবাসী হয়ে যান। এখনো তার স্থায়ী আবাস আমেরিকায়। তবে গত দুই বছর দেশেই তার সময় কাটছে বেশি। টুকটাক নাটকে অভিনয়ও করেন। এবার তিনি নাম লেখালেন সিনেমায়। নাম ‘রবি ইন ঢাকা’। পরিচালনা করেছেন রাজীব সালেহীন। এটাই রিচির প্রথম সিনেমা। এতে অভিনয় প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘সিনেমাটিতে আমার চরিত্র কী কিংবা আরও বিস্তারিত বলা আপাতত বলতে পারছি না। সিনেমার পুরো টিমের পক্ষ থেকে হয়তো শিগগিরই বিস্তারিত জানান হবে।’ এদিকে কিছুদিন আগে একটি নাটকেও অভিনয় করেছেন তিনি। নাম ‘ভালোবাসার অন্যনাম তুমি’। পরিচালনা করেছেন চয়নিকা। এটি এরইমধ্যে প্রচারেও এসেছে। এ প্রসঙ্গে রিচি বলেন, ‘নাটকটিতে অভিনয় করে দারুণ সাড়া পেয়েছি। এখনো অনেক সুন্দর সুন্দর গল্পের নাটকে অভিনয়ের প্রস্তাব আসে। যদি ভালোলাগে গল্প এবং চরিত্র তবে অবশ্যই অভিনয় করব। কারণ পেশাগতভাবে আমি এখনো অভিনেত্রী। অভিনয় করতেই ভীষণ ভালোবাসি, স্বাচ্ছন্দ্যবোধ করি। আমার ভক্ত দর্শকের সবসময়ই আবদার রয়েছে আমি যেন নাটকে নিয়মিত থাকি। যে কারণে চেষ্টা করি ভালো গল্প পেলে অভিনয় করার।’ এদিকে কিছুদিন আগে নায়ক নায়িকা খোঁজার একটি রিয়েলিটি শো’র বিচারক হিসাবে দায়িত্ব পালন করেছেন রিচি। সেখানে কাজ করেছেন আরও দুই বিচারকের সঙ্গে। এটাই তার প্রথম বিচারকার্য।

Advertisement

Advertisement

আরও পড়ুন

নাটকে মধ্যবিত্তরা কতটা জীবন্ত

নাটকে মধ্যবিত্তরা কতটা জীবন্ত

অসুস্থতার সঙ্গে লড়াই করেই মঞ্চে গাইছেন সেলিন ডিওন

অসুস্থতার সঙ্গে লড়াই করেই মঞ্চে গাইছেন সেলিন ডিওন

প্রথমবার সিনেমায় রিচি

প্রথমবার সিনেমায় রিচি

বিপ্লব ও সংহতি দিবস নিয়ে বিটিভির আয়োজন

বিপ্লব ও সংহতি দিবস নিয়ে বিটিভির আয়োজন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম