বিপ্লব ও সংহতি দিবস নিয়ে বিটিভির আয়োজন
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
আজ ৭ নভেম্বর। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন। ১৯৭৫ সালের এই দিনে সাধারণ সৈনিক ও জনতার মধ্যে ঐতিহাসিক সংহতি গড়ে ওঠে। দিবসটি ঘিরে রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার, কবিতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রামাণ্য অনুষ্ঠান ও বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে। সকাল ১০টায় ঢাকার আর্মি স্টেডিয়াম থেকে সশস্ত্র বাহিনীর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে বিটিভি। সন্ধ্যায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত ওপেন এয়ার কনসার্টও সরাসরি সম্প্রচার করা হবে। বিকাল সাড়ে ৪টায় প্রচার হবে ড. আনারুল হকের উপস্থাপনায় স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান। এ ছাড়া রাত ১০টা ৪০ মিনিটে প্রচার হবে দিবসটির বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান ‘বিপ্লবের দিনগুলো’। রাত ১১টায় থাকছে ড. আবদুল্লাহ-আল-মামুনের উপস্থাপনায় আলোচনা অনুষ্ঠান। এতে অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
