Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

অনলাইনে মুক্তি পাবে শাকিব খানের নবাব এলএলবি

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২০, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

অনলাইনে মুক্তি পাবে শাকিব খানের নবাব এলএলবি

ছবি সংগৃহীত

Advertisement

নতুন ছবি ‘নবাব এলএলবি’ নিয়ে বেশ পরিশ্রম করছেন এ সময়ের দেশসেরা নায়ক শাকিব খান ও এর পরিচালক অনন্য মামুন। এরই মধ্যে ছবির দৃশ্যায়নের কাজ প্রায় শেষ করেছেন পরিচালক।

দু-একদিন শুটিং করলেই সিকোয়েন্সের ক্যামেরা ক্লোজ হয়ে যাবে। এরপর বাকি থাকবে গান ও মারধরের দৃশ্য। সে জন্য লোকেশনও নির্ধারণ করা হয়ে গেছে। দৃশ্যায়নের শুটিং শেষেই মারামারি ও গানের জন্য নায়ক উড়াল দেবেন মালদ্বীপে।

আরও বৃহৎ পরিসরে শুটিং করার ইচ্ছা থাকলেও করোনাভাইরাসের কারণে সেটি সীমিত আকারেই করতে হচ্ছে। এ জন্য মালদ্বীপকে বেছে নেয়া হয়েছে বলে পরিচালক জানিয়েছেন। সেলিব্রেটি প্রোডাকশনের ব্যানারে নির্মিতব্য এ ছবিটির মুক্তির তারিখ প্রাথমিকভাবে ঘোষণাও করেছেন পরিচালক, ২৩ অক্টোবর। টার্গেট দুর্গাপূজা।

তবে কোনো সিনেমাহলে নয়। এবারই প্রথম শাকিব খানের ছবি মুক্তি পাচ্ছে সরাসরি অনলাইনে। সেলিব্রেটি প্রোডাকশনেরই নিজস্ব অ্যাপ ‘আই থিয়েটার’-এ মুক্তি পাবে ‘নবাব এলএলবি’- এমনটাই জানিয়েছেন পরিচালক অনন্য মামুন।

তিনি বলেন, ‘ঘরে বসেই দর্শক টিকিট কেটে সিনেমাহলের মতোই ছবিটি দেখতে পাবেন। এ জন্য আমরা আমাদের অ্যাপ ডেভেলপ করেছি। শাকিব খানের এ ছবি দিয়েই অ্যাপটি উদ্বোধন হবে।’ এ অ্যাপে শুধু সিনেমাই নয়, ওয়েব সিরিজও মুক্তি দেয়া হবে বলে জানিয়েছেন তিনি। তবে সেটি শুধুই বাংলাদেশি ছবি ও ওয়েব সিরিজ।’ প্রসঙ্গত নবাব এলএলবি ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন মাহিয়া মাহি। সঙ্গে রয়েছেন অর্চিতা স্পর্শিয়া।

Advertisement

শাকিব খান

Advertisement

আরও পড়ুন

সিনেমায় নায়ক-নায়িকার ছড়াছড়ি কিন্তু শিল্পী কজনা

কিন্তু শিল্পী কজনা

সমালোচনায় বিদ্ধ হয়েও ফিরছেন কিম কার্দাশিয়ান

সমালোচনায় বিদ্ধ হয়েও ফিরছেন কিম কার্দাশিয়ান

ঠান্ডায় অসাড় জাহ্নবী তবু শুটিংয়ে উচ্ছ্বসিত

ঠান্ডায় অসাড় জাহ্নবী তবু শুটিংয়ে উচ্ছ্বসিত

বাপ্পার আক্ষেপ

বাপ্পার আক্ষেপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম