Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

সমালোচনায় বিদ্ধ হয়েও ফিরছেন কিম কার্দাশিয়ান

Icon

আনন্দনগর ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

অভিনেত্রী হিসাবে আত্মপ্রকাশের পরই সমালোচনার মুখে পড়েছিলেন কিম কার্দাশিয়ান। গত বছর মুক্তি পাওয়া আইনি ড্রামা ‘অল’স ফেয়ার’ সমালোচকদের কাছে প্রায় প্রত্যাখ্যাত হয়েছিল। কেউ কিমের অভিনয়কে কাঠের পুতুলের মতো নিষ্প্রাণ বলেছেন, আবার কেউ সিরিজটিকে আখ্যা দিয়েছেন টেলিভিশনের ইতিহাসের অন্যতম বাজে নাটক। অথচ সমালোচনার সেই ঝড়ই দর্শকদের মধ্যে তৈরি করেছিল কৌতূহল। ফলাফল, স্ট্রিমিং প্ল্যাটফর্ম হুলুতে রেকর্ড গড়ে সিরিজটি। এবার দ্বিতীয় মৌসুম নিয়েও ফিরছেন কিম।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ৪৬ বছর বয়সি কিম জানান, সমালোচনার মুখে পিছিয়ে না গিয়ে বরং সেটিকে গ্রহণ করেই এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মজা করে বলেন, ‘আমরা ভেবেছিলাম এটি গুরুতর বিষয় নিয়ে তৈরি একটি আইনবিষয়ক সিরিজ। এখন এটি পুরোপুরি কমেডি।’

রায়ান মারফির নির্মিত সিরিজটিতে বিবাহবিচ্ছেদসংক্রান্ত মামলায় লড়াই করা কয়েকজন নারী আইনজীবীর গল্প তুলে ধরা হয়েছে। কিমের পাশাপাশি অভিনয় করেছেন গ্লেন ক্লোজ, সারাহ পলসন, নাওমি ওয়াটস ও নিসি ন্যাশ-বেটস। প্রথম মৌসুমে অভিনয়, সংলাপ ও অতিরঞ্জিত পোশাক নিয়ে ব্যাপক সমালোচনা হলেও দর্শকের আগ্রহে সিরিজটি হুলুর গত তিন বছরের সবচেয়ে বেশি দেখা স্ক্রিপ্টেড সিরিজের উদ্বোধনী সাফল্য অর্জন করে। সমালোচনা প্রসঙ্গে কিম বলেন, ‘আপনার সমালোচনা হলে আর কী করার আছে? ভেঙে পড়বেন, নাকি মাথা নিচু করে আরও ভালো করার চেষ্টা করবেন? আমি দ্বিতীয় পথটাই বেছে নিই।’

অভিনয়ের পাশাপাশি বাস্তব জীবনেও আইনজীবী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন কিম। ছয় বছর ধরে পড়াশোনা করেও পরীক্ষায় পাশ করতে পারেননি তিনি। তবে হাল ছাড়ার মানুষ নন। তিনি বলেন, ‘কোনো কিছুতে সফল না হলে আমি আবার চেষ্টা করি। আমাকে শুধু এগিয়ে যেতে হবে।’ দ্বিতীয় মৌসুমে ফ্যাশন, নাটকীয়তা ও অতিরঞ্জিত বাস্তবতার মাত্রা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। সহশিল্পী নাওমি ওয়াটসের মতে, নতুন মৌসুমে অভিনয়েও আরও পরিণত হয়ে উঠেছেন কিম।

সমালোচনাকে সঙ্গী করেই এগিয়ে যাওয়ার এ মানসিকতা কিমের ক্যারিয়ারে নতুন নয়। ব্যবসা থেকে বিনোদন-প্রতিটি ক্ষেত্রেই বিতর্ক পেরিয়ে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সিনেমায় নায়ক-নায়িকার ছড়াছড়ি কিন্তু শিল্পী কজনা

কিন্তু শিল্পী কজনা

সমালোচনায় বিদ্ধ হয়েও ফিরছেন কিম কার্দাশিয়ান

সমালোচনায় বিদ্ধ হয়েও ফিরছেন কিম কার্দাশিয়ান

ঠান্ডায় অসাড় জাহ্নবী তবু শুটিংয়ে উচ্ছ্বসিত

ঠান্ডায় অসাড় জাহ্নবী তবু শুটিংয়ে উচ্ছ্বসিত

বাপ্পার আক্ষেপ

বাপ্পার আক্ষেপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম