|
ফলো করুন |
|
|---|---|
দেশের জনপ্রিয় গায়ক, সুরকার ও সংগীত পরিচালক বাপ্পা মজুমদার। তার বাবা প্রয়াত শাস্ত্রীয় সংগীতশিল্পী বারীন মজুমদার। বাবার কাছে গুরুত্ব দিয়ে গান না শেখার জন্য আজও আক্ষেপ করেন বাপ্পা। এত বড় সংগীতসাধকের ঘরে জন্ম নিয়েও সুযোগটা যথাযথভাবে কাজে লাগাতে পারেননি বলে মনে করেন তিনি। বাপ্পা বলেন, ‘আমি যদি বাবার কাছে একটু সিরিয়াসলি শিখতাম, যদি একটু সিরিয়াসলি গানে মনোনিবেশ করতাম, তবে আরও কিছু শিখতে পারতাম। এত বড় একজন মানুষের ঘরে আমাদের জন্ম, সেই অনুযায়ী মনে হয় আমি কিছুই শিখিনি, কিচ্ছু জানি না।’ তার সতে, সংগীত হচ্ছে বিশাল সমুদ্র। হারানো সুযোগের কথা বলতে গিয়ে বাপ্পা আরও বলেন, ‘আমার জীবনে আক্ষেপ আছে, এত বড় সুযোগ আমি কীভাবে হেলায় হারালাম। আর যদি একটু শিখতাম, আর যদি একটু জানতাম, তাহলে আরও ভালো কাজ করতে পারতাম।’
