ইবিতে শিক্ষকের আপত্তিকর ছবিসহ দুর্বৃত্তদের লিফলেট
তদন্ত কমিটি : মামলা
Advertisement
ইবি প্রতিনিধি
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০১৯, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিভিন্ন অফিস এবং বিভিন্ন ভবনের দেয়ালে এক শিক্ষকের ছবিসংবলিত আপত্তিকর লিফলেট ছড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ফোকলোর স্টাডিজ বিভাগের প্রভাষক ড. মোস্তাফিজুর রহমানের ছবি সংবলিত ওই লিফলেটে এক নারীর সঙ্গে তাকে আপত্তিকর অবস্থান উপস্থাপন করা হয়েছে। ভাবমূর্তি ক্ষুণ্ণ ও মানহানি করতে অজ্ঞাত ব্যক্তিরা এ লিফলেট বিতরণ করেছে বলে জানান ওই শিক্ষক।
এ ঘটনায় ওই শিক্ষকের দাবির পরিপ্রেক্ষিতে জড়িতদের শনাক্ত করতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আবদুল লতিফ এ তথ্য নিশ্চিত করেন। একই সঙ্গে এ ঘটনায় বাদী হয়ে ওই শিক্ষক ইবি থানায় মামলা করেছেন।
