Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

‘আমার কবরে বেলি ফুল গাছ লাগাবেন’

ফেসবুক স্ট্যাটাসের দুদিন পর দুর্ঘটনায় ঢাবি ছাত্র নিহত

Icon

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন মালি সাহেব, আমার দেহটা পচে সার হয়ে মিশে যাবে ওই গাছে। আর প্রতিটি ফুলের ঘ্রাণে আপনি আমাকে পাবেন।’ মৃত্যুর ঠিক দুই দিন আগে ফেসবুকে এমন একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছিলেন মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী হুসাইন কবির অপু। সাঁথিয়ার আতাইকুলা থানার আড়িয়াডাংগী উচ্চ বিদ্যালয়ের সাবেক (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক এবং রঘুনাথপুর গ্রামের আব্দুল কাদেরের ছোট ছেলে। বুধবার রাত ৯টার দিকে উপজেলার মাধপুর-শোলাবাড়িয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকাল ১০টায় জানাজা শেষে আতাইকুলার রঘুনাথপুর কবরস্থানে তাকে দাফন করা হয়েছে এবং অপুর শেষ চাওয়া হিসাবে পরিবারের পক্ষ থেকে তার কবরের পাশে বেলিফুলগাছ লাগানো হয়েছে বলে জানা গেছে। পারিবারিক ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, নিহত হুসাইন কবির অপু ২০১৮ সালে আতাইকুলা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ-৫ পেয়ে মেধা তালিকায় রাজশাহী বোর্ডে ৮ম স্থান অধিকার করেছিল। পরবর্তীতে নটর ডেম কলেজে ও ড্যাফোডিল ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। সর্বশেষ তিনি ঢাবিতে মাস্টার্সে অধ্যয়নরত ছিলেন। বুধবার রাতে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে পাবনা যাওয়ার পথে রাত ৯টার দিকে মাধপুর-শোলাবাড়িয়া মহাসড়কের শোলাবাড়িয়া নামক স্থানে পৌঁছালে কাজিরহাটগামী আব্দুল্লাহ আলিফ নামে যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মাধপুরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে বৃহস্পতিবার আতাইকুলা থানায় মামলা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তরের পর দাফন করা হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মতলব উত্তরে ইফার গণশিক্ষাকেন্দ্র কাগজে নিয়ম, বাস্তব চিত্র ভিন্ন

কাগজে নিয়ম, বাস্তব চিত্র ভিন্ন

‘আমার কবরে বেলি ফুল গাছ লাগাবেন’ ফেসবুক স্ট্যাটাসের দুদিন পর দুর্ঘটনায় ঢাবি ছাত্র নিহত

ফেসবুক স্ট্যাটাসের দুদিন পর দুর্ঘটনায় ঢাবি ছাত্র নিহত

পাকুন্দিয়ার তারাকান্দি কুঁড়েরপাড় বালিকা বিদ্যালয় খাতা-কলমে শিক্ষার্থীর উপস্থিতি শতভাগ, বাস্তবে মাত্র চারজন!

খাতা-কলমে শিক্ষার্থীর উপস্থিতি শতভাগ, বাস্তবে মাত্র চারজন!

হাসিনার সঙ্গে বোঝাপড়া এখনো শেষ হয়নি: আব্দুল্লাহ আল জাবের

হাসিনার সঙ্গে বোঝাপড়া এখনো শেষ হয়নি: আব্দুল্লাহ আল জাবের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম