Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

মতলব উত্তরে ইফার গণশিক্ষাকেন্দ্র

কাগজে নিয়ম, বাস্তব চিত্র ভিন্ন

খাতা-কলমে হিসাব একেবারে নিখুঁত * সরকারি টাকা লুটপাট

Icon

ফারুক হোসেন, মতলব (চাঁদপুর)

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

মতলব উত্তর উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) অধীনে চলছে ২৩০টি মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষাকেন্দ্র। এসব কেন্দ্রের নিবন্ধিত শিক্ষার্থী রয়েছে ৭ হাজারের বেশি। কাগজে-কলমে শিক্ষকরা নিয়মিত পাঠদান দেখিয়ে মাস শেষে সরকারি কোষাগার থেকে তাদের সম্মানি ভাতাও দেওয়া হচ্ছে। কিন্তু বাস্তবে দেখা যায় সম্পূর্ণ ভিন্ন চিত্র। কোথাও শিক্ষার্থীহীন শ্রেণিকক্ষ, কোথাও তালাবদ্ধ কেন্দ্র। অথচ খাতা-কলমে সব কিছুই একেবারে নিখুঁত এবং নিয়মমাফিক করেই ওইসব কেন্দ্রের শিক্ষকরা প্রতি মাসেই সরকারি অর্থ লুটে নিচ্ছেন।

সূত্রে জানা যায়, উপজেলার ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) অধীনে যেসব কর্মকর্তা-কর্মচারী কর্মরত আছেন এর মধ্যে কিছু কর্মকর্তা-কর্মচারী তাদের স্বজনদের শিক্ষক হিসাবে নিয়োগ দিয়ে খাতায়-কলমে শিক্ষার্থী দেখিয়ে কার্যক্রম পরিচালনার অভিযোগও উঠেছে। ফলে নৈতিকতা ও ধর্মীয় শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে পরিচালিত প্রকল্পে বছরে প্রায় ১ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা কার্যালয়ের তথ্য অনুযায়ী, মতলব উত্তর উপজেলায় বর্তমানে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় রয়েছে ২৩০টি কেন্দ্র। প্রাক-প্রাথমিকে ১২৪টি কেন্দ্রে ৩০ জন করে ৩ হাজার ৭২০ জন। সহজ কুরআন শিক্ষায় ১০৬টি কেন্দ্রে ৩৫ জন করে ৩ হাজার ৭১০ জন। মোট শিক্ষার্থী দেখানো হয়েছে ৭ হাজার ৪৩০ জন। সরেজমিন ৩৮টি কেন্দ্র ঘুরে দেখা যায়, সরকারি হিসাবের সঙ্গে বাস্তবতার বিস্তর অমিল। বেশিরভাগ প্রাক-প্রাথমিক কেন্দ্রে শিক্ষার্থী সংখ্যা ৩০ জন হলেও উপস্থিত ৭ থেকে ১০ জন। হাতেগোনা কয়েকটি সহজ কুরআন শিক্ষাকেন্দ্র ছাড়া অধিকাংশ প্রাক-প্রাথমিক কোনো পাঠদান দেখা যায়নি। মসজিদভিত্তিক গণশিক্ষিকা সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত পাঠদানের কথা থাকলেও অধিকাংশ শিক্ষাকেন্দ্র সময়ের অনেক আগেই ছুটি দেওয়া হয়। আবার কোনো কোনো কেন্দ্রে কোথাও তালা ঝুলছে, কোথাও শিক্ষক থাকলেও শিক্ষার্থী নেই, আবার কয়েকটি কেন্দ্র নির্ধারিত ঠিকানায় অস্তিত্ব নেই। উপজেলার মিঠুরকান্দি কেন্দ্রীয় জামে মসজিদের মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক মো. ফয়সাল আহমেদ জানান, আমি গত আগস্টে আমার কেন্দ্রটি বন্ধের জন্য আবেদন করেছি, এখানে ছাত্রছাত্রী না থাকলেও হাজিরা দিতে হয়, মূল্যায়ন দিতে হয়, কাগজে সব কিছু ঠিকঠাক রাখতে হয়, আমি এই মিথ্যা কাজ করতে চাই না, তাই বন্ধের জন্য আবেদন করেছি। মুন্সীরকান্দি কেন্দ্রীয় জামে মসজিদে দেখা যায়, কেন্দ্রটির ছাত্রছাত্রীদের হাজিরা খাতায় উপস্থিত দেখানো আছে শতভাগ। বাস্তবে দেখা যায় ওই কেন্দ্রে ছাত্রছাত্রীর উপস্থিতি সংখ্যাও ৮ জন। এ রকম কয়েকটি প্রাক-প্রাথমিক কেন্দ্রগুলোতে হাজিরা খাতা ৩০ জন লিপিবদ্ধ থাকলেও উপস্থিত সাত থেকে নয়জন। এছাড়াও অনেক কেন্দ্রে চলতি মাসের ৪ তারিখ পর্যন্ত হাজিরা লিপিবদ্ধ করা হলেও মাঝের ৫ দিন হাজিরা খাতায় কোনো উপস্থিতি লিপিবদ্ধ করা হয়নি। এ বিষয়ে শিক্ষক নুরুন্নাহারের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ কয়েকদিনের হাজিরা দেওয়া হয়নি। আজকে অনেক শিক্ষার্থী ছুটিতে আছে। আবহাওয়া পরিবর্তনের কারণে অনেকেই অসুস্থ, তাই আসতে পারেনি। মিলারচর গ্রামে বাড়েক মোল্লাবাড়ির প্রাক-প্রাথমিক কেন্দ্রের পার্শ্ববর্তী বাসিন্দা আলী আশাদ বেপারী বলেন, এখানে একটা ইসলামিক ফাউন্ডেশনের কেন্দ্র আছে, মাঝে-মধ্যে এখানে ৫ থেকে ৭ জনের মতো ছেলেমেয়ে আসে। বাকি সময় বন্ধ থাকে। এ বিষয়ে মতলব উত্তর উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার জাহিদুল হক বলেন, ইসলামিক ফাউন্ডেশনের কেন্দ্র শাখায় যারা চাকরি করেন, তারা সবাই মতলব উত্তরেরই বাসিন্দা। দায়িত্ব পালনে কারও কোনো ধরনের অবহেলা বা অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষাকেন্দে র পরিচালনা কমিটির সভাপতি মাহমুদা কুলসুম মনি যুগান্তরকে জানান, কোন কেন্দে শিক্ষার্থী উপস্থিত সংখ্যা কম বা নিয়ম অনুযায়ী কেন্দ্রেগুলো চলমান না থাকলে কেন্দ্রগুলো বন্ধ করে দেওয়া হবে এবং খোঁজখবর নিয়ে এ বিষয় জরুরি ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মতলব উত্তরে ইফার গণশিক্ষাকেন্দ্র কাগজে নিয়ম, বাস্তব চিত্র ভিন্ন

কাগজে নিয়ম, বাস্তব চিত্র ভিন্ন

‘আমার কবরে বেলি ফুল গাছ লাগাবেন’ ফেসবুক স্ট্যাটাসের দুদিন পর দুর্ঘটনায় ঢাবি ছাত্র নিহত

ফেসবুক স্ট্যাটাসের দুদিন পর দুর্ঘটনায় ঢাবি ছাত্র নিহত

পাকুন্দিয়ার তারাকান্দি কুঁড়েরপাড় বালিকা বিদ্যালয় খাতা-কলমে শিক্ষার্থীর উপস্থিতি শতভাগ, বাস্তবে মাত্র চারজন!

খাতা-কলমে শিক্ষার্থীর উপস্থিতি শতভাগ, বাস্তবে মাত্র চারজন!

হাসিনার সঙ্গে বোঝাপড়া এখনো শেষ হয়নি: আব্দুল্লাহ আল জাবের

হাসিনার সঙ্গে বোঝাপড়া এখনো শেষ হয়নি: আব্দুল্লাহ আল জাবের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম