Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

হাসিনার সঙ্গে বোঝাপড়া এখনো শেষ হয়নি: আব্দুল্লাহ আল জাবের

Icon

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ইনকিলাব মঞ্চের মুখপাত্র আব্দুল্লাহ আল জাবের বলেছেন, ‘সন্ত্রাসীদের গড মাদার হাসিনা কলমটা টেবিলে রেখে ভারতে পালিয়ে গেছে তখন তো কোনো পাসপোর্ট লাগেনি। এখনও পাসপোর্ট লাগবে না, তাকে ডিসেম্বরের আগেই আসতে বলেন। আমাদের সঙ্গে তার বোঝাপড়া এখনো শেষ হয়নি। এখনো রাস্তায় আমাদের হাজার হাজার ভাইদের রক্তের দাগ শুকায়নি। ওই বোঝাপড়া শেষ না করে সে যদি দিল্লিতে মইরা যায় তাহলে আমাদের আফসোস থাকবে।’ বৃহস্পতিবার বিকালে টেকনাফের পৌর শহরের শাপলা চত্বরে শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় জাবের বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর মূল দায়িত্ব দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা। কিন্তু তিনি তার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছেন না।

তিনি আরও বলেন, সংসদ-সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে বোমা নিক্ষেপ করেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এমন ঘটনার পরও স্বরাষ্ট্রমন্ত্রী কীভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে বলে দাবি করেন, তা বোধগম্য নয়। আওয়ামী লীগ, যুবলীগ এত গুলো মানুষ হত্যার পরেও টেকনাফে তারা মিছিল করতে পারে কীভাবে? এ সময় ইনকিলাব মঞ্চের ঘোষিত তিন দফা দাবি তুলে ধরেন জাবের। দাবিগুলো হলো, শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত করা, গণভোটের গণরায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই, শাপলা ও পিলখানা হত্যাকাণ্ডে বিচার নিশ্চিত করা।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মতলব উত্তরে ইফার গণশিক্ষাকেন্দ্র কাগজে নিয়ম, বাস্তব চিত্র ভিন্ন

কাগজে নিয়ম, বাস্তব চিত্র ভিন্ন

‘আমার কবরে বেলি ফুল গাছ লাগাবেন’ ফেসবুক স্ট্যাটাসের দুদিন পর দুর্ঘটনায় ঢাবি ছাত্র নিহত

ফেসবুক স্ট্যাটাসের দুদিন পর দুর্ঘটনায় ঢাবি ছাত্র নিহত

পাকুন্দিয়ার তারাকান্দি কুঁড়েরপাড় বালিকা বিদ্যালয় খাতা-কলমে শিক্ষার্থীর উপস্থিতি শতভাগ, বাস্তবে মাত্র চারজন!

খাতা-কলমে শিক্ষার্থীর উপস্থিতি শতভাগ, বাস্তবে মাত্র চারজন!

হাসিনার সঙ্গে বোঝাপড়া এখনো শেষ হয়নি: আব্দুল্লাহ আল জাবের

হাসিনার সঙ্গে বোঝাপড়া এখনো শেষ হয়নি: আব্দুল্লাহ আল জাবের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম