Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

আইন তৈরি প্রতিযোগিতা

চ্যাম্পিয়ন ব্র্যাক বিশ্ববিদ্যালয়

Advertisement

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৬ এপ্রিল ২০১৯, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

আইন তৈরির প্রক্রিয়া নিয়ে আয়োজিত প্রতিযোগিতায় ব্র্যাক বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেসনালস রানার্সআপ হয়েছে। প্রতিযোগিতায় অংশ নেয় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১২টি দল। শুক্রবার চট্টগ্রাম কলেজিয়েট স্কুল অডিটোরিয়ামে এ প্রতিযোগিতার আয়োজন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগভিত্তিক সংগঠন সোসাইটি ফর ক্রিটিক্যাল লিগ্যাল স্টাডিজ। এতে প্রধান অতিথি ছিলেন সুপ্রিমকোর্টের বিচারপতি খুরশিদ আলম সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক নির্মল কুমার সাহা। বিশেষ অতিথি ছিলেন ওয়াজিকো ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাদির ভূঁইয়া। প্রতিযোগিতায় বিচারকের ভূমিকা পালন করেন সুপ্রিমকোর্টের আইনজীবী মিয়া মোহাম্মেদ কাওসার আলম, ফেনী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং আইন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান, ডেপুটি এটর্নি জেনারেল ইমরান আহমেদ ভূঁঁইয়া, সুপ্রিমকোর্টের আইনজীবী আবু জাফর মোহাম্মদ সালেহ, সহকারী জাজ ইফতেখার শাহরিয়ার, কোর্টের সহকারী জাজ জিএম ফারহান ইশতিয়াক সায়মুম প্রমুখ।

Advertisement

Advertisement

আরও পড়ুন

অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার নিঃস্ব অনেকেই জড়িয়ে পড়ছেন অপরাধে

নিঃস্ব অনেকেই জড়িয়ে পড়ছেন অপরাধে

গোয়ালন্দে মৃত সন্তান প্রসব, প্রসূতির পেটে গজ পশু চিকিৎসক কারাগারে স্বাস্থ্য সহকারীর জরিমানা

পশু চিকিৎসক কারাগারে স্বাস্থ্য সহকারীর জরিমানা

চাটখিলে ভূতুড়ে বিল ১ লাখ টাকা

চাটখিলে ভূতুড়ে বিল ১ লাখ টাকা

ফরিদগঞ্জে আগুনে পুড়ল পপির স্বপ্ন

ফরিদগঞ্জে আগুনে পুড়ল পপির স্বপ্ন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম