Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

গোয়ালন্দে মৃত সন্তান প্রসব, প্রসূতির পেটে গজ

পশু চিকিৎসক কারাগারে স্বাস্থ্য সহকারীর জরিমানা

Advertisement

Icon

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

গোয়ালন্দের দৌলতদিয়ায় প্রসূতির প্রসব করাতে গিয়ে গুরুতর জটিলতা সৃষ্টির অভিযোগে এক পশু চিকিৎসককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং এক স্বাস্থ্য সহকারীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নিবন্ধন ছাড়া চিকিৎসাসংক্রান্ত কার্যক্রম পরিচালনার দায়ে সোমবার সন্ধ্যার পর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন-পশু চিকিৎসক আসলাম সরদার ও স্বাস্থ্য সহকারী লাভলী আক্তার রোথী। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান অভিযান পরিচালনা করেন। অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. রোমেল হাসানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।

অভিযোগ অনুযায়ী, ৮ অক্টোবর প্রসব ব্যথা উঠলে ১৮ বছর বয়সি চাঁদনী আক্তারের পরিবারের সদস্যরা প্রতিবেশী পশু চিকিৎসক আসলাম সরদারকে ডেকে আনেন। স্বাভাবিক প্রসব করানোর কথা বলে তিনি চাঁদনীকে স্যালাইন ও প্রসবব্যথা বাড়ানোর ইনজেকশন দেন। পরে শিশুর মাথা আটকে গেলে স্থানীয় এক ধাত্রীর সহায়তায় প্রসব করানোর চেষ্টা করা হয়। এতে প্রসূতির জরায়ুর মুখ ক্ষতিগ্রস্ত হয় বলে অভিযোগ রয়েছে। পরে আসলাম ডেকে আনেন লাভলী আক্তার রোথীকে। তিনি জরায়ুর মুখ কেটে মৃত সন্তান বের করেন এবং রক্তপাত বন্ধ করতে ক্ষতস্থানে গজ রেখে সেলাই করেন বলে অভিযোগ উঠেছে। বাড়িতে কয়েক দিন থাকার পর ক্ষতস্থানে পচন ধরে চাঁদনীর শারীরিক অবস্থার অবনতি হয়। ১৭ অক্টোবর তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষায় শরীরের ভেতরে গজ থাকার বিষয়টি ধরা পড়ে বলে জানান তার মা।

পশু চিকিৎসক আসলাম সরদারের দাবি, তিনি ২২/২৩ বছর ধরে পশু চিকিৎসার পাশাপাশি মানুষের চিকিৎসা দিয়ে থাকেন। তার পল্লি চিকিৎসকের কোর্স সম্পন্ন করা আছে। লাভলী আক্তার রোথী বলেন, তিনি ডিএমএফ নামে ৪ বছর মেয়াদি একটি স্বাস্থ্য সহকারীর কোর্স সম্পন্ন করেছেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার নিঃস্ব অনেকেই জড়িয়ে পড়ছেন অপরাধে

নিঃস্ব অনেকেই জড়িয়ে পড়ছেন অপরাধে

গোয়ালন্দে মৃত সন্তান প্রসব, প্রসূতির পেটে গজ পশু চিকিৎসক কারাগারে স্বাস্থ্য সহকারীর জরিমানা

পশু চিকিৎসক কারাগারে স্বাস্থ্য সহকারীর জরিমানা

চাটখিলে ভূতুড়ে বিল ১ লাখ টাকা

চাটখিলে ভূতুড়ে বিল ১ লাখ টাকা

ফরিদগঞ্জে আগুনে পুড়ল পপির স্বপ্ন

ফরিদগঞ্জে আগুনে পুড়ল পপির স্বপ্ন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম