Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

ফরিদগঞ্জে আগুনে পুড়ল পপির স্বপ্ন

শিশুসন্তান নিয়ে খোলা আকাশের নিচে বসবাস

Advertisement

Icon

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

জীবিকার তাগিদে প্রায় বছরখানেক আগে প্রবাসে পাড়ি দেওয়া স্বামী রিয়াদ হোসেন অবৈধভাবে সৌদি আরবে অবস্থান করছেন। ধারদেনা করে অবুঝ সন্তানদের নিয়ে বসবাসের জন্য ছোট একটি নতুন ঘর নির্মাণ করেন দুই সন্তানের জননী পপি বেগম। একই সঙ্গে বড় মেয়ে ফাতেমা আক্তার স্কুলে যাওয়া শুরু করে। সীমিত আয়ে হলেও পরিবারটির জীবনসংসার ভালোই চলছিল। প্রতিদিনের মতো সোমবার রাতে খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়েছিলেন পরিবারের সদস্যরা। মধ্যরাতে হঠাৎ অগ্নিকাণ্ডে সবার ঘুম ভেঙে যায়। আগুনের লেলিহান শিখায় টিকে থাকতে না পেরে সবাই ঘর থেকে বেরিয়ে পড়েন। ডাক-চিৎকারে প্রতিবেশীরা এসে আগুন নেভানোর চেষ্টা করলেও কিছুই রক্ষা করা যায়নি। সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাটি ঘটেছে ফরিদগঞ্জের গোবিন্দপুর উত্তর ইউনিয়নের দক্ষিণ ধানুয়া গ্রামে।

পপি বেগম বলেন, আমি নিঃস্ব হয়ে শিশু সন্তানদের নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করা ছাড়া আর কোনো উপায় দেখছি না। আমার স্বামী সৌদি প্রবাসে থাকলেও অবৈধভাবে অবস্থান করার কারণে রুটি-রুজি করতে পারেন না। আমরা এখন কী খাব, শিশু সন্তানদের নিয়ে কোথায় থাকব, ভেবে পাচ্ছি না। ইউএনও মেহেদী হাসান মানিক বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারটিকে আপাতত শুকনো খাবার সরবরাহ করা হচ্ছে। তাদের পক্ষ থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার নিঃস্ব অনেকেই জড়িয়ে পড়ছেন অপরাধে

নিঃস্ব অনেকেই জড়িয়ে পড়ছেন অপরাধে

গোয়ালন্দে মৃত সন্তান প্রসব, প্রসূতির পেটে গজ পশু চিকিৎসক কারাগারে স্বাস্থ্য সহকারীর জরিমানা

পশু চিকিৎসক কারাগারে স্বাস্থ্য সহকারীর জরিমানা

চাটখিলে ভূতুড়ে বিল ১ লাখ টাকা

চাটখিলে ভূতুড়ে বিল ১ লাখ টাকা

ফরিদগঞ্জে আগুনে পুড়ল পপির স্বপ্ন

ফরিদগঞ্জে আগুনে পুড়ল পপির স্বপ্ন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম