দেবিদ্বারে সিলিন্ডার বিস্ফোরণে বাস ভস্মীভূত
Advertisement
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০১৮, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লা-সিলেট মহাসড়কের জেলার দেবিদ্বার পৌর এলাকার পান্নারপুলে সিলিন্ডার বিস্ফোরণে একটি বাস পুড়ে গেছে। বুধবার সন্ধ্যায় স্থানীয় একটি সিএনজি পাম্প থেকে গ্যাস নিয়ে ফেরার পথে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী লোকজন জানান, জনতা পরিবহনের একটি বাস কুমিল্লা-সিলেট মহাসড়কের জেলার দেবিদ্বার পৌর এলাকার পান্নারপুল নামক স্থানের একটি সিএনজি পাম্প থেকে গ্যাস ভর্তি করে মুরাদনগরের কোম্পানীগঞ্জ বাস স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছিল। ওই সিএনজি পাম্প থেকে গ্যাস নিয়ে পাম্পের অদূরে যাওয়ার পর বিকট শব্দে বাসের সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে বাসটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে মুরাদনগর থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে পুড়ে বাসটি ভস্মীভূত হয়ে যায়। এদিকে বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দেবিদ্বার থানার ওসি মিজানুর রহমান জানান, সিলিন্ডার বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
