ভালুকায় বড় বোনকে বাঁচাতে গিয়ে ছোটজনেরও মৃত্যু
কাউনিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর
Advertisement
কাউনিয়া (রংপুর) ও ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ময়মনসিংহের ভালুকায় বিদ্যুৎস্পৃষ্টে নাহিদা (৭) ও ফাতেমা (৩) নামে দুই সহোদর শিশুর মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের কাতলামারী গ্রামে নিজ বাড়িতে। তাদের বাবার নাম শাহাবুদ্দিন। জানা যায়, বাড়ির নতুন ঘরে বৈদ্যুতিক ওয়্যারিংয়ের কাজ চলছিল। এ সময় স্টিলের দরজার ফাঁক দিয়ে বৈদ্যুতিক তার নেওয়ার কারণে তার ছিদ্র হয়ে দরজাটি বিদ্যুতায়িত হয়। ঘুম থেকে উঠে বড় বোন নাহিদা দরজা খুলতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় ছোট বোন ফাতেমা তাকে বাঁচাতে গিয়ে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই দুই বোনের মৃত্যু হয়। এদিকে কাউনিয়ায় রাস্তার ধারে হেলে পড়া বাঁশ সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শাহিনুর নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে উপজেলার সীমান্ত ঘেঁষা রাজপুর ইউনিয়নের চাংড়া গ্রামে। জানা গেছে, ওই গ্রামের আব্দুল জলিল মিয়ার ছেলে শাহিনুর শ্যালো ইঞ্জিনচালিত ভ্রাম্যমাণ চালকল নিয়ে যাওয়ার সময় রাস্তার ওপর হেলে পড়া একটি কাঁচা বাঁশ সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
