রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের বিচার দাবি বাবার
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ০২ মার্চ ২০২০, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাজবাড়ী জেলা সদরের মাটিপাড়া এলাকার ৩ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী ফরিদ শেখের (৪২) দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছে ভিকটিমের পরিবার। রাজবাড়ী থানায় শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছে। শিশুটির বাবা জানান, বুধবার সকালে তার মেয়ে প্রতিবেশী ফরিদ শেখের মেয়ের সঙ্গে খেলছিল। এ সময় ফরিদ শেখ চকলেট ও বিস্কুট দেয়ার লোভ দেখিয়ে মেয়েকে নিজের ঘরে নিয়ে ধর্ষণ করে।
