Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

শেরপুর জেলা সদর হাসপাতাল

দশগুণ বেশি রোগী নিয়ে ‘ভারাক্রান্ত’

Advertisement

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

শেরপুরের পাঁচ উপজেলার প্রায় ১৬ লাখসহ কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুর, জামালপুরের বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ এবং ময়মনসিংহের ফুলপুর ও হালুয়াঘাট উপজেলার কিছু অংশের আরও চার লক্ষাধিক মানুষ শুধু শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। কাগজে-কলমে এ হাসপাতালের শয্যা সংখ্যা ২৫০টি হলেও এখনো সেই আট বছর পূর্বে ঘোষণা দেওয়ার পরও এখানে লোকবল ও শয্যা সংখ্যা রয়েছে মাত্র ১০০টি। জেলার বাইরে থেকে অতিরিক্ত রোগী আসার কারণে এখানে প্রতিদিন প্রায় এক হাজার থেকে ১২শ রোগী ভর্তি থাকছেন। ফলে দশগুণ বেশি রোগী নিয়ে ‘ভারাক্রান্ত’ হয়ে পড়েছে এ হাসপাতালের চিকিৎসাসেবা। জানা গেছে, ২০১৮ সালের ২ নভেম্বর তৎকালীন সরকার শেরপুর জেলা সদর হাসপাতালটি ২৫০ শয্যায় উন্নীত করে। কিন্তু উদ্বোধনের আট বছর অতিবাহিত হলেও হাসপাতালটির শূন্য পদে প্রয়োজনীয় চিকিৎসক ও নার্স নিয়োগ না দেওয়া এবং দালালের দৌরাত্ম্য, যন্ত্রাদি বিকল, কর্তৃপক্ষের আন্তরিক সেবা না দেওয়ার মানসিকতাসহ নানা কারণে যথাযথ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন এ জেলাসহ আরও অন্তত তিনটি জেলার মানুষ। সরকারি এ হাসপাতালে যথাযথ চিকিৎসা না পেয়ে অনেকেই ছুটছেন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে। বর্তমানে হাসপাতালে ৮৬ জন চিকিৎসকের পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ২৬ জন। এর মধ্যে প্রশাসনিক কর্মকর্তা আছেন দুজন। বাকি চিকিৎসকের পদই শূন্য। চিকিৎসকদের ৫৮ পদের মধ্যে সিনিয়র কনসালটেন্ট ১০টির নয়টি শূন্য, জুনিয়র কনসালটেন্ট ১৩টির মধ্যে আটটি, আরএস পদ একটি সেটিও শূন্য এবং অ্যানেসথেশিস্ট তিনটি পদের মধ্যে একটি শূন্য। এছাড়া রেডিওলজিস্টের পদটিও শূন্য। চারটি মেডিকেল অফিসার পদের মধ্যে একটি, রেজিস্ট্রার নয়টি পদের মধ্যে পাঁচটি শূন্য রয়েছে। এদিকে, ৮৭ জন নার্সের বিপরীতে কর্মরত আছেন ৭৮ জন। বাকি পদগুলো দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। সরেজমিন হাসপাতাল ঘুরে দেখা যায়, রোগীর চাপ সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। এছাড়া দুপুর ২টার পর শুধু জরুরি বিভাগে মাত্র একজন চিকিৎসক ছাড়া অন্য কোনো চিকিৎসকের দেখা মেলেনি। রোগীদের চাপে ওয়ার্ডে যথাযথ চিকিৎসাসেবা দিতে পারছেন না নার্সরা।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সারের ডিলার বিএনপি নেতার স্ত্রী-সন্তানরা

সারের ডিলার বিএনপি নেতার স্ত্রী-সন্তানরা

শেরপুর জেলা সদর হাসপাতাল দশগুণ বেশি রোগী নিয়ে ‘ভারাক্রান্ত’

দশগুণ বেশি রোগী নিয়ে ‘ভারাক্রান্ত’

টিলা কেটে বিক্রি

টিলা কেটে বিক্রি

একই নারীর সঙ্গে মামা-ভাগিনার প্রেম মুরাদনগরে বিধবাকে পেতে মামাকে ছুরিকাঘাতে হত্যা

মুরাদনগরে বিধবাকে পেতে মামাকে ছুরিকাঘাতে হত্যা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম