Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

একই নারীর সঙ্গে মামা-ভাগিনার প্রেম

মুরাদনগরে বিধবাকে পেতে মামাকে ছুরিকাঘাতে হত্যা

Advertisement

Icon

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

মুরাদনগরে একই নারীর সঙ্গে প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে বিরোধের জেরে মাসুদ মিয়া নামে এক ভাঙারি ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ভাগিনা মিলন মিয়া ওরফে শিপন মিয়ার বিরুদ্ধে। শনিবার রাত ১০টার দিকে উপজেলার বাঙ্গরা বাজার থানার কোড়েরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্তকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন গ্রামবাসী। নিহত মাসুদ মিয়া কোড়েরপাড় গ্রামের মৃত হাসন আলীর ছেলে। অভিযুক্ত শিপন কুরবানপুর গ্রামের আনিস মিয়ার ছেলে। জানা যায়, শনিবার রাত ১০টার দিকে মাসুদ মিয়া তার দোকানের পাশের একটি মুদি দোকানে গেলে ভাগিনা শিপন তাকে সেখান থেকে ডেকে কিছু দূর নিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত শুরু করেন। এ সময় দুজনের ধস্তাধস্তির শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে শিপন পালিয়ে যান। পরে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মাসুদ মিয়ার মৃত্যু হয়। নিহতের বড় ভাইয়ের স্ত্রী দেলোয়ারা বেগম জানান, প্রায় পাঁচ বছর আগে মাসুদ মিয়ার স্ত্রী তিন সন্তান রেখে চলে যান। এরপর থেকে তিনি নিজের ভাঙারির দোকানেই রাত কাটাতেন। প্রায় তিন বছর আগে একই উপজেলার শ্রীকাইল ইউনিয়নের শাহেদাগোপ গ্রামের দুই সন্তানের জননী এক বিধবার সঙ্গে মোবাইল ফোনে তার সম্পর্ক গড়ে ওঠে। দেলোয়ারা বেগমের দাবি, বিষয়টি জানতে পেরে কৌশলে মামার কাছ থেকে ওই নারীর মোবাইল ফোন নম্বর সংগ্রহ করেন শিপন। পরে তিনিও ওই নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। এ নিয়ে মামা-ভাগিনার মধ্যে বিরোধ তৈরি হয়। পরিবারের দাবি, গত ১৫ দিন আগে ওই নারীর সঙ্গে নিজের সম্পর্ক আরও গভীর করার উদ্দেশে শিপন তার মামা মাসুদ মিয়ার বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ তোলেন। বিষয়টি জানতে পেরে ২০ অক্টোবর শিপনকে মারধর করেন মাসুদ মিয়া। এরপর থেকে শিপন বিভিন্ন জনের কাছে ওই নারীকে পাওয়ার জন্য মামাকে সরিয়ে দেওয়ার কথা বলতেন বলে দাবি করেছেন নিহতের পরিবারের সদস্যরা। তাদের ধারণা, সে বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। বাঙ্গরা বাজার থানার (তদন্ত) মো. আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় রোববার বিকালে মূল ঘাতককে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সারের ডিলার বিএনপি নেতার স্ত্রী-সন্তানরা

সারের ডিলার বিএনপি নেতার স্ত্রী-সন্তানরা

শেরপুর জেলা সদর হাসপাতাল দশগুণ বেশি রোগী নিয়ে ‘ভারাক্রান্ত’

দশগুণ বেশি রোগী নিয়ে ‘ভারাক্রান্ত’

টিলা কেটে বিক্রি

টিলা কেটে বিক্রি

একই নারীর সঙ্গে মামা-ভাগিনার প্রেম মুরাদনগরে বিধবাকে পেতে মামাকে ছুরিকাঘাতে হত্যা

মুরাদনগরে বিধবাকে পেতে মামাকে ছুরিকাঘাতে হত্যা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম