Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

গোয়ালগ্রাম কামিল মাদ্রাসা

কাশিয়ানীতে অনিয়মের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে

Icon

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২২, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

কাশিয়ানীতে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে মাদ্রাসা শিক্ষককে বিধিবহির্ভূতভাবে পদোন্নতি দেয়ার অভিযোগ উঠেছে গোয়ালগ্রাম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল কাইয়ুম মিয়ার বিরুদ্ধে। এ বিষয়ে পদোন্নতি বঞ্চিত শিক্ষক মুহাম্মাদ আকরামুজ্জামান উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন। মুহাম্মাদ আকরামুজ্জামান বলেন, ‘আমি দীর্ঘ প্রায় ২৬ বছর ওই মাদ্রাসায় শিক্ষকতা করছি। আমার পদোন্নতির জন্য ২০১৪ সালে অধ্যক্ষ রেজ্যুলেশন করেন। কিন্তু তিনি আর্থিক সুবিধা পেয়ে আমার চেয়ে ৯ বছরের জুনিয়র শিক্ষক মোহাম্মাদ মতিয়ার রহমানের পদোন্নতির জন্য মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর প্রস্তাব করেছেন। অধ্যক্ষ মো. আব্দুল কাইয়ুম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘শিক্ষক আকরামুজ্জামান প্রতিষ্ঠানবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। যার কারণে তাকে পদোন্নতি দেয়া হবে না। ইউএনও রথীন্দ্রনাথ রায় অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

অনিয়ম-দুর্নীতির বরপুত্র স্বাস্থ্য কর্মকর্তা

অনিয়ম-দুর্নীতির বরপুত্র স্বাস্থ্য কর্মকর্তা

ফ্যামিলি কার্ডের নামে টাকা আত্মসাৎ

ফ্যামিলি কার্ডের নামে টাকা আত্মসাৎ

আমতলীতে ঘুস নেওয়ার সময় উপসহকারী প্রকৌশলী আটক

আমতলীতে ঘুস নেওয়ার সময় উপসহকারী প্রকৌশলী আটক

অসময়ে নদীভাঙন ইসলামপুরে জমি হারিয়ে দিশেহারা এলাকার কৃষক

ইসলামপুরে জমি হারিয়ে দিশেহারা এলাকার কৃষক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম