Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্স

১২ ঘণ্টায় নয় প্রসূতির নরমাল ডেলিভারি

Advertisement

Icon

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১২ মে ২০২২, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

চট্টগ্রামের হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনা অস্ত্রোপচারে গত ১২ ঘণ্টায় নয় নবজাতকের জন্ম হয়েছে, যা স্বাধীনতা পরবর্তী সময়ে হাসপাতালের ইতিহাসে বিরল ঘটনা। এর আগে গত বছর করোনাকালে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ছয় নবজাতকের জন্ম হয়েছিল। মঙ্গলবার, ১০ মে রাত ৮ থেকে পরবর্তী দিন সকাল ৮টা পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে আসা এসব প্রসূতি মায়ের ডেলিভারি সফলভাবে সম্পন্ন করে। বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুরজিত দত্ত। জানা গেছে, বিনা অস্ত্রপচারে জন্ম নেয়া নবজাতকের মধ্যে সাতটি ছেলে ও দুটি মেয়ে রয়েছে। তাদের প্রত্যেকের গর্ভধারিণী মা ও নবজাতকরা সুস্থ আছে। এদের মধ্যে এক নবজাতক ও তার মা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। এতে আবাসিক মেডিকেল অফিসার ডা. সোহানিয়া আক্তার বিল্লাহর নেতৃত্বে কর্তব্যরত মেডিকেল অফিসার, নার্স ও ধাত্রীসহ সংশ্লিষ্টরা এসব প্রসব সম্পন্ন করে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

গৃহহীনের ১৫২ ঘরে তালা

গৃহহীনের ১৫২ ঘরে তালা

দেবিদ্বারে দিনমজুরকে কুপিয়ে হত্যা

দেবিদ্বারে দিনমজুরকে কুপিয়ে হত্যা

ঝুঁকি নিয়ে ড্রামের ভেলায় পারাপার ফুলবাড়ীতে আট বছরেও নির্মাণ হয়নি ধসে পড়া সেতু

ফুলবাড়ীতে আট বছরেও নির্মাণ হয়নি ধসে পড়া সেতু

ঘাটাইলে ইউএনও’র নানা অনিয়ম দুর্নীতি

ঘাটাইলে ইউএনও’র নানা অনিয়ম দুর্নীতি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম