|
ফলো করুন |
|
|---|---|
দেশীয় লাইফস্টাইল ব্র্যান্ড ‘আড়ং’-এর চল্লিশ বছর পূর্তি উৎসব উপলক্ষে তিন দিনব্যাপী বর্ণিল আয়োজন করে। উদ্বোধনী দিনে নানা আয়োজনের পাশাপাশি অন্যতম আকর্ষণ ছিল দেশের প্রখ্যাত শিল্পী রুনা লায়লার গানের আসর। এছাড়াও গান করেন লোকসঙ্গীতশিল্পী শাহজাহান মুনসি। ২৪ অক্টোবর বৃহস্পতিবার বিকালে উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন ফজলে হাসান আবেদ ও ব্র্যাকের সিনিয়র পরিচালক তামারা হাসান আবেদ।
আড়ংয়ের পথচলার ৪০ বছর উপলক্ষে উৎসবটির নাম দেয়া হয়েছে ‘আড়ং ফোরটি ইয়ার্স ফ্যাস্টিভাল’। এই আয়োজনে তুলে ধরা হয়েছে বাংলাদেশের হস্তশিল্পের ঐতিহ্য এবং কারুশিল্পীদের সাফল্যের গল্প। উৎসবে হস্তশিল্প প্রদর্শনীর পাশাপাশি রয়েছে বেশ কয়েকটি কর্মশালা যেখানে দর্শনার্থীরা সরাসরি কারু ও হস্তশিল্পীদের কাজের সঙ্গে পরিচিত হতে পারবেন। এছাড়াও ছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান, ফ্যাশন শো এবং কনসার্ট। এতে জামদানি, সিল্ক, মৃৎশিল্প, কাটখোদাই, গয়নাশিল্প, বাঁশজাত শিল্প, রিকশা পেইন্টিং, ব্লক পেইন্টিং, ন্যাচারাল ডাইং, সূচিশিল্প, নকশিকাঁথা, কার্পেট বয়নশিল্পের নানা সামগ্রী কীভাবে প্রস্তুত বিস্তারিত দেখানো হয়।
উৎসবের দ্বিতীয় দিনে ছিল ফ্যাশন শো। সমাপনীতে ছিল কনসার্ট। এতে সঙ্গীত পরিবেশন করেন নগরবাউল জেমস, জলের গান, নেমেসিসসহ খ্যাতনামা ব্যান্ডদল।
