Logo
Logo
×

Advertisement

ঘরে বাইরে

ভালোবাসা ভালো বটে...

Advertisement

Icon

নাজমুল হক ইমন

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ভালোবাসা ভালো বটে...

Advertisement

ভালোবাসার কোনো আকার নেই। ভালোবাসাকে যেদিকে নিয়ে যাবেন আপনার সামনে থাকা সময়গুলো ঠিক সেদিকেই যাবে। অনেক সময় এতে থাকে ছলনা লোভ আর লালসা। ভালোবাসার খোলসে লুকিয়ে থাকা মানুষটি কখন আপনার বুকে ছোরা বসিয়ে পালিয়ে যাবে বুঝতেও পারবেন না। আবার কিছু ক্ষেত্রে হয়ে থাকে আমাদের ভুল। আমরা নিজেদের ভালোবাসার প্রতি এতটাই মনোনিবেশ করি পাশে থাকা মানুষটি আমাকে ভালোবাসে কিনা তা যাচাই করার আগেই তাকে ভালোবেসে ফেলি। আর তার ফলাফল হয় খুব কষ্টকর। কথায় বলে, ‘ভালোবাসা ভালো বটে,/ ভালো নয় অতিশয়।/ অধিক বাসিলে ভালো/ বেশিদিন নাহি রয়।’

কাছে চাওয়া আর ভালোবাসা

ভালোবাসা শুরু থেকে শেষ পর্যন্ত এ বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। আপনি যাকে ভালোবাসেন সে ঠিক আপনাকে কিভাবে চায়! কিছু মানুষ থাকে যারা মিষ্টি কথায় আপনার মন ভুলিয়ে আপনার ভালোবাসা অর্জন করে আপনাকে কাছে পেতে চায়। আর ভালোবাসার ক্ষেত্রে দু’পক্ষেরই থাকে সমান সম্মতি। আর তখনই আপনি যে জিনিসটি এতদিন ভালোবাসা ভেবে এসেছেন তা সম্পূর্ণ হয়ে যায় আপনার কাছে ধোঁকা।

আকাক্সক্ষা আর ভালোবাসা

ভালোবাসায় আকাক্সক্ষা থাকবেই। তবে আপনি আকাঙ্ক্ষাকে ভালোবাসা মনে করছেন কিনা তা দেখে নিন। যদি এমনটি হয় তবে সেই দিক থেকে দ্রুত সরে আসুন। এই ধরনের মানুষ আপনাকে কখনও ভালোবাসতে পারে না। আপনার মূল্যবান সময় আর ভালোবাসাকে নিয়ে তা নানা রকম খেলা খেলে তারা।

বন্ধুত্ব আর ভালোবাসা

আমাদের মাঝে থাকা বন্ধুত্বকেই আমরা অনেক সময় ভালোবাসা মনে করে থাকি। কখনও আবার সেই সম্পর্কের ক্ষেত্রে দু’পক্ষই মুখ খুলতে নারাজ। এতে করে যা হয় একে অন্যের প্রতি আকর্ষণ বাড়ে আর ভালোবাসা প্রবলভাবে সৃষ্টি হয়। তাই ভালোবাসা ক্ষেত্রে বন্ধুত্বের ধাপ অনেক গুরুত্বের। অনেক সময় এই বন্ধুত্বের জন্য ভালোবাসা যেমন হারিয়ে যায় আবার ভালোবাসার জন্য বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হয়। তাই কাকে কখন কিভাবে মনের স্থলে জায়গা দিচ্ছেন তা বুঝে শুনে দিন।

আবেগ আর ভালোবাসা

কিছু সম্পর্কে শুধু আবেগ কাজ করে। আর কিছু সম্পর্কে ভালোবাসা। আপনাকে বুঝতে হবে আপনি আসলে কোন পর্যায়ে আছেন। আবেগ বেশিদিন থাকে না মানুষের মাঝে, তবে ভালোবাসা হারায়। তাই কোনো সম্পর্কে যাওয়ার আগে ভেবে দেখুন আপনি আসলে কোন জায়গাটিতে আছেন।

ভালোবাসার মানুষকে সম্মান

একটি পুরুষ যখন প্রেমে পড়ে তখন তার মাঝে অনেক কিছু কাজ করে। মেয়েটি সম্পর্কে নানা কৌতূহল থেকে শুরু করে নানা দিক। তবে একটি বিষয়ে সুস্পষ্ট ধারণা পাওয়া যায় যে ছেলেটি মেয়েকে ভালোবাসে কিনা। যদি ছেলেটি সম্পর্কে থাকা অবস্থায় মেয়েটিকে যথেষ্ট সম্মান এবং তার বেটার হাফ হিসেবে মর্যাদা দেয় তবেই কেবল বোঝা সম্ভব যে মেয়েটিকে ছেলেটি মন থেকেই ভালোবাসে।

সম্পর্ক টিকিয়ে রাখা

বর্তমান সময়ে সম্পর্ক টিকিয়ে রাখা সম্পর্ক ভেঙে ফেলার থেকে কঠিন। আপনি চোখের পলকে তার থেকে দূরে সরে যেতে পারছেন কিন্তু ভালোবেসে হাত ধরে আজীবন থাকতে পারছেন কী! সম্পর্কের শুরুতে অনেক ছেলেই বড় বড় কথা বলে থাকে। সম্পর্ক টিকিয়ে রাখা নানা ওয়াদা করে থাকে। কিন্তু তা রক্ষা করে হাতে গোনা কিছু পুরুষ। সম্পর্ক টিকিয়ে রাখার প্রবল ইচ্ছা আর শক্তি যে ছেলের মাঝে আছে সে ছেলে মেয়েটিকে সত্যিকার অর্থে মন থেকে ভালোবাসে।

মানসিকভাবে সুস্থ রাখা

বেশির ভাগ সম্পর্কেই একপক্ষ না একপক্ষ মানসিকভাবে চাপে থাকে। এই চাপ হারিয়ে যাওয়ার, তাকে ভুলে যাওয়ার কিংবা সম্পর্কে নানা ঝামেলার। আপনি যখন আপনার প্রেমিকাকে নানাভাবে মানসিক চাপে রাখেন তখন সে না পারে আপনার সঙ্গে ভালোভাবে কথা বলতে না পারে আপনার মতো হয়ে চলতে। আর ফলাফল যা হয় তা হচ্ছে সম্পর্ক শেষ। তবে যে পুরুষ তার প্রেমিকাকে সত্যিকার অর্থে ভালোবাসে সে তাকে সব সময় মানসিকভাবে প্রাণবন্ত রাখবে আর তাকে আশ্বস্ত রাখবে যে সে সবসময় তার পাশে আছে।

সিদ্ধান্ত নেয়া

ভালোবাসার ক্ষেত্রে যত ছোট কিংবা যত বড় সিদ্ধান্ত হোক মেয়েটি চায় তার প্রেমিক তাতে তার মতো দিক। তাকে সাহায্য করুক তার মতামতের মাধ্যমে। একটি সম্পর্কে যখন ছেলেটি মন থেকে আসে কিংবা তার মাঝে মন থেকে ভালোবাসা জন্মায় তখন এই ছোট ছোট বিষয়ে তার প্রেমিকাকে তার কাছে সাহায্য না চাইতেই করে থাকে।

ভালোবাসার পোশাক

প্রেম’স কালেকশনের ডিরেক্টর ও ফ্যাশন ডিজাইনার প্রেম বম্বানি বলেন, আমার ব্রান্ডের নামের সঙ্গেই ‘প্রেম’ শব্দটি জড়িত। এজন্য ভালোবাসা দিবস উপলক্ষে আমাদের কালেকশনও সবার থেকে আলাদা। যে কোনো বিশেষ দিন কিংবা উৎসবে কালারফুল ডিজাইনের পোশাক পরতে চায় সবাই। ভ্যালেন্টাইনস ফ্যাশনে লাল, নীলসহ উজ্জ্বল রংকে প্রাধান্য দিয়েছি আমরা। অন্যদিকে ফাল্গনের শাড়িতে বাসন্তী ও হলুদ রঙের পাশাপাশি সবুজও এসেছে শাড়িসহ বিভিন্ন পোশাকের ডিজাইনে। তবে আমি বলব, শাড়িটিকেই প্রাধান্য দিন। বাঙালি যে কোনো মেয়েকেই শাড়িতে অনেক ভালো লাগে। বেছে নিতে পারেন সালোয়ার-কামিজও। আমার কাছে ভালোবাসার রঙ হতে পারে যে কোনো রঙ অর্থাৎ আপনার পছন্দের যে কোনো রঙই হতে পারে আপনার ভালোবাসার রঙ। সেটাতে আপনি স্বাচ্ছন্দ্যবোধ করবেন। ভ্যালেন্টাইন ডে’কে মাথায় রেখে বিভিন্ন কারুকাজের লাল রঙের শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার কামিজ ও কুর্তি আছে আমাদের স্টকে। এই বিশেষ দিনকে সামনে রেখে কাপল ড্রেস অর্থাৎ ছেলে এবং মেয়ের পোশাক ম্যাচিং করে ডিজাইন করেছি। সুতি কাপড়ের পাশাপাশি অন্যসব কাপড়কেও প্রাধান্য দেয়া হয়েছে। ভালোবাসা একদিনের বিষয় নয়, তবুও ভ্যালেন্টাইন ডে’র আলাদা একটা গুরুত্ব আছে। এই স্পেশাল দিনে প্রিয় মানুষটিকে চমকে দিতে প্রেমস কালেকশনের উজ্জ্বল রঙের শারারা, গাউন বা লেহেঙ্গা পরতে পারেন। এতে স্মার্টনেসের পাশাপাশি স্লিম লুক দেবে। আমাদের শাড়ি, থ্রি-পিস, শারারা, গাউন, লেহেঙ্গা, পাঞ্জাবি, ফতুয়া, শার্ট ইত্যাদিতে ফুটিয়ে তোলা হয়েছে ভালোবাসার সমার্থক নানা মোটিফ। সুতরাং বিশ্ব ভালোবাসা দিবসে ক্রেতারা সহজেই প্রিয়জনের প্রতি ভালোবাসা প্রকাশ করতে পারেন প্রেম’স কালেকশনের পোশাক পরে। ভালোবাসা দিবস কেবল যুগলদের জন্য নয়, ভালোবাসা দিবস উপলক্ষে পরিবারের সব বয়সের সব সদস্যের উপযোগী করে পোশাকের উপস্থাপনায় আনা হয়েছে মেলবন্ধন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

উৎসবে গয়নার আভিজাত্য

উৎসবে গয়নার আভিজাত্য

বাংলাদেশ বাণিজ্য মেলা

বাংলাদেশ বাণিজ্য মেলা

রেসিপি পূজায় অতিথির পাতে

পূজায় অতিথির পাতে

পূজায় বান্দরবানে ঘোরাঘুরি

পূজায় বান্দরবানে ঘোরাঘুরি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম