Logo
Logo
×
   

Advertisement

ঘরে বাইরে

ঈদের নাস্তা

রেসিপি দিয়েছেন আঞ্জুমান্দ জাহিদ সেতু আলোকচিত্রী মনির আহমেদ

Advertisement

Icon

প্রকাশ: ০৫ জুন ২০১৮, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ছানার জর্দা

যেভাবে করবেন : ছানা এক কাপ, চিনিগুঁড়া চাল ২৫০ গ্রাম, চিনি এক কাপ, (সিরা করা) ঘি আধা কাপ, বাদাম কুচি ইচ্ছামতো, জর্দার রং পরিমাণমতো, ছোট মিষ্টি ইচ্ছামতো, কমলার রস এক কাপ।

যেভাবে করবেন : চাল রং দিয়ে ফুটিয়ে নিতে হবে। প্যানে ঘি দিয়ে তাতে চাল দিয়ে নাড়তে হবে, চিনির সিরা এর মধ্য দিতে হবে, বাদাম কুচি, ছানা দিয়ে ঢেকে রান্না করতে হবে। চাল ফুটে ঝরঝরা হলে কমলার রস দিতে হবে। নামিয়ে ওপরে ছোট মিষ্টি ও ছানা দিয়ে সাজিয়ে পরিবেশেন করতে হবে।

কাস্টার্ড সেমাই

যা লাগবে : লাচ্ছা সেমাই এক প্যাকেট, কনডেন্সড মিল্ক এক কৌটা, চিনি পরিমাণমতো, ঘি আধা কাপ, ঘনদুধ ৫০০ গ্রাম, ডিম একটা, কাস্টার্ড পাউডার এক চা চামচ, বাদাম কুচি ইচ্ছামতো, ক্রিম আধা কাপ, মোল্ড প্রয়োজন মতো।

যেভাবে করবেন : প্যানে ঘি গরম করে তাতে সেমাই ভেজে এর মধ্যে কনডেন্সড মিল্ক, চিনি ও আধা কাপ দুধ দিয়ে রান্না করতে হবে। নামিয়ে মোল্ডে ঢেলে ঠাণ্ডা করতে হবে, অন্য পাত্রে দুধ, ডিম, কাস্টার্ড পাউডার দিয়ে জ্বাল দিতে হবে। চিনি মিশাতে হবে। ক্রিম ও বাদাম কুচি দিয়ে নেড়ে নামিয়ে মল্ডের সেমাই উপড় করে তার ভেতর কাস্টার্ডের বিশ্রণ ও বাদাম কুচি দিয়ে সাজিয়ে ঠাণ্ডা করে পরিবেশন করত হবে।

নারিকেল ছানার সেমাই

যা লাগবে : সেমাই আধা প্যাকেট, চিনি আধা কাপ, ঘি দুই টেবিল চামচ, ছানা এক কাপ, নারিকেল ১ কাপ, কিশমিশ প্রয়োজনমতো, এলাচ-দারুচিনি তিন-চারটি, তরল দুধ ৫০০ গ্রাম।

যেভাবে করবেন : ছানা ও নারিকেল, চিনি এবং ঘি দিয়ে জ্বাল দিয়ে সন্দেশ তৈরি করে নিতে হবে। সেমাই ঘি দিয়ে ভেজে নিতে হবে। দুধ, চিনি ও এলাচ-দারুচিনি দিয়ে ঢেকে অল্প জ্বালে সেমাই হওয়া পর্যন্ত রান্না করতে হবে, হয়ে এলে কিশমিশ ও ছানা নারিকেলের সন্দেশ ছোট করে কেটে সেমাইয়ের সঙ্গে নেড়ে পাঁচ মিনিট রেখে ঠাণ্ডা করে পরিবেশন করতে হবে।

ক্যাপসিকাম চিকেন বিরিয়ানি

যা লাগবে : চিকেন লেগ পিস এক কেজি, চাল-৫০০ গ্রাম, ক্যাপসিকাম দুটি, লবণ স্বাদমতো, ঘি দুই টেবিল চামচ, টকদই আধা কাপ, তেল কোয়ার্টার কাপ, টমেটোসস আধা কাপ, গরমমসলা গুঁড়া এক চা চামচ, বাদাম বাটা এক টেবিল চামচ, পেঁয়াজ কুচি এক কাপ, আদা বাটা এক টেবিল চামচ, রসুন বাটা এক চা চামচ, কাঁচামরিচ ইচ্ছামতো, জাফরান, তরল দুধ।

যেভাবে করবেন : সব মসলা দিয়ে চিকেন লেগ পিস রান্না করে নিতে হবে। অন্য পাত্রে চাল ঘি দিয়ে ভালো করে ভেজে সব মসলা দিয়ে রান্না করতে হবে। চাল হয়ে এলে চার কোনা না করে কাটা ক্যাপসিকাম, কাঁচামরিচ, ঘি, দুধে ভেজানো জাফরান দিয়ে কিছুক্ষণ দমে রেখে নামিয়ে পরিবেশন করতে হবে।

হানি বারবিকিউ চিকেন

যা লাগবে : মুরগির মাংস ৫০০ গ্রাম, বারবিকিউ সস দুই টেবিল চামচ, বাটার দুই টেবিল চামচ, মধু দুই টেবিল চামচ, লবণ স্বাদমতো, গোলমরিচ গুঁড়া এক চা চামচ, শুকনামরিচ গুঁড়া আধা চামচ, আদার রস এক চা চামচ, টমেটোসস এক টেবিল চামচ, সয়াসস এক চা চামচ ও রসুন কুচি।

যেভাবে করবেন : মুরগির মাংস বড় করে কাটতে হবে। বাটার ও মধু ছাড়া সব উপকরণ দিয়ে মেখে এক ঘণ্টা ম্যারিনেট করতে হবে। প্যানে বাটার দিয়ে তাতে রসুন কুচি লাল করে ভেজে এতে মুরগির মাংস দিয়ে অল্প জ্বালে রান্না করতে হবে। নামানোর আগে মধু দিয়ে নামাতে হবে।

সরিষা বিফ

যা লাগবে : গরুর মাংস এক কেজি, সরিষা বাটা এক টেবিল চামচ, পাঁচফোড়ন এক চা চামচ, শুকনামরিচ চারটি, পেঁয়াজ কুচি এক কাপ, আদা বাটা এক টেবিল চামচ, রসুন বাটা এক চা চামচ, ধনিয়া ও জিরা গুঁড়া এক চা চামচ, এলাচ-দারুচিনি চারটি, সরিষার তেল আধা কাপ, লবণ স্বাদমতো, টমেটো ৫টি।

যেভাবে করবেন : পাঁচফোড়ন ও শুকনামরিচ ছাড়া অন্য সব মসলা দিয়ে মাংস ভালোভাবে মেখে ৩০ মিনিট ম্যারিনেট করে রাখতে হবে। এরপর ভালো করে কষিয়ে পানি দিয়ে রান্না করতে হবে। মাংস হয়ে এলে অন্য পাত্রে, শুকনামরিচ ও পাঁচফোড়নের ফোড়ন দিয়ে মাংসের মধ্য দিয়ে ১০ মিনিট রান্না করতে হবে। নামানোর আগে টমেটো দিয়ে নামাতে হবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম