Logo
Logo
×

Advertisement

ঘরে বাইরে

রেসিপি

জলপাইয়ের তিনটি আচার

রেসিপি দিয়েছেন আফরোজা খানম মুক্তা আলোকচিত্রী মনির আহমেদ

Icon

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

জলপাই রসুনের ঝাল আচার

যা লাগবে : জলপাই ১ কেজি, দেশি রসুন আধা কেজি, সরিষার তেল ১ কাপ, আদা ও রসুন বাটা ১ টেবিল চামচ, হলুদ-মরিচ ও ধনিয়া গুঁড়া ১ চা চামচ করে, পাঁচফোড়ন ২ টেবিল চামচ, তেজপাতা ২টি, সিরকা ৪ টেবিল চামচ, চিনি ২ টেবিল চামচ, পাকা বোম্বাই মরিচ ১০-১২টি, সোডিয়াম বেনজুয়েট আধা চা চামচ, বিটলবণ এবং লবণ স্বাদমতো।

যেভাবে করবেন : জলপাই সিদ্ধ করে চটকে নিন। কড়াইতে সরিষা তেল দিয়ে তেজপাতার ফোড়ন দিন। পরে সরিষা বাটা, আদা ও রসুন বাটা, হলুদ মরিচ, ধনিয়া গুঁড়া, চিনি, সিরকা, লবণ, বিটলবণ দিয়ে ভালো করে কষিয়ে নিন। এবার আস্ত রসুন, পাকা বোম্বাই মরিচ দিয়ে আরও ৫ মিনিট রান্না করুন। চটকানো জলপাই, পাঁচফোড়ন দিয়ে রান্না করুন। আচার থেকে তেল আদালা হয়ে এলে চুলার তাপ কমিয়ে সোডিয়াম বেনজুয়েট দিয়ে নেড়ে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল জলপাই দিয়ে রসুনের ঝাল আচার।

টক-মিষ্টি চমচম

যা লাগবে : জলপাই সিদ্ধ এক কেজি, চিনি এক কাপ, গুড় আধা কাপ, বিটলবণ এক চা চামচ, পাঁচফোড়ন ২ টেবিল চামচ, শুকনা মরিচ টালা গুঁড়া ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, সিরকা আধা কাপ, সরিষার তেল এক কাপ।

যেভাবে করবেন : জলপাই সিদ্ধ করে চটকে নিন। পরে জলপাই সিদ্ধ, পাঁচফোড়ন, শুকনা মরিচ গুঁড়া, চিনি, গুড়, বিটলবণ, সিরকা ও লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রাখুন এক ঘণ্টা। সরিষার তেল গরম হলে মৌরি ফোড়ন দিন। পরে মাখানো জলপাই দিয়ে রান্না করুন ১০-১৫ মিনিট। তেল ভেসে এলে লবণ দেখে নামিয়ে নিন। এবার ঠান্ডা হলে চমচমের মতো করে আকার হাতে তৈরি করুন। তারপর টালা শুকনা মরিচের গুঁড়া, পাঁচফোড়নে গড়িয়ে নিন। তৈরি হয়ে গেল জলপাইয়ের টক-মিষ্টি চমচম।

জলপাইয়ের টক-ঝাল আচার।

যা লাগবে : জলপাই সিদ্ধ এক কেজি, রসুনের কোয়া আধা কাপ, বোম্বাই মরিচ ৫-৬টি, আদা ও রসুন বাটা এক চা চামচ, হলুদ-মরিচ ও ধনিয়া গুঁড়া এক চা চামচ করে, পাঁচফোড়ন ২ টেবিল চামচ, সরিষা বাটা ২ টেবিল চামচ, বিট লবণ এক চা চামচ, লবণ স্বাদমতো, চিনি ২ টেবিল চামচ, সরিষার তেল এক কাপ, সিরকা আধা কাপ।

যেভাবে করবেন : জলপাই সিদ্ধ করে চটকে নিন। কড়াইতে সরিষার তেল গরম হলে তেজপাতা, শুকনা মরিচের ফোড়ন দিন। পরে আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুড়া, সরিষা বাটা, লবণ ও সিরকা দিয়ে কষিয়ে নিন। এবার রসুন ও বোম্বাই মরিচ দিয়ে আরও ৫-৭ মিনিট রান্না করার পর জলপাই দিয়ে আবারও নেড়েচেড়ে রান্না করুন। সবশেষে চিনি পাঁচফোড়ন দিয়ে রান্না করুন। আচারের গায়ে থেকে তেল ছেড়ে এলে লবণ দেখে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল জলপাইয়ের টক-ঝাল আচার।

Advertisement

Advertisement

আরও পড়ুন

আগেই নিন শীতের প্রস্তুতি

আগেই নিন শীতের প্রস্তুতি

বৃক্ষের রূপে শঙ্খপুষ্প

বৃক্ষের রূপে শঙ্খপুষ্প

রেসিপি জলপাইয়ের তিনটি আচার

জলপাইয়ের তিনটি আচার

ভ্রমণ চেনা তুরাগের অচেনা রূপ

চেনা তুরাগের অচেনা রূপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম