Logo
Logo
×

Advertisement

সুস্থ থাকুন

কোমর ব্যথায় বিশ্রাম নয়

Icon

প্রকাশ: ২৮ মে ২০২২, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

কোমর ব্যথা হলে আমরা ভাবি রেস্ট নিতেই হবে। কোনো কাজ করা যাবে না। অনেক চিকিৎসকও রোগীকে চোখ বন্ধ করে বলে দেন এক মাস বেড রেস্ট নেবেন এবং আর এ ওষুধগুলো খাবেন। কেউ কেউ বলেন রেস্টে নিতে থাকেন আর ফিজিওথেরাপি নেন। ফিজিওথেরাপি নিলে রেস্ট কীভাবে সম্ভব, আমার মাথায় আসে না। কিন্তু বিজ্ঞানসম্মতভাবে বিষয়টি পুরোই উলটো। গবেষণা অনুযায়ী দেখা গেছে, কোমর ব্যথায় বেড রেস্ট নিলে ব্যথা আরও বেড়ে যায়। বিশেষত অনেক কোমর ব্যথার রোগী বসলে বা দাঁড়ালে ব্যথা বেড়ে যায়। ফলে তারা ভয়ে বিছানায় শুয়ে থাকে। বিছানায় শুয়ে থাকলে ব্যথা সাময়িকভাবে কমলেও কোমরের মাংসপেশিগুলো দুর্বল হয়ে যায়। পরবর্তীতে এই কোমর ব্যথা দীর্ঘস্থায়ী হয়ে যায়। হঠাৎ করে কোনো আঘাতজনিত কারণে তীব্র কোমর ব্যথা হলে বড়জোর ১/২ দিন বেড রেস্ট নেওয়া যায়। এর বেশি নেওয়া কোনোভাবেই উচিত নয়। যতটা পারা যায় ততটাই এক্টিভ থাকতে হবে।

এ ছাড়া কোমর ব্যথার রোগীরা শুয়ে থাকলে মানসিকভাবেও ভেঙে পড়ে। আর মানসিকভাবে ভেঙে পড়লে এ কোমর ব্যথা ভালো করা কঠিন হয়ে যায়। কোমর ব্যথার সবচেয়ে বেস্ট মেডিসিন হলো এক্টিভ থাকা এবং এক্সারসাইজ করা।

অনেকে তাড়াহুড়ো করে ভয়ে অপারেশন করে ফেলেন। প্রস্রাব-পায়খানা ধরে রাখতে পারলে, মোটর সেনসরি ঠিক থাকলে অপারেশন কোনোভাবেই উচিত নয়; এবার আপনার এমআরআই রিপোর্ট যাই আসুক। অনেক ক্ষেত্রে এক্সরে এমআরআই করলে সঠিক রিপোর্ট পাওয়া যায় না। এছাড়া অধিকাংশ ক্ষেত্রেই কোমর ব্যথায় অপারেশন করলে কোমর ব্যথার তেমন কোনো পরিবর্তন হয় না। তাই অপারেশন করার আগে অবশ্যই একাধিক ফিজিওথেরাপিস্টের মতামত নেওয়াও জরুরি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ফ্যাটি লিভার : নীরব রোগ অবহেলায় বাড়ে বিপদ

ফ্যাটি লিভার : নীরব রোগ অবহেলায় বাড়ে বিপদ

ডেঙ্গু টেস্ট নেগেটিভ আসার পরও কি ডেঙ্গু হতে পারে

ডেঙ্গু টেস্ট নেগেটিভ আসার পরও কি ডেঙ্গু হতে পারে

যোনিপথের শিথিলতা ও টানটান ভাব : মিথ ও বাস্তবতা

যোনিপথের শিথিলতা ও টানটান ভাব : মিথ ও বাস্তবতা

ডায়াবেটিস রোগীর যৌন দুর্বলতা

ডায়াবেটিস রোগীর যৌন দুর্বলতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম