Logo
Logo
×

Advertisement

সুরঞ্জনা

সফল উদ্যোক্তা

দেশীয় পণ্যে বিদেশে ভাবমূর্তি তৈরির উদ্যোক্তা সামিহা

Icon

কাজী সুলতানুল আরেফিন

প্রকাশ: ১১ মার্চ ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

২০২০ সালে এসএসসি পরীক্ষার পর স্বপ্ন দেখা শুরু করেন জারিন সালসাবিল সামিহা। যে স্বপ্নের কোনো সীমারেখা ছিল না! হলিক্রস কলেজ থেকে এইচএসসি পাশ করার পর থেকে শুরু করেন কাজ। পড়াশোনার পাশাপাশি চলে একজন সফল উদ্যোক্তা হওয়ার প্রাণপণ চেষ্টা। কাজ করছেন ডিজাইন নিয়ে। কাঠের গহনা ও বুটিকস পোশাক নিয়েই বেশি ডিজাইন করে থাকেন। নিজের হাউজের নাম দিয়েছেন ‘আহর্সি’। সালসাবিল সামিহার সঙ্গে কথা বলে জানা গেল, তার এ পথচলা মোটেও মসৃণ, সহজ ছিল না! তার তরুণ বয়সের দেখা স্বপ্ন আজকের আহর্সি।

কারও থেকে কিছু চাইতে লজ্জা পেতেন। তাই স্কুলজীবন থেকেই নিজের ছোট ছোট শখগুলো নিজে মেটাতেন। রিকশাভাড়া ও টিফিনের টাকা জমিয়ে রাখার চেষ্টা করতেন। সালসাবিল সামিহা বলেন, ‘ছোটবেলা থেকেই দেশীয় পণ্যের প্রতি মানুষের অনাগ্রহ আমার অপছন্দ ছিল। তাই ইচ্ছা ও স্বপ্ন ছিল দেশীয় পণ্য নিয়ে কিছু করব। নিউমার্কেটের কাঠের গহনা দিয়ে শুরু হয় পথচলা। কোভিডে বিশ্ববাসী ছিল জীবন নিয়ে আতঙ্কিত। কিন্তু আমার চোখ দেখছিল সে সময় স্বপ্ন। তখন দৈনিক ১৫ থেকে ১৭ ঘণ্টা কাজ করেছি, মার্কেটিং বুঝেছি, আউটসোর্সিং করেছি। শুরু থেকেই ভালো রেসপন্স ছিল। জীবন অনিশ্চিত তবু প্রতিদিন অর্ডার আসত। পণ্য কবে দেব ঠিক নেই, তাও পেমেন্ট অ্যাডভান্স করে দিত সবাই। এরপর ২০২১ সালে এসে বড় একটা ধাক্কা খেলাম। ১৮ মাসের পরিশ্রম তিল তিল করে গড়া পেইজটা ব্যান হয়ে গেল। রিচ এবং সেল দুটোই কমে গেল। আবার শূন্য থেকে শুরু এই পেইজ থেকেই। ঘুরে দাঁড়ানোর চেষ্টা। বিপদে পড়ে মানুষ চিনেছি। এরপর জেদ চেপে যায়। প্রচুর কাজ করা শুরু করলাম। এ সময় প্রিয় মানুষ নাফিজা আপু ও তানভীর আল রাজী আমাকে প্রমোট করে অনেক সহযোগিতা করেন। শুরু থেকে সেল ভালো ছিল। কিন্তু পেইজে সমস্যা হওয়ার ফলে আমাকে আবারও নতুন করে সব শুরু করতে হয়। তখন একদমই অর্ডার আসা বন্ধ হয়ে গিয়েছিল। এরপর একসময় দেশের বাইরে থেকেও অর্ডার এসেছে। আর বর্তমানে আবারও অনেক সাড়া পাচ্ছি। আমার ২০২০ সালের ক্রেতারা এখনো কিনছেন। আমার প্রতিষ্ঠান আমাকে নিজস্ব পরিচয় ও আত্মবিশ্বাস দিয়েছে। মালয়েশিয়া, আমেরিকা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, কুয়েত, সৌদি আরব, জাপানসহ দেশের বাইরের অনেক দেশ থেকে আসা শতাধিক অর্ডার সফলভাবে ডেলিভারি দিয়েছি। বাংলাদেশকে উপস্থাপন করতে পেরেছি। দেশীয় পোশাক ছড়িয়ে দিতে পেরেছি। আমার এখন স্বপ্ন বিশ্বজুড়ে মানুষের কাছে বাংলাদেশের পণ্য তুলে ধরা। পাশাপাশি মেয়েদের বলব স্বপ্ন দেখতে জানতে হবে। সাহস করে স্বপ্ন দেখুন। সাফল্য আসবেই। নারী অবলা নয়, সেটা বিশ্বকে দেখিয়ে দিতে হবে।’

Advertisement

Advertisement

আরও পড়ুন

নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধের গুরুত্ব

নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধের গুরুত্ব

যাই তবু এগিয়ে দাসপ্রথার উত্তরাধিকার থেকে যুক্তরাষ্ট্রের গভর্নর

দাসপ্রথার উত্তরাধিকার থেকে যুক্তরাষ্ট্রের গভর্নর

১৪ বছরের ঝুমুরের সাহসী প্রতিবাদ বিয়ে নয়, পড়তে চাই

বিয়ে নয়, পড়তে চাই

পরামর্শ সফল নারী উদ্যোক্তা হতে চাইলে

সফল নারী উদ্যোক্তা হতে চাইলে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম